উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা
সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা। আজ রোববার (৭ মার্চ) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
০২:৫১ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
ভারতে পালিয়ে যাওয়া পুলিশদের ফেরত চায় মিয়ানমার
সামরিক জান্তার আদেশ মানতে অস্বীকার করে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে দেবার জন্য ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে মিয়ানমার সরকার। খবর বিবিসি বাংলা’র।
০২:২৯ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
জয়ের লক্ষ্যে টাইগারদের শুভ সূচনা
রুহান প্রিটোরিয়াসের ব্যাটে ভর করে বাংলাদেশ ইমার্জিং দলকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড উলভস। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে টাইগার দুই ওপেনার সাইফ হাসান ও তাঞ্জিদ হাসান তামিম। ৭ ওভারে ৪৩ রানের জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন দুজন।
০১:৪৭ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
দেশে প্রথম চালু হলো ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর
ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানার বিষয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ‘ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর’ চালু করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
০১:২৭ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
মার্কিন সিনেটে কোভিড সহায়তা বিল পাস
মহামারি কোভিড-১৯ মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের আনা ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিল সিনেটে পাস হয়েছে। এই বিল ৫০ ভোটে পাস হলেও এর বিপক্ষে ভোট পড়ে ৪৯টি। খবর এএফপি ও বিবিসি’র।
০১:১৮ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
বাংলাদেশকে ২৬৪ লক্ষ্য দিল আয়ারল্যান্ড
রুহান প্রিটোরিয়াসের ব্যাটে ভর করে বাংলাদেশ ইমার্জিং দলকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড উলভস। আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে সফরকারীরা। সর্বোচ্চ ৯০ রান করে আউট হন প্রিটোরিয়াস।
০১:১৫ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
আইআইইউসি উপাচার্যসহ ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ (ভিডিও)
সরকারি নির্দেশনা অমান্য করায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ ৫ জনকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ট্রাস্টিবোর্ডের প্রথম সভায় তাদের কারণ দর্শনোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়।
১২:৩২ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
আগামী ১৪ জুন থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা। এ লক্ষ্যে আজ ৭ মার্চ বেলা ১২টা থেকে শুরু হয়েছে প্রাথমিক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। যা চলবে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।
১২:২৪ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন কবির (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১১:৫৪ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ (ভিডিও)
ধানের চারা দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। নাম ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। বিশ্বে প্রথমবারের মতো শস্যচিত্রের মাধ্যমে সর্ববৃহৎ এই ক্যানভাস আঁকা হলো বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে। যা গিনেস বুকে রেকর্ডভুক্ত হতে চলেছে। এটিকে মুজিববর্ষের সেরা আয়োজন বলে মনে করছেন দেশবাসী।
১১:৫৪ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
কক্সবাজারে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। আজ রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত এডভোকেট ওসমান গনি। তাঁর বাড়ি চকরিয়ার বদরখালীতে।
১১:৪৪ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে: ডব্লিউএসজে
বাংলাদেশে গত এক দশকে রফতানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে দেশটি। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে (ডব্লিউএসজে) প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়। ডব্লিউএসজে’র হংকং ভিত্তিক রিপোর্টার মাইক বার্ড দাবি করেছেন, বাংলাদেশের সাফল্যের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নিকটবর্তী দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামের উন্নয়নের মডেলের মিল রয়েছে।
১১:৩২ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষায় অনূদিত হলো বঙ্গবন্ধুর ভাষণ (ভিডিও)
এই প্রথমবারের মতো জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষায় অনূদিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে উন্মোচন করা হয়েছে ‘দ্য হিস্টোরিক সেভেন্থ মার্চ স্পিচ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: এ ওয়ার্ল্ড ডেমোক্র্যাসি হেরিটেজ’ নামের গ্রন্থটি। ইউনেস্কো সদর দপ্তরে উন্মোচন অনুষ্ঠানে ছিলেন ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধিরা।
১১:২১ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল বায়ার্ন, বড় জয় জুভেন্টাসের
বায়ার্ন মিউনিখ আরও একবার প্রমাণ করলো, কেন তারা বর্তমান সময়ের সেরা দল। নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দুই গোলে পিছিয়ে পড়েও হতাশ হয়নি তারা। বিপদের দিনে হ্যাটট্রিক করেন রবার্তো লেভানডস্কি। অন্যদিকে ইতালিয়ান সিরিআতে লাজিওকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।
১১:১৩ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণেই স্পষ্ট হয়ে যায় সব কিছু (ভিডিও)
বায়ান্নতেই স্বাধীনতার বীজ বপন। আর একাত্তরের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণেই স্পষ্ট হয়ে যায় সব কিছু। ডাক দেন মুক্তির, ডাক দেন স্বাধীনতার। মূলত: জাতির পিতার ঐতিহাসিক ভাষণটিই ছিলো স্বাধীনতার ঘোষণা। শুরু হয় গেরিলা যুদ্ধের প্রস্তুতি। নির্দেশ মেনে বাঙালির প্রতিটি ঘর হয়ে ওঠে একেকটি দূর্গ।
১০:৫৮ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে ভূমিকা রাখুন: প্রধানমন্ত্রী
রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় নিজ-নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। ঐতিহাসিক ৭ মার্চে এই হোক আমাদের অঙ্গীকার।”
১০:৩৬ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:২৭ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
প্রথম ম্যাচে সালমাদের বড় জয়
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নারী ইভেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সালমাদের নীল দল। ১০ উইকেটে তারা বাংলাদেশ লাল দলকে হারিয়েছে। শনিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্ণামেন্টের নারী ইভেন্ট শুরু হয়। উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
১০:২৭ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
৭ মার্চের ভাষণ : পটভূমি ও তাৎপর্য
৫০ বছর আগে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
১০:০৬ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
‘সে বজ্রকণ্ঠ এখনো লীন হয়ে যায়নি’
আমার মনে পড়ে ৩ মার্চ তৎকালীন বাংলাদেশের সত্যিকার রাষ্ট্রনায়ক, যার আদেশে গাড়ি-ঘোড়া চলে, ব্যাংক চলে, অফিস-আদালত চলে, যার আদেশে লোকজন অফিসে যায়, সেই মহাপুরুষ জাতির জনক বঙ্গবন্ধুর ধানমন্ডিস্থ ৩২ নম্বর রোডে যখন উপস্থিত হয়, তখন অনেকের হাতে বাংলাদেশের মানচিত্র খচিত (স্বাধীনতার পর তা পরিবর্তিত হয়) লাল-সবুজ পতাকা এবং অনেকেই তখন ‘স্বাধীন বাংলাদেশের’ স্লোগান দিচ্ছিলেন, তার সঙ্গে আমরাও শামিল হই। মেজর জিয়া ৩ তারিখ নয়, ২৬ তারিখ রাতে স্বাধীনতার সংগ্রামে শরিক হন। আমাদের অনেক পরে।
০৯:৫৮ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
৭ মার্চের ভাষণ: মুক্তিযুদ্ধের মহাকাব্য
৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন। প্রতিবছর ৭ মার্চ সংগ্রামের নবতর চেতনায় আমাদের হৃদয় প্লাবিত করে। এবারের ৭ মার্চ ফিরে এসেছে জাতির পিতার জন্মশতবর্ষ তথা ‘মুজিববর্ষ’ উদযাপনের পূর্বাহ্নে। এ বছর ৭ মার্চের রয়েছে বিশেষ আবেদন। স্মৃতির পাতায় অনেক কথা ভেসে ওঠে; সৌভাগ্যবান মানুষ আমি।
০৯:৪৩ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কিউইদের সিরিজ জয়
অঘোষিত ফাইনালে টানা দুই ম্যাচ জেতা অস্ট্রেলিয়াকে রীতিমত উড়িয়ে দিয়ে সিরিজ জয় করল নিউজিল্যান্ড। আজ রোববার ওয়েলিংটনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অজিদেরকে ৭ উইকেটের বড় ব্যবধানেই হারিয়েছে কেন উইলিয়ামসের দল।
০৯:১৫ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ...’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠের এই ভাষণ বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।
০৯:০৮ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
মেসি-জাদুতে উড়ে গেল ওসাসুনা
লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচে ওসাসুনাকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিল কাতালানরা। সেইসঙ্গে ব্যবধান কমালো শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে।
০৮:৩০ এএম, ৭ মার্চ ২০২১ রবিবার
- কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই: জামায়াত আমির
- নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক চেকপোস্ট ও নজরদারি
- পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
- জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
- লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী
- ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে’
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























