ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের, মোট মৃত্যু ৬০০ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের এবং উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২১০ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত মৃত্যুর মধ্যে ঢাকায়ই ছয়জন মারা গেছে। এ ছাড়া ময়মনসিংহে একজন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৬০১ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৫১১ জনের মৃত্যুর তথ্য জানা গেছে এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৪ হাজার ৫৭২ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৫ হাজার ৯৪২ জন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি