ঢাকা, বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত করা এসব ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরবর্তীতে গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেয়া হবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি