ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

গ্রামীণ অর্থনীতির মন্দাভাব কাটাতে পারে ক্ষুদ্রঋণ ও কৃষি অর্থনীতি

গ্রামীণ অর্থনীতির মন্দাভাব কাটাতে পারে ক্ষুদ্রঋণ ও কৃষি অর্থনীতি

করোনাভাইরাস মহামারী বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিয়েছে। মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে গোটা বিশ্ব এখনও স্থবির। ছোঁয়াচে এ ভাইরাস এ পর্যন্ত প্রায় ২১১টি দেশে কোটি কোটি মানুষের মধ্যে সংক্রমণ ঘটিয়েছে। এখন পর্যন্ত সংক্রমণের সংখ্যা প্রায় ২ কোটির ওপরে। এর মধ্যে মৃত্যু ঘটেছে ৬ লাখেরও বেশি মানুষের। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশেও এ ভাইরাসের ছোবলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও। 

০৩:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ: স্টিফেন বিগান

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ: স্টিফেন বিগান

অর্থনৈতিক অগ্রগতি, ভূ-রাজনৈতিক অবস্থান এবং সরকারের স্থিতিশীলতার কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে যৌথ সংবাদে তিনি জানান রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে কাজ করছে যুক্তরাষ্ট্র।

০৩:৪২ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।

০৩:৩৯ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৫ হাজার ৬০৮ জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬শ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন করোনা রোগী। 

০৩:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে পুলিশ প্রশাসনের মতবিনিময় 

দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে পুলিশ প্রশাসনের মতবিনিময় 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে পুলিশ প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

০৩:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ট্রেনে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা 

ট্রেনে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শফিকুল ইসলাম (৪৮) নামে সিএনজি চালিত এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।  

০৩:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী হানিফ মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নুরজাহানপুর  গ্রামের ডুবরাজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের ডুবা থেকে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

০৩:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

থাইল্যান্ড রাজতন্ত্রের বিরোধিতা করার সাহস দেখালেন যে ছাত্রী

থাইল্যান্ড রাজতন্ত্রের বিরোধিতা করার সাহস দেখালেন যে ছাত্রী

থাইল্যান্ডে গতকাল বুধবার হাজারো বিক্ষোভকারী রাজধানীতে জড়ো হয়ে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগ, একইসঙ্গে রাজার ক্ষমতা খর্ব করার দাবি জানানো হয়। এরপরই জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সরকার বিরোধী আন্দোলন এই পর্যায়ে নিয়ে আসার মূলে রয়েছে ২১ বছর বয়সী এক ছাত্রী।

০৩:১০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

৯ ধরনের রোগীরা ওমরাহ করতে পারবেন না

৯ ধরনের রোগীরা ওমরাহ করতে পারবেন না

করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত ৯ ধরনের রোগীকে ওমরাহ পালন না করতে আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এ সময়ে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে ওমরাহ ও জিয়ারত থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। 

০৩:০৪ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

১৫ দফা দাবি আদায়ে নৌ শ্রমিকদের মানববন্ধন

১৫ দফা দাবি আদায়ে নৌ শ্রমিকদের মানববন্ধন

নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের পক্ষ থেকে খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় মানববন্ধন হয়েছে। 

০৩:০৩ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

বালু ব্যবসাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসাকে কেন্দ্র করে মো. জামশেদ আলম নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

০৩:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। 

০২:৫৮ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

নোয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত কর’ স্লোগানে নোয়াখালীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

০২:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

বিএনপির সব কৌশল ভোতা হয়ে গেছে: কাদের

বিএনপির সব কৌশল ভোতা হয়ে গেছে: কাদের

বিএনপির রাজনৈতিক সব কৌশল এখন জনগণের কাছে ভোতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

০২:৫৩ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

০১:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

দোহারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

দোহারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় অঞ্জলি কর্মকার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি কার্তিকপুর গ্রামের নির্মল কর্মকারের স্ত্রী।

১২:৩৯ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

কবর থেকে তোলা হলো রায়হানের লাশ

কবর থেকে তোলা হলো রায়হানের লাশ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘পুলিশের নির্যাতনে’ নিহত রায়হান আহমদের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

১২:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হবে। একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষকে ঘর তৈরি করে দিয়ে তার একটা ঠিকানা করে দিতে হবে। কোন মানুষ ঠিকান বিহীন থাকবে না।’

১২:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ময়মনসিংহে বিপাকে প্রতিমা তৈরির কারিগররা (ভিডিও)

ময়মনসিংহে বিপাকে প্রতিমা তৈরির কারিগররা (ভিডিও)

করোনায় কাজ কমে যাওয়ায় বিপাকে ময়মনসিংহের প্রতিমা তৈরির কারিগররা। দ্রব্যমূল্যের ঊর্ধগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে কষ্টে দিন কাটাচ্ছেন প্রতিমা তৈরির সঙ্গে জড়িত এসব কারিগর।

১২:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

বীমা খাতে মার্জিন ঋণ বিতরণে সতর্কতা (ভিডিও)

বীমা খাতে মার্জিন ঋণ বিতরণে সতর্কতা (ভিডিও)

চার মাসের ব্যবধানে বীমা খাতের শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সাধারণ বীমার ডজন খানেক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে দেড়শ’ থেকে আড়াইশ’ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে বীমাসহ কিছু শেয়ারে মার্জিন ঋণ বিতরণে সতর্ক অবস্থানে কিছু প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজির নিরাপত্তা ও স্থিতিশীল বাজার গঠনে প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ ইতিবাচক। তবে বিএসইসি বলছে, ঋণ নিয়ন্ত্রণে হস্তক্ষেপ না করলেও, গুজব ছড়াতে দেয়া হবে না। 

১২:১০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ভারতে আরও ৬৮০ জনের মৃত্যু

ভারতে আরও ৬৮০ জনের মৃত্যু

ভারতে প্রতিদিনই আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থতার সংখ্যা। গত একদিনেও ষাট হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলেও সুস্থতা লাভ করেছেন ৮১ হাজরের বেশি ভুক্তভোগী। ফলে আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে ভোগাচ্ছে প্রাণহানি। নতুন করে ৬৮০ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিতে। 

১২:০৮ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় নোবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় নোবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃত করার ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

১১:৩৬ এএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ঢাবির বহু ভবন এখনও অনিরাপদ (ভিডিও)

ঢাবির বহু ভবন এখনও অনিরাপদ (ভিডিও)

আজ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস’। ১৯৮৫ সালের ১৫ই অক্টোবর ঝড় জলের রাতে জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে ৪০ জন ছাত্র-কর্মচারী-অতিথি নিহত হয়েছিল। বেদনাবিধূর অক্টোবর ট্রাজেডির ৩৫ বছর পরও বিশ্ব বিদ্যালয়ের ২০টি আবাসিক হলের বেশিরভাগ ভবনই ঝুকিপূর্ণ। উপাচার্য জানালেন, ঝুকিপূর্ণ ভবন সরিয়ে ফেলতে কাজ চলছে। 

১১:২৩ এএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

এমবাপের গোলে জিতলো ফ্রান্স

এমবাপের গোলে জিতলো ফ্রান্স

২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের মতো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল দিয়ে দলকে জেতালেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ৪-২ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। আর এবারের নেশন্স লিগে তাদেরকে ২-১ ব্যবধানে হারাল ফ্রান্স। এই জয়ের মধ্য দিয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আট ম্যাচে অপরাজিত থাকলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

১১:২১ এএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি