বৃষ্টি থাকবে আরও কয়েকদিন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে বলে জানা গেছে। এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
০৯:৩২ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
মহাসপ্তমী আজ
চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী। দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা। ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা। এবার দেবী এসেছেন দোলায়, যাবেন হাতিতে চড়ে।
০৯:১৭ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
গতবারের চেয়ে বড় ব্যবধানে জিতব : ট্রাম্প
আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন হতে এখনও দশদিন বাকি। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে ২ কোটির বেশি আগাম ভোটগ্রহণ হয়েছে। যেখানে জরিপ চালানো সংস্থাগুলোর মতে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
০৯:১২ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ
কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। ২০১২ সালের ২৩ অক্টোবর তিনি হৃদ্যন্ত্রজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। সুনীল ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন।
০৯:১০ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
কবি শামসুর রাহমানের ৯১তম জন্মবার্ষিকী আজ
প্রেম ও মানবতার কবি শামসুর রাহমানের ৯১তম জন্ম বার্ষিকী আজ। ১৯২৯ সালের আজকের এইদিনে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈত্রিক নিবাস বর্তমান নরসিংদী জেলায়।
০৯:০৬ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
ফুটবলের কিংবদন্তি পেলের জন্মদিন আজ
বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি ব্রাজিল তারকা পেলের জন্মদিন আজ। লিজেন্ডদের লিজেন্ড এই ফুটবল নক্ষত্র ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিল ও ফুটবল বিশ্বকে আলোকিত করতে দুনিয়ায় আসেন। ৮০ পেরিয়ে ৮১ বছরে পা দিলেন তিনি।
০৮:৫৪ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা
মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোরব) দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
০৮:৪৮ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
ব্রাজিলে মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ছুঁই ছুঁই
ব্রাজিলে সুস্থতা বাড়লেও থামছে না সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেও দেশটিতে প্রায় ৩২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে প্রায় ২৯ হাজার ভুক্তভোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে আরও ৫০৩ জনের। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছুঁই ছুঁই।
০৮:৩৪ এএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
মুশফিকের ইনজুরি গুরুতর নয়
বুধবার বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে কাঁধে ব্যাথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে তার ইনজুরিটি খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
১১:৫৪ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
নৌযান শ্রমিকদের খাদ্য ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে তিন দিন ধরে চলমান নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
১১:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
দু’বছর পর ফিরলো পাচারকৃত ৩ কিশোর-কিশোরী
ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচার হওয়া এক কিশোর ও দুই কিশোরীকে দুই বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
১১:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ভার্চুয়াল প্রতিযোগিতায় প্রকৌশল শিক্ষার্থী চ্যাম্পিয়ন
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ভার্চুয়াল প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল (আইসিই) বিভাগের শিক্ষার্থী রাহেলা ইসলাম অন্তু।
১১:২৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আবারও লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে আবারও মনোনীত হয়েছেন সাদ হারিরি। পদত্যাগের এক বছরের মাথায় আবারও তিনি সরকার গঠনের দায়িত্ব পেলেন। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এই মনোনয়নের কথা নিশ্চিত করেছেন। সংসদের অধিকাংশ সদস্য তার মনোনয়নের পক্ষে ভোট দিয়েছেন।
১১:২৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কলেজছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
রাজশাহীর বাঘায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওই ছাত্রী বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।
১১:১৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
মুক্তি পেল সোহাগের লাল শাড়ী ২
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেল কন্ঠশিল্পী সোহাগের লাল শাড়ী ২। তৈরী পোশাক কোম্পানি ব্লু ড্রিমের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ব্লু ড্রিমের অফিসে কেক কেটে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ।
১১:১১ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষম হচ্ছে দেশ’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রথম দেশ হিসেবে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন বিশ্বে এক অনন্য নজীর।
১০:৩৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
১২ ডিসেম্বর উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস
এবারের ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২০ এর প্রতিপাদ্য হচ্ছে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’। এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর জেলা-উপজেলাসহ দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।
০৯:৫৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
এবারেও ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে এবারেও দূর্গা পূজায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
০৯:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
চলমান করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে এবং শিক্ষার্থীদের অনলাইন, টেলিভিশিন, রেডিও পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
০৯:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কবর থেকে ৩৫ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন
নারায়ণগঞ্জ বন্দরে মৃত্যুর একমাস ৫দিন পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে রোজিনা আক্তার রোজি (৩৩) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ) দুপুরে আদালতের নির্দেশে বন্দরের কল্যান্দি কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পিবিআই কর্মকর্তারা। যার মামলা নং-৩২৪ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। ওই সময় বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসমা সুলতানা শারমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন।
০৯:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থা নিয়ে গবেষণার আহ্বান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার দিকনির্দেশনা নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
০৯:৩১ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
স্বাস্থ্যসেবা দিতে পালস’র সাথে স্যামসাং
সম্প্রতি, টেলিমেডিসিন প্ল্যাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্যামসাং বাংলাদেশ। এ চুক্তির আওতায়, মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালস হেলথকেয়ার সার্ভিস থেকে ভিডিও কনসালটেশন ও কাস্টমাইজড বার্ষিক হেলথকেয়ার প্যাকেজ গ্রহণে ছাড় সুবিধা পাবেন। পালস হেলথ কেয়ার সার্ভিসের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অনলাইনে রোগীদের এ সেবা প্রদান করবেন। আজ থেকে এ অফারটি চালু হয়েছে।
০৯:২৪ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বেজার ওএসএস সেন্টার হতে নতুন ১১টি অনলাইন পরিষেবা উদ্বোধন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর ঢাকা কার্যালয়ে স্থাপিত ওএসএস সেন্টার হতে "নতুন ১১টি অনলাইন পরিষেবা উদ্বোধন, জমি বরাদ্দে চুক্তি এবং বঙ্গবন্ধু শিল্পনগরে পানি শোধনাগার স্থাপনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও পানি সরবরাহ ব্যবস্থা পরিচালনায় সমঝোতা স্মারক স্বাক্ষর" সংক্রান্ত বিষয়ে আজ দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ১১টি অনলাইন সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য ইতোপূর্বে ২১টি সেবা বেজার ওএসএস সেন্টার হতে অনলাইনে প্রদান করা হতো যা বর্তমানে ৩২ এ উন্নতি হলো।
০৯:০৮ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ভ্যাকসিন অনুমোদিত হলে দেশে আনতে বিলম্ব হবে না: স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভ্যাকসিন আনতে সরকার অন্যান্য দেশের সাথেও আলোচনা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
০৮:৫২ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
- পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- খুবির প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
- চাঁবিপ্রবির প্রো-ভিসি হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন
- মেজর মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
- চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























