ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:০৬, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রোগের চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাকে জোরদার করতে সারা দেশে ধাপে ধাপে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যাদের প্রায় ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসব স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রধান নারীর কাছে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করবেন। এছাড়াও কোন খাবার কী পরিমাণে গ্রহণ করলে রোগ প্রতিরোধ সম্ভব-তা তারা বুঝিয়ে দেবেন। এ উদ্যোগ সফল হলে চিকিৎসা সেবার ওপর চাপ অনেকটাই কমে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সোমবার (২৭ এপ্রিল)  দুপুর ২টায় যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে পাবলিক পার্টনারশিপ প্রকল্প চালু করবে। এটি বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য দেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেন। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি