জাবি প্রেসক্লাবের দশক পূর্তিতে বৃক্ষরোপণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এক দশক পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দশ বছর পূর্তিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের ১০টি চারা রোপণ করা হয়। এই বৃক্ষের মধ্যে লিচু, নিম, জামরুল, হরীতকী, বহেরা, গর্জন প্রভৃতি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে।
০৬:২৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
সাড়ে তিনমাস পর সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৯৬১৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবই বেড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের, যা ১০২ দিন পর সর্বোচ্চ। এর আগে বিদায়ী বছরের ১৩ অক্টোবর ১৭ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮.০২ শতাংশে।
০৫:৪৭ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
প্রথম জয়ের খোঁজে ব্যাটিংয়ে চট্টগ্রাম
বিপিএলের অষ্টম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা। শনিবার সন্ধ্যার হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে রিয়াদের দল।
০৫:৪০ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩
নোয়াখালীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক চার আসামীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দুই আসামীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রয়েছে।
০৫:৩৫ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
প্রশ্নপত্র ফাঁস: উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ১০
সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস এবং প্রশ্নের উত্তর সরবরাহকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
০৫:৩১ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
টেলিনরের ‘টেক ট্রেন্ডস ২০২২’ উন্মোচন করলো গ্রামীণফোন
টেলিনর গ্রুপের সায়েন্টিফিক রিসার্চ ইউনিট ‘টেলিনর রিসার্চ’ এর প্রযুক্তি নিয়ে পূর্বাভাসের প্রতিবেদনের সপ্তম সংস্করণ উন্মোচন করেছে। এ প্রতিবেদনে কীভাবে প্রযুক্তি ও ডিজিটালাইজেশন গ্রিন ট্রান্সফরমেশনকে (সবুজ রূপান্তর) সক্ষম করে তুলতে পারে এর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কেননা, প্রতিষ্ঠানটি মনে করে, আগামী দিনে এই বিষয়টিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টেলিনরের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল প্রকাশ করে গ্রামীণফোন।
০৫:০৪ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়।
০৪:৫০ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
হলুদ পরী
ঢাকাই সিনেমার বিস্ময়কন্যা পরীমণি। একের পর এক বিস্ময়কর খবর দিয়ে ভক্তকুলকে মাতিয়ে রেখেছেন সব সময়ই। সম্প্রতি মা হওয়ার খবর দিয়ে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিলেন। এবার গণমাধ্যমে খবর এসেছে, আনুষ্ঠানিকভাবেই রাজকে বিয়ে করছেন তিনি।
০৪:৫০ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
হুমকিতে বন্ধ ঠাকুরগাঁওয়ে খেজুরের গুড় তৈরি
গতবছরের ন্যায় এবারও ঠাকুরগাঁও সুগার মিলের খেজুর বাগান লিজ নিয়ে রাজশাহীর কয়েকজন গাছি গুড় তৈরি শুরু করছিল। এলাকায় এই গুড় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে কিছু অসাধু লোকজনের হুমকি-ধামকি ও মোটা অংকের চাঁদা দাবি করায় গাছিরা গুড় তৈরি বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছে।
০৪:২২ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
অতিরিক্ত আইজিপি হলেন মনিরুলসহ ৭ কর্মকর্তা
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ পদে ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
০৪:১১ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
কুমিল্লার শ্বাসরুদ্ধ করে দিয়েই হারল সিলেট
চলতি বিপিএলের তৃতীয় ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে অনেকটা খর্বশক্তির সিলেট সানরাইজার্স। যে ম্যাচে কুমিল্লার বোলারদের ছন্নছাড়া বোলিং স্বত্বেও মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় মোসাদ্দেকের দল। যদিও মামুলী এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ রানেই ৮ উইকেট খুইয়ে শঙ্কা জাগায় কায়েস বাহিনী। দুর্দান্ত বোলিংয়ে লো স্কোরিং ম্যাচটি জমিয়ে তোলে সিলেট।
০৪:০৮ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
বারবিকিউ পার্টিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু, আটক ৬
নরসিংদীর মনোহরদীতে ছুটিতে বাড়িতে এসে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
০৪:০৩ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
যে কারণে তিন ম্যাচ নিষিদ্ধ মার্সেলো
এলচের বিপক্ষে কোপা ডেল রে’র শেষ ১৬’র ম্যাচে লাল কার্ড পাওয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে টুর্ণামেন্ট কমিটি।
০৩:৫১ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
বাবা দ্বিতীয় বিয়ে করায় কলেজপড়ুয়া কন্যার আত্মহত্যা
নাটোরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় একইসঙ্গে আত্মহত্যার চেষ্টা চালান স্ত্রী ও কলেজপড়ুয়া কন্যা। এঘটনায় কন্যা মোছাম্মৎ মুন্নির মৃত্যু এবং আশংকাজনক অবস্থায় স্ত্রী জাহেদা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৩:৪৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
বালির রাজার শেষকৃত্য অনুষ্ঠানে জনতার ভিড়
রাজাকে শেষ বিদায় জানাতে মহামারী করোনাভাইরাসের বিধিনিষেধ উপেক্ষা করেই রাস্তায় উপস্থিত হলেন বালি’র জনগণ। শুক্রবার রাজধানীতে রাজাকে বিদায় জানানোর জন্য একটি শ্মশানে অনুষ্ঠানের আয়োজন হয়।
০৩:৩৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
নোয়াখালীতে কোভিড শনাক্তের হার ১৮.৮৬
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৫৩০টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪১২ জনে। নতুন শনাক্তের হার শতকরা ১৮ দশমিক ৮৬ভাগ।
০৩:২৭ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন
ভারতে গত কয়েকদিনের তুলনায় কোভিডের সংবাদে কিছুটা স্বস্তি মিলেছে। সামান্য হলেও কমেছে দেশটির করোনা সংক্রমণ। তবে গত ২৪ ঘন্টায় ৩ লক্ষেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
০৩:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
এবার আইপিএল নিলামে ৯ বাংলাদেশি!
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা অকশনের প্রাথমিক তালিকায় আছেন ৯ জন বাংলাদেশি ক্রিকেটার। যাদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
০৩:১৭ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ভাড়াটে দিয়ে গাছ কেটে নেওয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
যশোরের শার্শার পল্লীতে ভাড়া করা মানুষ দিয়ে এক অসহায় ব্যক্তির পৈতৃক ভিটার ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগে উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মহিউদ্দিন।
০৩:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি ও ঘন কুয়াশা, চলাচলে বিঘ্ন
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন। এতে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি।
০২:৫৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
কুমিল্লার ছন্নছাড়া বোলিংয়েও অসহায় সিলেট
চলতি বিপিএলের তৃতীয় ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খর্বশক্তির সিলেট সানরাইজার্স। যে ম্যাচে কুমিল্লার বোলারদের ছন্নছাড়া বোলিং স্বত্বেও মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে প্রথমে ব্যাট করতে নামা সিলেট সানরাইজার্স। যার মধ্যে ১৪টি ওয়াইডসহ ১৯টি অতিরিক্ত রান দেন মুস্তাফিজরা।
০২:৫৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ক্যান্সারের সঙ্গে লড়াই করেও সরব পেলে
ক্যান্সারের চিকিৎসা শেষে দুইদিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে। সাও পাওলোর হাসপাতাল আলবার্ট আইনেস্টাইন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
০২:৫৪ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ঘন কুয়াশায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রচণ্ড ঘন কুয়াশায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ চালক মাসুদ নিহত এবং আহত হয়েছেন তার সহকারি মনোরঞ্জন।
০২:৫০ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাবে না বিশ্বাস গুতেরেসের
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই এটি ঘটবে না বলে বিশ্বাস করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস।
০২:৪৫ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
- ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা করে ৬ দফা দাবি
- জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি গঠন
- ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান
- নিসচা সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পর্ন ভিডিও তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৪ তর
- আবাসিক এলাকায় ৯ ঘণ্টা হর্ন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি
- চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- কঠোর ব্যবস্থা গ্রহণে পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের: অর্থমন্ত্রী
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























