১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
প্রকাশিত : ২৩:১২, ৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা সূত্রে জানা যায়, সেলিনা হায়াৎ আইভী এরই মধ্যে আদালত থেকে জামিন লাভ করেন। বুধবার বিকেলে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এসব মামলার সবগুলোতেই তিনি জামিন লাভ করেন। সর্বশেষ গত ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রাখেন।
এমআর//
আরও পড়ুন










