বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না। আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
০৭:২৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
প্রচার-প্রচারণায় মুখরিত শাহজাদপুরের পাড়া-মহল্লা
সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ শাহজাদপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা। শীতকে উপেক্ষা করে প্রার্থী ও কর্মী-সমর্থকরা ভোটারদের ঘরে ঘরে ভোট প্রার্থনা করার পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
০৭:০০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
৬ মাসের মধ্যে টেকসই হবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে টেকসই হবে পুঁজিবাজার। বিএসইসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দেবে। অনেক দুষ্ট শক্তি পুঁজিবাজার নিয়ে নানা সময় খেলা করেছে। খেলার সময় শেষ হয়ে আসছে;ওই সময় চাইলেও আর তারা খেলতে পারবে না।
০৬:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
০৬:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশ আইসিটি কম্পিটিশন ২০২০ রেজিস্ট্রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত
‘বাংলাদেশ আইসিটি কম্পিটিশন ২০২০’ এ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীগণ চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। মোবাইল নম্বর অথবা ইমেইল অ্যাড্রেস যাচাইকরণের মাধ্যমে অনলাইনে সহজে ও বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন আবেদনকারীরগণ।
০৬:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
স্বর্ণের লোভে তিন মন্দিরে ভাঙচুর, গ্রেপ্তার ২
স্বর্ণের লোভেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সাগর চৌধুরী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে পুলিশের কাছে। এছাড়া চোরাই স্বর্ণ কেনার অপরাধে প্রেমা রাজবংশী নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
০৬:০৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ইভ্যালির সঙ্গে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড এর সঙ্গে যুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সাউথইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ে। এর মধ্যেদিয়ে সাউথইস্ট ব্যাংকের ভিসা, মাস্টার কার্ড-এর মাধ্যমে ইভ্যালিতে পেমেন্ট করতে পারবেন গ্রাহকেরা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
০৫:২৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় ডাকপিয়ন নিহত
নওগাঁর ধামইরহাটে একটি মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বলজুর রহমান (৭০) নামে এক ডাকপিয়নের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আলমপুর ইউনিউনের বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
০৫:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
দৈনিক লেনদেন ২০০ কোটি ছাড়াল ‘নগদ’
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার এক অনাড়মন্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ তথ্য জানান।
০৪:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
অভিবাসী কোভিড কর্মীদের সহজে নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স
করোনাকালে সামনে থেকে লড়াই করা কোভিডযোদ্ধা অভিবাসীদের শিথিল শর্তে নাগরিকত্ব দিচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স। সহজ প্রক্রিয়ায় দেশটির নাগরিকত্ব পাচ্ছেন অভিবাসীরা কোভিড কর্মীরা। ইতিমধ্যেই অনেক কোভিড যুদ্ধের ফ্রন্টলাইনারকে নাগরিকত্ব দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুযোগের আওতায় স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পরিচ্ছন্নকর্মীরাও রয়েছেন।
০৪:৫২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
১৪ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ
উত্তরবঙ্গের তথ্য প্রযুক্তির হাব হিসেবে রাজশাহীতে একত্রিশ একর জমিতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। ভেতরে আছে, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেটর। একই ক্যাম্পাসে আছে, আশা জাগানিয়া জয় সিলিকন টাওয়ার।
০৪:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
দেশে করোনায় ১৯ মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৮ জনে।
০৩:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
তিন ভেন্যুতে ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে কাতার
২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ আগামী বছরের ১-২১ ফেব্রুয়ারিতে কাতারের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ মহামারীর কারনে চলতি বছরের শুরুতেই এই টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল। ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের শীর্ষ দল ও আয়োজত দেশের স্থানীয় লিগ চ্যাম্পিয়ন দল এই আসরে অংশ নিয়ে থাকে। ২০২২ কাতার বিশ্বকাপের তিনটি স্টেডিয়াম আহমাদ বিন আলি, খলিফা ইন্টারন্যাশনাল ও এডুকেশন সিটিতে এবারের এই ক্লাব বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে।
০৩:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৭ জানুয়ারি
মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীমসহ (জি কে শামীম) তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
০৩:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
দেশকে এগিয়ে নিতে নবীন সেনাদের তৎপর হবার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন সেনা অফিসারদের বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মত নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
০৩:৩২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
শিপ্রার মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি
চাঞ্চল্যকর মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলায় র্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ।
০৩:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
পটকা মাছ খেয়ে প্রাণ হারালেন বউ-শাশুড়ি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আট বছরের এক শিশু। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকার জয়নাল আবেদিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
০২:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
মা হারালেন চিত্রনায়ক নিরব
মারা গেছেন চিত্রনায়ক নিরবের মা নুরজাহান আলম। তিনি আজ বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
০২:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুর গুজব
ক্যানসার ও করোনায় আক্রান্ত অভিনেতা আবদুল কাদের। গতকাল রাতজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই এ অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেন ফেসবুকে। কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে আবদুল কাদের এখনও বেঁচে আছেন। অবস্থা জটিল হলেও আগের চেয়ে সুস্থ আছেন তিনি।
০২:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত শতাধিক
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অঞ্চলটিতে স্ম্প্রতিক ভয়াবহ ধারাবাহিক হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশন এ খবর জানিয়েছে।
০২:১১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
আজও মৃত্যুর মিছিলে সাড়ে ১৩ হাজার মানুষ
বিশ্বে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাহিরে। সময় যত গড়াচ্ছে রূপ পাল্টাচ্ছে ভাইরাসটি। ২৪ ঘণ্টায়ও বিশ্বের প্রায় সাত লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সাথে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও প্রায় সাড়ে ১৩ হাজার ভুক্তভোগী। এদিনও উভয়ক্ষেত্রে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।
০১:৪১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। খোদ পৌর কর্তৃপক্ষই তৈরি করেছে এই ভাগাড়।
০১:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
মহামারির বছরে যেমন ছিল রাজনীতির মাঠ (ভিডিও)
২০২০ সাল, করোনার থাবায় নিরুত্তাপ রাজনীতির একটি বছর। বেগম খালেদা জিয়ার মুক্তিই ছিল বিএনপির মূল দাবি। মার্চে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে নির্বাহী আদেশে বেশ কিছু শর্তে জামিনে মুক্তি পান তিনি।
১২:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
চা শিল্পে নতুন সম্ভাবনা
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানে উৎপাদিত নিরাপদ ও বিশেষায়িত গ্রিন ও জিবিওপি টি, চা শিল্পে এক নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
১২:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
- মাদক সেবনের ভিডিও ভাইরাল সেই সাকিব পাটোয়ারী ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক
- ২৬ গণমাধ্যমকর্মী পেলেন গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ
- সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, উত্তপ্ত সংসদ
- সাফ চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ
- পুলিশের ৭ এএসপিকে রদবদল, নতুন কর্মস্থলে পদায়ন
- কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই: জামায়াত আমির
- নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























