ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৯৪ শিশু।

সোমবার (১৮ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৯৪ শিশুর মধ্যে নিশ্চত হামে ৮৯ শিশু এবং সন্দেহজনক হামে ১৪০৫ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৮৫৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৮ হাজার ৯৮০ রোগী।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৬৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৮৯ জন এবং নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এর পর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি