ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

দ. আফ্রিকায় আগুনে চার বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:০০, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় একটি মুদির দোকানে আগুন লেগে চার বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।

স্থানীয় সূত্র জানান, শনিবার তাদের নিজস্ব দোকানে আগুন লাগে। ওই সময় তারা দোকানের ভেতরে ছিলেন। কিন্তু আগুন লাগার পর তারা বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি