ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৮ মেয়াদে আগামী দুই বছরের জন্য গঠিত এই ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (০২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন) নবনির্বাচিতদের নাম প্রকাশ করেন।

নতুন কমিটির অন্যান্য শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি পদে জাহিদ রহমান (এনটিভি), সহসভাপতি এ কে এম কামরুজ্জামান হিরু (দৈনিক সংগ্রাম), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশিম মোল্লা (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা (সিএনএস নিউজ), অর্থ সম্পাদক মাকসুদা লিসা (প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সি) এবং সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ নিজাম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে আফসানা জাহান নীলা দপ্তর সম্পাদক, মো. মাহমুদুর রশিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইয়াসির আরাফাত কুশল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আল মোহাইমিনুল খান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. আবুল কাশেম প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, মিঠুন সরকার আইন ও কল্যাণ সম্পাদক এবং সৈয়দা রিমি কবিতা নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন লিটন (বাসস), শাহরিয়ার জামান দীপ (এখন টিভি), দেলোয়ার হোসেন বাদল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মো. খোরশেদ আলম জুয়েল (এগ্রি নিউজ টোয়েন্টিফোর ডটকম), হোমায়রা মাহমুদা ফারুকী (ডিবিসি টেলিভিশন) এবং আনোয়ার হোসেন পিন্টু (দৈনিক মানবজমিন)।

সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সর্বসম্মতিক্রমে পাস হয়। সভায় উপস্থিত বক্তারা ঢাকার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এবং সবার জন্য একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে এই ফোরামকে আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি