শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন হবে: শিক্ষামন্ত্রী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো। তারা অনশন ভেঙেছেন, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।”
০৮:০০ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
সংসদের অধিবেশন সংক্ষিপ্ত হয়ে শেষ হচ্ছে বৃহস্পতিবার
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সংসদের চলতি অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শেষ হচ্ছে এ অধিবেশন। অবশ্য এদিন সকাল বিকাল দুই বেলা বৈঠক চলবে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। বৃহস্পতিবার অধিবেশন শেষ হবে।”
০৭:৫১ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
অর্থ পাচারে জড়িত ৬৯ জনের তথ্য হাইকোর্টে
সুইস ব্যাংকসহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ৬৯ বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
০৭:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাশার মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
০৭:০৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ যাত্রীর
বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
০৬:৩২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
ভারতের ৭৩তম গণতন্ত্র দিবস উদযাপিত
ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশন তাদের চ্যান্সেরি প্রাঙ্গণে আজ ২৬ জানুয়ারি ৭৩তম গণতন্ত্র দিবস উদযাপন করেছে।
০৬:২৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
শিল্পী সমিতির নির্বাচনে বাধা নেই : হাইকোর্ট
আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট।
০৫:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
নোয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ১
নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃতের নাম মিরন শাওন (২৪)। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
০৫:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
শনাক্ত ১৫৫২৭, মৃত্যু ১৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে।
০৫:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
রাজধানীতে বৃষ্টি, আসছে শৈত্যপ্রবাহ
রাজধানীর আকাশে সূর্যের দেখা মিললেও উত্তাপ পায়নি নগরবাসী। শীত আর সূর্য তাপের অভাবে জবুথবু জীবনে হঠাৎ নেমে আসলো ঝুম বৃষ্টি। ঢাকার মিরপুর, মগবাজার, কারওয়ান বাজার, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, গুলশান, মতিঝিলসহ কমবেশি সবখানেই বৃষ্টি হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরের পর এ বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের শেষের দিকে দেশের কয়েকটি অঞ্চলে এ শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে।
০৫:০৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
শাবিপ্রবির শিক্ষার্থীদের সমর্থনে জাবিতে শিক্ষকদের অবস্থান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকবৃন্দ।
০৪:৫০ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই-ভাবী গুরুতর আহত
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ায় ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ছোট ভাই ও তার স্ত্রীর আঘাতে গুরুতর আহত হয়েছেন বড় ভাই সাকোয়াত হোসেন (৪৫) ও তার স্ত্রী মাফুজা বেগম (৪০)। আশংকাজনক অবস্থায় বড় ভাইকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
০৪:২৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
নির্বাচনী প্রচারণায় অভিনেতাদের নাচ (ভিডিও)
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এখন উৎসবের আমেজ এফডিসিতে। আগামী ২৮ জানুয়ারির নির্বাচন উপলক্ষে এই মুহূর্তে মুখরিত বাংলাদেশের চলচ্চিত্রের সূতিকাগার। কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ এই দুই প্যানেলে হচ্ছে এবারের নির্বাচন। নির্বাচনী প্রচারণায় দুই প্যানেলই নানাভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। এমনই এক প্রচারণার মুহূর্ত ধরা পড়েছে একুশে টিলিভিশনের ক্যামেরায়-
০৪:১৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
ভারত ত্যাগের নির্দেশের পর দেশে ফিরলেন কনসুলার সামিয়ুল
ভারতের কলকাতায় নিযুক্ত কনসুলার সামিয়ুল কাদিরকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় দিল্লীস্থ বাংলাদেশ দূতাবাস। এই নির্দেশনা পেয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিনি।
০৪:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
ড্রেনের মধ্যে মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ড্রেনের মধ্যে। এমনই একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এর ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করা হয়েছে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও আলোচনা।
০৪:০৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
বয়সের ছাপ মুছতে ব্যবহার করুন করলার ফেস প্যাক!
তিক্ত স্বাদের জন্য অনেকেই উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন না। পাতে এই সবজিটি দেখলেই নাক সিঁটকোয় বাচ্চা থেকে বুড়ো সকলে। কিন্তু যারা করলার গুণাগুণ সম্পর্কে অবগত, তারা ইচ্ছে না থাকলেও ডায়েটে রাখেন এই তেতো সবজিটি।
০৩:৪৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। এসময়ে পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএসআই।
০৩:৪৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন অঞ্জনা রহমান (ভিডিও)
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে অভিনেতা থেকে শুরু করে চলচ্চিত্রাঙ্গনের সবশ্রেনীর মানুষের পদচারণায় মুখরিত এফডিসি। কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ এই দুই প্যানেলে হচ্ছে এবারের নির্বাচন। নির্বাচন নিয়ে যতই কাদা ছোড়াছুড়ি হোক, নির্বাচনের পরদিন সবাই আবার এক বলেছেন মিশা -জায়দ প্যানেলের সদস্য অঞ্জনা রহমান। তিনি নির্বাচনে জয় পরাজয় দুটাই ছেড়ে দিয়েছেন ভোটারের হাতে।
০৩:৩৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
স্ট্রোকের পর দেখলেন করোনা পজিটিভ, বয়স্কদের কীভাবে নজরে রাখবেন?
ওমিক্রন মৃদু ধাক্কা, এই ধারণা এখন অনেকের মনেই গেঁথে গিয়েছে। তৃতীয় ঢেউয়ের সময় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা আগের তুলনায় কম। তবে বয়স্ক ব্যাক্তিরা এখনও ঝুঁকিতে।
০৩:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
বিএনপি-জামায়াত ৮ লবিস্ট নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী
দেশের বিরুদ্ধে অপপ্রচার সর্বোপরি জনগণের ক্ষতি করতে বিএনপি-জামায়াত বিদেশে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
০৩:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
আমাকেও গ্রেফতার করা হোক: জাফর ইকবাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ দিয়ে সহযোগিতা করায় সাবেক পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
০৩:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
কোভিড মুক্ত হয়ে বাসায় প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফিরোজ করোনামুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বাসায় ফিরেছেন।
০৩:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
শীতলক্ষ্যা থেকে যুবক-যুবতীর ভাসমান লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারী ও যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন থাকলেও পুরুষের দেহে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।
০৩:০২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৮’র উপরে
রাজশাহীতে টানা তিনদিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫০ এর উপরে। কিন্তু মঙ্গলবার নমুনা পরীক্ষায় রাজশাহী জেলায় শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন একজন।
০২:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার
- জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- ফরিদপুর ডিবির নতুন ওসি রাকিবুল ইসলাম
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা
- বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া























