ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

ফের বেড়েছে চাল-আলু-পেঁয়াজের দাম

ফের বেড়েছে চাল-আলু-পেঁয়াজের দাম

সবজির বাজার নাগালে থাকলেও কোন কারণ ছাড়াই আবারও বেড়েছে চাল-আলু-পেঁয়াজের দাম। পাশাপাশি আগের চেয়েও বাড়তি ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ২ থেকে ৩ টাকা বেড়েছে। 

০১:০১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

১২:৩২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

১৮ ডিসেম্বর : সৈয়দপুর হানাদার মুক্ত দিবস

১৮ ডিসেম্বর : সৈয়দপুর হানাদার মুক্ত দিবস

১৮ ডিসেম্বর ‘সৈয়দপুর হানাদার মুক্ত দিবস’। স্বাধীনতার নয় মাসে সৈয়দপুর উপজেলা সদরকে ‘নিউ বিহার’ হিসেবে ঘোষণা দেয় অবাঙ্গালিরা। অবাঙ্গালি অধ্যুষিত সৈয়দপুরে সেনানিবাস থাকার সুবাদে পাক সেনাদের সঙ্গে অবাঙ্গালিদের মধুর সর্ম্পক গড়ে উঠে। পাকসেনাদের সহায়তায় একশ্রেণির অবাঙ্গালি সৈয়দপুর শহর ছাড়াও জেলার প্রতিটি উপজেলায় প্রচুর লুটতরাজ ও হত্যাযজ্ঞ চালায়। যার স্মৃতি সৈয়দপুরে এখনো বিদ্যমান।

১২:০২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

টঙ্গীতে শুরু জোড় ইজতেমা

টঙ্গীতে শুরু জোড় ইজতেমা

বিশ্ব ইজতেমাকে সামনে রেখেই প্রতি বছরের ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১০টা থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয়েছে জোড় ইজতেমা।  

১১:৪২ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

এবার মডার্নার টিকার অনুমোদন দিচ্ছে আমেরিকা

এবার মডার্নার টিকার অনুমোদন দিচ্ছে আমেরিকা

১১:২৩ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল শিশুর লাশ

নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল শিশুর লাশ

১১:১৯ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

টানা ১৪ দিন মঞ্চে ‘৪.৪৮ মন্ত্রাস’

টানা ১৪ দিন মঞ্চে ‘৪.৪৮ মন্ত্রাস’

নন্দিত নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ মঞ্চে নিয়ে আসছেন নতুন নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’। আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১৪ দিন নাটকটির মঞ্চায়ন হবে রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে। এটি প্রযোজনা করছে স্পর্ধা। 

১০:৫২ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

১৮ ডিসেম্বর : রাজবাড়ী মুক্ত দিবস

১৮ ডিসেম্বর : রাজবাড়ী মুক্ত দিবস

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। তবে দেশের বিভিন্ন জেলা স্বাধীনতার উল্লাসে মেতে উঠলেও রাজবাড়ী মুক্ত হয় ১৮ ডিসেম্বর। কারণ এখানে বিহারী, পাকিস্তানী বাহিনী ও রাজাকারা এক হয়ে যুদ্ধ অংশ নেয়। এ সময় অবাঙালি বিহারীরা অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। পুরো শহর তারা দখল করে রাখে।

১০:৪২ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

বেনাপোলে সোনা চুরি : আরও এক কর্মকর্তার স্বীকারোক্তি 

বেনাপোলে সোনা চুরি : আরও এক কর্মকর্তার স্বীকারোক্তি 

যশোলের বেনাপোল কাস্টমস হাউজের ভোল্ট ভেঙে প্রায় ২০ কেজি সোনা চুরি মামলায় কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা ও ভোল্ট ইনচার্জ বিশ্বনাথ কুন্ডু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভোল্টের দায়িত্ব বুঝে দেয়ার সময় তিনি সকল নিয়ম মেনে দায়িত্ব হস্তান্তর করেছিলেন। 

১০:৩১ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

১৮ ডিসেম্বর রাজশাহীতে ওড়ে স্বাধীন দেশের পতাকা 

১৮ ডিসেম্বর রাজশাহীতে ওড়ে স্বাধীন দেশের পতাকা 

১৮ ডিসেম্বর, রাজশাহীবাসীর স্মৃতিপটে আঁচড় কেটে যাওয়া স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে (১৮ ডিসেম্বর) হানাদার মুক্ত হয় রাজশাহী। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও রাজশাহীতে স্বাধীনতার সূর্য ওঠে আরও দু’দিন পরে। অর্থাৎ ১৮ ডিসেম্বর রাজশাহী শহর শত্রুমুক্ত হয়।

১০:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

আজও তিন হাজারের বেশি মার্কিনির মৃত্যু 

আজও তিন হাজারের বেশি মার্কিনির মৃত্যু 

মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নতি নেই করোনা পরিস্থিতির। উল্টো সময়ের সাথে দীর্ঘ হয়েই চলেছে মৃত্যুর মিছিল। গত একদিনেও তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে দেশটিতে। একইদিনে আক্রান্ত হয়েছেন সোয়া দুই লাখের অধিক মার্কিনি। 

০৯:৫৯ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ 

চলমান করোনার পরিস্থিতির আলোকে সাদামাটা ভাবেই শুরু হয়েছিল বঙ্গবন্ধু টে-টোয়েন্টি কাপের লড়াই। যার পর্দা নামছে আজ। জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের শিরোপা লড়াইয়ের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশেষ এই আসর। 

০৯:০৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ফিফা বর্ষসেরা লেওয়ানডস্কি

ফিফা বর্ষসেরা লেওয়ানডস্কি

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হটিয়ে ২০২০ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদরদফতরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

০৮:৪৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ব্রাজিলে ফের একদিনে সহস্রাধিক মৃত্যু

ব্রাজিলে ফের একদিনে সহস্রাধিক মৃত্যু

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমণের সঙ্গে প্রাণহানি আরও বেড়েছে। টানা তিনদিন ঊর্ধ্বমুখী প্রাণহানির হার এবার হাজার ছাড়িয়েছে। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৮৫ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন আরও প্রায় ৬৯ হাজার মানুষ। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী। 

০৮:৪৩ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু আজ

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু আজ

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এবারও বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার শুরু হচ্ছে জোড় ইজতেমা। করোনার কারণে এবারের কার্যক্রম শুক্র ও শনিবার দুই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

০৮:৩৯ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

আ.লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ

আ.লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ৬১ পৌরসভার নির্বাচন। এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঠিক করতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে। আজ শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৮:৩৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস আজ

বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস আজ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আজ ১৮ ডিসেম্বর, শুক্রবার পালন করা হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস’।

০৮:২৮ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

আজ ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’

আজ ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’

আজ ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাই দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ‘গ’ ক্রমিকে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। বাংলাদেশে এবার ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস।

০৮:২৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

হাসিনা-মোদি আলোচনা শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা

হাসিনা-মোদি আলোচনা শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। এক ঘণ্টা ১৫ মিনিটের বৈঠকে তাঁরা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

১১:৫৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

স্বাবলম্বী হওয়ার অপেক্ষায় দক্ষিণের তরুণরা

স্বাবলম্বী হওয়ার অপেক্ষায় দক্ষিণের তরুণরা

এক সময়ের নৌপথ নির্ভর বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন। বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু আজ আর স্বপ্ন নয়, বাস্তব। বিস্তৃর্ণ পদ্মার বুকে সকলের দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে গেছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। পদ্মার তীর থেকেই দেখা যাচ্ছে- দেশের দীর্ঘতম সেতুর সম্পূর্ণ কাঠামো। 

১১:৩৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

‘প্রতি উপজেলা থেকে ১ হাজার কর্মীকে বিদেশে প্রেরণের পরিকল্পনা’

‘প্রতি উপজেলা থেকে ১ হাজার কর্মীকে বিদেশে প্রেরণের পরিকল্পনা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

১১:৩১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ইতালিতে বিজয় দিবস উদযাপিত

ইতালিতে বিজয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্মশতবর্ষে মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। ইতালিতে কোভিড-১৯ অতিমারীর সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে অনুষ্ঠানটি ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর ২০২০ সকাল ৯.৩০ ঘটিকায় দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং জাতির পিতাসহ মুক্তিযুদ্ধে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

১১:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বাংলালিংক ও ইউআইইউ-এর চুক্তি 

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বাংলালিংক ও ইউআইইউ-এর চুক্তি 

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে, ইউআইইউ-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে।

১০:৫৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

সত্য গোপন করে মনগড়া চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ৬ জন চিকিৎসকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে মামলা হয়েছে। 

১০:৫৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি