ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১৬ বছর বয়সী ব্যক্তিদের এনআইডি দেবে নির্বাচন কমিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

এর আগে শুধু ১৮ বছর পূর্ণ হলেই এনআইডি কার্ড দেয়া হতো। কারণ, এনআইডি ও ভোটার তালিকা একই সঙ্গে তৈরি করা হতো। নির্বাচন কমিশনের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি