ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

এসআইবিএলের চেয়ারম্যান মাহবুব ও এমডি জাফর আলম

এসআইবিএলের চেয়ারম্যান মাহবুব ও এমডি জাফর আলম

স্বনামধন্য ব্যাংকার মো. মাহবুব-উল-আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মো. মাহবুব-উল-আলম ১৯৮৪ সালে প্রবেশনারী অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান এবং বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 

১১:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

উদ্যোক্তা গড়তে ‘বিজনেস প্ল্যান’ বিষয়ক কর্মশালা 

উদ্যোক্তা গড়তে ‘বিজনেস প্ল্যান’ বিষয়ক কর্মশালা 

চাকরি নির্ভর ক্যারিয়ার থেকে বের হয়ে, তরুণ প্রজন্ম যাতে সহজেই নিজে উদ্যোক্তা হওয়ার পথে এগুতে পারে, সেজন্য 'বিজনেস প্ল্যান' বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। করোনা মহামারির মধ্যেও অনলাইনে জুমের মাধ্যমে শতাধিক আগ্রহী তরুণ-তরুণী এই কর্মশালায় অংশ নেন। তরুণ প্রজন্মকে ক্যারিয়ার সচেতন করতে বাংলাদেশ আওয়ামী লীগ এর শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির উদ্যোগে এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর সহযোগিতায় নিয়মিতভাবে ‘কর্মজীবনের কর্মশালা’ শীর্ষক ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক কর্মশালা’র আয়োজন করা হচ্ছে। 

১১:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

হাবিপ্রবিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 

হাবিপ্রবিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং দ্বি-চক্রের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে শহীদ শেখ জামাল স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

১০:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

চিঠি পেলে সংলাপ নিয়ে সিদ্ধান্ত: ফখরুল

চিঠি পেলে সংলাপ নিয়ে সিদ্ধান্ত: ফখরুল

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হলেও এখনো চিঠি পায়নি দেশের রাজনৈতিক দল বিএনপি। চিঠি পেলে দলের নির্ধারণী ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০:১৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ইউরোপের কথা বলে ভারতে নিয়ে নির্যাতন: র‌্যাব

ইউরোপের কথা বলে ভারতে নিয়ে নির্যাতন: র‌্যাব

অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে ভারতে পাচার করে নির্যাতন কেন্দ্রে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

১০:০২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

১৮ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১৮ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। বদলটির এই আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

০৯:৩৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

শীতলক্ষ্যার তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শীতলক্ষ্যার তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে মঞ্জিলখোলা মাদ্রাসার মাঠের পাশে শীতলক্ষ্যা নদীর তীরে ইট ভর্তি বস্তায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।

০৯:০৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

বিজয় দিবস প্যারেডের স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংকের সম্মাননা লাভ

বিজয় দিবস প্যারেডের স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংকের সম্মাননা লাভ

বিজয় দিবস প্যারেড-২০২১-এর স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-কে সম্মাননা প্রদান করা হয়েছে।

০৮:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

রাজকন্যা, দুবাই শেখ ও ৫০ কোটি পাউণ্ডের বিবাহবিচ্ছেদ

রাজকন্যা, দুবাই শেখ ও ৫০ কোটি পাউণ্ডের বিবাহবিচ্ছেদ

দুবাইয়ের কোটিপতি শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ও তাঁর বহুল আলোচিত সর্বকনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইনের বিবাহ-বিচ্ছেদ বহুলাকাঙ্ক্ষিত মামলার রায় হয়েছে। এতে সব মিলিয়ে ৫০ কোটি পাউণ্ডের সমপরিমাণ অর্থ পাবেন প্রিন্সেস হায়া। 

০৮:৫৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল আদি ঢাকা সাংস্কৃতিক জোট

৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল আদি ঢাকা সাংস্কৃতিক জোট

মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণ, শ্রদ্ধা আর ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট। 

০৮:২০ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

‘করোনা বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করতে পারেনি’

‘করোনা বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করতে পারেনি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বাধিক ঝুঁকিতে থাকা মানুষ ও ব্যবসা সুরক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের কারণে কোভিড-১৯ মহামারি তাঁর দেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি। তিনি সোমবার নিউইয়র্ক ভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফরচুনে প্রকাশিত এক নিবন্ধে লিখেন, ‘বাংলাদেশ কোভিড-১৯ এর শিকার হতে পারত। কিন্তু আমরা আমাদের সর্বাধিক ঝুঁকিতে থাকা জনগণ ও ব্যবসাগুলোর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি।’

০৮:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

মোংলা বন্দরে পৌঁছল মেট্রোরেলের সপ্তম চালান

মোংলা বন্দরে পৌঁছল মেট্রোরেলের সপ্তম চালান

বাংলাদেশে ব্যয়বহুল প্রকল্প উড়াল রেলসড়ক মেট্রোরেলের আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর। এই পরীক্ষামূলক চলাচল চলমান থাকবে আগামী ছয় মাস। এরই মধ্যে মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের সপ্তম চালান।

০৮:০৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

মাথার চুলকেটে নির্যাতন, স্বামী-শাশুড়িসহ গ্রেপ্তার ৩

মাথার চুলকেটে নির্যাতন, স্বামী-শাশুড়িসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খাস সাতবাড়িয়া গ্রামের গুলনাহার পারভীন মিনু (৩০) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন, মাথার চুল ও দুই চোখের ভ্রু কেটে দেয়ার ঘটনায় স্বামী, শাশুড়ি ও দেবরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার ভোরে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

০৭:৩৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

দামুড়হুদায় বাস চাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দামুড়হুদায় বাস চাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বাসের চাকায় কামরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত কামরুল ইসলাম যশোর শহরের নাজির শংকরপুর এলাকার ছাদেক দারোগার মোড়ের নওসের আলীর ছেলে। আহত নেন্টু মিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের পশ্চিমপাড়ার আততাব আলীর ছেলে। 

০৭:৩২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অবসরপ্রাপ্ত ৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

০৭:৩২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

মেজর জিয়া ও আকরাম দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মেজর জিয়া ও আকরাম দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী বলে পরিচিত সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন দেশে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা বিদেশে কোথাও গা ঢাকা দিয়েছে বলে মনে করেন মন্ত্রী।

০৭:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা নিয়ে বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১১ প্লে’

দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা নিয়ে বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১১ প্লে’

প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের গ্রাহকদের জন্য একেবারেই নতুন ফিচারের মোবাইল সেট আনার কথা জানিয়েছে। তরুণদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে হট সিরিজের সর্বশেষ এই ডিভাইসটি। ব্যাটারির লাইফটাইম নিয়ে দুশ্চিন্তা না করেই ব্যবহারকারীরা এটির সিনেম্যাটিক ডিসপ্লেতে দ্রুত গতির গেমিং এবং হাই-ডেফিনেশন এন্টারটেইনমেন্ট উপভোগ করতে পারবেন।

০৭:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

‘যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা খুনিদের ধরতে ভালো উদ্যোগ’

‘যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা খুনিদের ধরতে ভালো উদ্যোগ’

অভিজিৎ রায় ইস্যুতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এই ঘোষণা খুনিদের ধরতে একটি ভালো উদ্যোগ। আমরা একে সাধুবাদ জানাচ্ছি।’

০৬:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

আন্তর্জাতিক কিডস্ক্রিন এওয়ার্ডসে নমিনেশন পেল সিসিমপুর

আন্তর্জাতিক কিডস্ক্রিন এওয়ার্ডসে নমিনেশন পেল সিসিমপুর

আন্তর্জাতিকভাবে সমাদৃত সম্মানজনক কিডস্ক্রিন এওয়ার্ডসের জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশের শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। সিসিমপুর ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ ক্যাটাগরিতে আরও দুটি বিশ্বখ্যাত শিশুতোষ সিরিজের সাথে এই মনোনয়ন পেয়েছে। মনোনয়নপ্রাপ্ত সিসিমপুরের ১৩তম সিজনের এপিসোডটিতে শিশুদের খেলার মাধ্যমে শেখা, অন্যকে সহযোগিতা করা এবং সহযোগিতার মাধ্যমে যে আনন্দলাভ হয়, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিশুর বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খেলার পাশাপাশি সিজনের প্রতিটি পর্বে সহযোগিতা, সহমর্মিতা, বিজ্ঞান, প্রকৃতি, ভাষা, গণিত ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে।

০৬:৩৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে বুধবার ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে ১২-০ গোলের জয়ে উজ্জীবিত বাংলাদেশ। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটি।

০৬:২১ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু

মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেই মঙ্গলবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

০৫:৫৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি সমীচীন নয়: মাহবুব তালুকদার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি সমীচীন নয়: মাহবুব তালুকদার

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়। 

০৫:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

মান্দায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

মান্দায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলার জোকাহাট-ফতেপুর রাস্তার দাসপাড়া ব্রিজের অদুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় হতাহতের ঘটনায় সামসুর রহমান চান্দ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

০৫:৪৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

শেষ হলো ‘লাইকি পার্টনারস মিটআপ ২০২১’

শেষ হলো ‘লাইকি পার্টনারস মিটআপ ২০২১’

মিডিয়া ও কমিউনিকেশন, মিউজিক লেবেল, ওটিটি প্ল্যাটফর্ম সহ বিভিন্ন শিল্পের সম্ভাব্য অংশীদারদের সম্মিলনের মাধ্যমে ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা উন্মোচনে ‘পার্টনারস মিটআপ ২০২১’ আয়োজন করেছে জনপ্রিয় স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ারের অ্যাপ লাইকি। সম্প্রতি, হোটেল বেঙ্গল ক্যানারিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

০৫:৩২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি