ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো: মোখলেস উর রহমান ও পরিকল্পনা কমিশনের কাইয়ুম আরা বেগম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এই অফিস আদেশ শিগগিরই কার্যকর হবে। এর আগে সন্ধ্যায় অন্য তিনজন সচিবকে তাদের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি