ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

টেকনাফে ইয়াবা পাচারকালে আটক ৩

টেকনাফে ইয়াবা পাচারকালে আটক ৩

বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন মিঠাপানির ছড়া এলাকা হতে সন্দেহজনক ৩ জন পথচারীকে তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

০৪:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ঢাকা-দিল্লির সংযোগ বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে ইতিবাচক প্রভাব ফেলেছে: শ্রিংলা

ঢাকা-দিল্লির সংযোগ বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে ইতিবাচক প্রভাব ফেলেছে: শ্রিংলা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সংযোগ ব্যবস্থা বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারত উভয়ের ওপর সরাসরি ও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ভারতের তথাকথিত অবহেলিত উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির বীজ নিহিত আছে প্রতিবেশী বাংলাদেশের সহযোগিতার ওপরই।

০৪:৫৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

মসজিদে বিস্ফোরণ: পুড়ে যাওয়া আলামত জব্দ করেছে পুলিশ

মসজিদে বিস্ফোরণ: পুড়ে যাওয়া আলামত জব্দ করেছে পুলিশ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ৯দিন পর পুড়ে যাওয়া বিভিন্ন আসবাবপত্র আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

০৪:৪৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

তুরস্কের সঙ্গে বিবাদে অস্ত্রসজ্জায় গ্রিস

তুরস্কের সঙ্গে বিবাদে অস্ত্রসজ্জায় গ্রিস

তুরস্কের সাথে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই গ্রিস বিপুল পরিমাণ অস্ত্র কেনার কথা ঘোষণা করেছে। নতুন যেসব অস্ত্র গ্রিস কিনবে তার মধ্যে রয়েছে ১৮টি ফরাসী রাফালে যুদ্ধবিমান, চারটি ফ্রিগেট এবং চারটি নৌবাহিনীর হেলিকপ্টার।

০৪:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

সম্পর্কের স্বরূপ

সম্পর্কের স্বরূপ

সময়ের সূতোয় আমাদের সমাজে মানুষের সঙ্গে মানুষের দু’ধরনের সম্পর্ক ছিল - একটি ব্যবসায়িক, একটি আত্মিক। ব্যবসায়িক সম্পর্কটি কাজের, আত্মিক সম্পর্কটি আত্মীয়তার; ব্যবসায়িক সম্পর্কটি অর্থের ও স্বার্থের, আত্মিক সম্পর্কটি মমতার ও মানবিকতার। ব্যবসায়িক সম্পর্কে লাভ-অলাভের কথা উঠেছে, অংশ-ভগ্নাংশ নিয়ে বিতর্ক চলেছে, চুলচেরা হিসেব-নিকেশ কষা হয়েছে। কিন্তু দিনের শেষে এ সবকিছু ছাপিয়ে অখণ্ড সত্য হিসেবে সর্বদাই বড় হয়ে দাঁড়িয়েছে আমাদের আত্মিক সম্পর্ক।

০৪:১৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৩ জনে। এই সময়ে আরও ১ হাজার ৪৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন।

০৪:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

অতিরিক্ত দুশ্চিন্তায় বাড়ে যেসব রোগ

অতিরিক্ত দুশ্চিন্তায় বাড়ে যেসব রোগ

বর্তমান জীবন ব্যবস্থায় দুশ্চিন্তা একটি স্বাভাবিক বিষয়। সবার ক্ষেত্রেই কমবেশি এই সমস্যা দেখা দেয়। তবে সমস্যা প্রকট আকার ধারণ করে তখনই যখন মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন। এ জন্যই শরীরে দেখা দেয় নানাবিধ সমস্যা।

০৪:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

সীমান্তে মাদক-স্বর্ণ পাচারে ব্যবহার হচ্ছে নারীরা

সীমান্তে মাদক-স্বর্ণ পাচারে ব্যবহার হচ্ছে নারীরা

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে মাদক ও স্বর্ণ পাচারে ব্যবহার করা হচ্ছে নারীদের। গত ১৬ দিনে পাচারের সাথে সরাসরি জড়িত থাকায় ৯ নারী পাচারকারীকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব মাদক ও স্বর্ণ পাচারে, অল্প সময়ে অধিক অর্থের লোভে পাচারকারী খাতায় নাম লেখাচ্ছে তারা। সেই সাথে অনেক নারী গড ফাদারদের খপ্পরে পা দিয়ে অল্প দিনে কোটিপতি হওয়ার আশায় জড়িয়ে পড়ছে পাচার কাজে। 

০৩:৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

যুক্তরাষ্ট্রের দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত 

যুক্তরাষ্ট্রের দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত 

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় গতকাল শনিবার থেকে ১০০টি অগ্নিনির্বাপক দল দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। 

০৩:৪৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ড

স্কুলশিক্ষক ও তার স্ত্রীকে হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল কুমার দাস এবং তার স্ত্রী কল্পনা রানীকে হত্যার ঘটনায় ছয়জনের ফাঁসির রায় দিয়েছেন ঢাকার একটি আদালত।

০৩:৪২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

দুদকের মামলায় বদির বিচার শুরু

দুদকের মামলায় বদির বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এই চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

০৩:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

রাজধানীতে জাল এনআইডি তৈরি চক্রের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীতে জাল এনআইডি তৈরি চক্রের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জাল, দ্বৈত ও ডুপ্লিকেট জাতীয় পরিচয় পত্র তৈরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা জাল জাতীয় পরিচয়পত্র দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলনে সহায়তা করতো বলে ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা জানানো হয়।

০৩:২৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

কিডনি ও লিভার সুস্থ রাখে যে শাক!

কিডনি ও লিভার সুস্থ রাখে যে শাক!

গ্রাম বাংলার মাঠে-ঘাটে, পুকুর পাড়ে, পথের ধারের জমিতে অযত্নেই গজিয়ে ওঠে বথুয়া বা বেথো শাক। এই শাক জমিতে আলাদাভাবে চাষ করা হয় না। তবে একটা সময় শুধু শীতকালেই পাওয়া যেত এই শাক। তবে আজকাল মোটামুটি সারাবছরই পাওয়া যায় বেথো শাক। এই শাকের রয়েছে প্রচুর গুণ। শরীরের বিভিন্ন অঙ্গের উপকারে আসে অবহেলিত বেথো শাক।

০৩:১৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

মহিপালের গ্যাস লাইন মেরামত শুরু

মহিপালের গ্যাস লাইন মেরামত শুরু

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে ১০০ মিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থান দিয়ে গ্যাস লিকেজের মেরামতের শুরু হয়েছে। আজ রোববার ভোর থেকে কাজ শুরু করে বাখরাবাদ গ্যাস কোম্পানি।

০৩:১৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

শেষ মুহূর্তে পেছাল সীমান্ত সম্মেলন

শেষ মুহূর্তে পেছাল সীমান্ত সম্মেলন

বিমানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বাংলাদেশে আসতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রতিনিধিদল। ফলে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলন শেষ মুহূর্তে পিছিয়ে গেল।

০২:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

চিরাচরিত মিথ্যাচার বিএনপির রাজনৈতিক সংস্কৃতি : কাদের

চিরাচরিত মিথ্যাচার বিএনপির রাজনৈতিক সংস্কৃতি : কাদের

‘সরকার করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে’– বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি।’

০২:৪১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

কুষ্টিয়ায় একযোগে তিন থানার ওসি রদবদল

কুষ্টিয়ায় একযোগে তিন থানার ওসি রদবদল

কুষ্টিয়ার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি থানায় রদবদল ও একটি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে তাদের পরিবর্তন করা হয়। 

০২:২৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

আফগান সরকার ও তালেবানদের শান্তি আলোচনা শুরু

আফগান সরকার ও তালেবানদের শান্তি আলোচনা শুরু

তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনার অন্যতম প্রধান চ্যালেঞ্জ স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের উপায় নিয়ে আফগান সরকার রোববার ব্যস্ততম সময় পাড় করছে। গতকাল শনিবার কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনার শুরুতে আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রসহ মিত্ররা যুদ্ধবিরতির আহবান জানিয়েছে। তবে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগান সরকার ও মিত্রদের বিরুদ্ধে অব্যাহত গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয় তালেবানরা বৈঠকে উত্থাপন করেনি।

০২:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রীসহ তিনজন খুন

পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রীসহ তিনজন খুন

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে এক গৃহবধূসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার সকালে উপজেলার কুমরাদী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

০২:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম

ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম

ইলিশ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সুস্বাদু এই মাছ উৎপাদনে শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশই উৎপাদিত হচ্ছে এই দেশে। মাত্র চার বছর আগেও এই উৎপাদনের হার ছিল ৬৫ শতাংশ। মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের চলতি মাসের হিসাবে এমনটি জানা যায়। 

০১:৪৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

আরও ১০ জোড়া কমিউটার ট্রেন চালু 

আরও ১০ জোড়া কমিউটার ট্রেন চালু 

বাংলাদেশ রেলওয়ে দ্বিতীয় ধাপে আরও ১০ জোড়া অর্থাৎ ২০টি কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে। রোববার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে।

০১:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

বিশ্বে আক্রান্ত ও সুস্থতায় শীর্ষে ভারত

বিশ্বে আক্রান্ত ও সুস্থতায় শীর্ষে ভারত

বিশ্বব্যাপী জেঁকে বসা করোনার প্রাণকেন্দ্র এখন দক্ষিণ এশিয়ার দেশ ভারত। যেখানে নতুন করে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে গত একদিনে ৯৪ হাজারের বেশি করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বেড়েছে সুস্থতা। যার অধিকাংশই মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধুপ্রদেশ ও রাজধানী দিল্লির বাসিন্দা। বর্তমানে আক্রান্ত ও সুস্থতার হারে শীর্ষে মোদির দেশ। 

০১:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

এবার করোনায় আক্রান্ত আতলেটিকোর কোচ

এবার করোনায় আক্রান্ত আতলেটিকোর কোচ

লা লিগার নতুন মৌসুম শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল আতলেটিকো মাদ্রিদ। করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ক্লাবটির কোচ দিয়েগো সিমেওনের শরীরে। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন আতলেটিকোর তারকা খেলোয়াড় দিয়েগো কস্তা। এর আগে ডিফেন্ডার সিমে ভ্রাসালকো এবং ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন।

০১:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

মেক্সিকোয় কমেনি সংক্রমণ, মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে

মেক্সিকোয় কমেনি সংক্রমণ, মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতি করোনা ভাইরাস এখনও ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয়। যেখানে সংক্রমণ হার অনেকটা আগেরমতোই। প্রাণহানি কিছুটা কমলেও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরেই মৃতের তালিকায় দেশটি। যার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

০১:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি