ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা (ভিডিও)

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা (ভিডিও)

রাহাত খানম তূর্ণা। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১১-২০১২ সেশনের ওই ছাত্রী পড়াশোনা শেষ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেন। এছাড়া কখনও পরিচয় দিতেন কাস্টমস কর্মকর্তা হিসেবে। তার প্রতারণার সঙ্গী হিসেবে জুটে যায় নাইজেরিয়ার নাগরিকরা। তাদের সঙ্গে নিয়ে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই তরুণী। অবশেষে ধরা পড়েন তূর্ণা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতারণার অভিযোগে সম্প্রতি ১২ নাইজেরিয়ানসহ ওই ছাত্রীকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।   

১২:২৭ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

করোনায় আক্রান্ত পগবা

করোনায় আক্রান্ত পগবা

করোনায় পজিটিভ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম।

১২:০৬ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

তিন নতুন মুখ নিয়ে ইতালির দল ঘোষণা 
উয়েফা নেশন্স লিগ

তিন নতুন মুখ নিয়ে ইতালির দল ঘোষণা 

উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচের জন্য প্রাথমিকভাবে বড় পরিসরে দল ঘোষণা করেছেন ইতালির কোচ রবের্তো মানচিনি। ৩৭ সদস্যের দলে আছেন তিন নতুন মুখ; বাস্তোনি, মানুয়েল লোকাতেল্লি ও ফ্রান্সেসকো কাপুতো।

১১:৫৩ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

দলের মনোনয়নপত্র গ্রহণ করলেন ট্রাম্প

দলের মনোনয়নপত্র গ্রহণ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিশাল জনতার সামনে রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণ করেন। 

১১:৩৪ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

আশূরার রোযা

আশূরার রোযা

ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা ফরজ ছিলো। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয়। আশুরা দিবসে রোজা পালনের জন্য রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মহররম মাসের রোজা।’ (মুসলিম: ১/৩৫৮)

১১:২৬ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

জামিন পেয়েছেন রাবির সেই অধ্যাপক

জামিন পেয়েছেন রাবির সেই অধ্যাপক

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাসের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

১১:২৬ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

বিশ্বে একদিনে আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে ৩ লাখ

বিশ্বে একদিনে আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে ৩ লাখ

বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব। যা এখন পর্যন্ত ২ কোটি ৪৬ লাখের বেশি মানুষের দেহে হানা দিয়েছে। এর মধ্যে গত একদিনেই শনাক্ত হয়েছে পৌনে ৩ লাখ রোগী। একই সময়ে প্রাণহানি ঘটেছে ছয় হাজারের বেশি মানুষের। এতে করে মৃতের সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার ছুঁতে চলেছে। যার অধিকাংশই শীর্ষ তিনদেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের নাগরিক। সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীয়াংশ।

১১:১৪ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

আজ মঞ্চে উঠবেন মোমেনা চৌধুরী

আজ মঞ্চে উঠবেন মোমেনা চৌধুরী

করোনার দীর্ঘ বিরোতির পর আজ থেকে চালু হচ্ছে নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি নাট্যমঞ্চ। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়িত হবে একক নাটক ‘লালজমিন’। নাটকটির ২৪৪তম প্রদর্শনী হতে চলেছে আজ।

১১:০৭ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

পরিবর্তন নিয়ে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান

পরিবর্তন নিয়ে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান

টেস্টের ব্যাথা ভুলে ঘুরে দাঁড়াতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। 

১০:৪৩ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

২৮ আগস্ট : ইতিহাসের আজকের এই দিনে

২৮ আগস্ট : ইতিহাসের আজকের এই দিনে

১০:৪০ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

শেখ হাসিনা আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন: নানক

শেখ হাসিনা আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন: নানক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নতজানু পররাষ্ট্রনীতি মানে না বলেই বিশ্বে আজকে শেখ হাসিনা বিশ্বনেতায় পরিণত হয়েছেন। আজকে বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনা মধ্যমণিতে পরিণত হয়েছেন।

১০:৩০ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

আশুরার মর্যাদা

আশুরার মর্যাদা

মহররম হিজরি বছরের প্রথম মাস। এই মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। বছরের প্রথম মাস আশুরা অত্যন্ত সম্মানিত; এর রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। অনুরূপ ১০ মহররম বা আশুরার রয়েছে অতীব গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ ইতিহাস।

১০:২৩ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

বঙ্গবন্ধুর সমবায় দর্শন এবং কৃষিক্ষেত্রে প্রাসঙ্গিকতা

বঙ্গবন্ধুর সমবায় দর্শন এবং কৃষিক্ষেত্রে প্রাসঙ্গিকতা

বাঙালির জীবনে শোকাবহ দিন ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে শাহাদাত বরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ তাঁর পরিবারের সকল সদস্যকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আত্মার শান্তি কামনা করছি। বঙ্গবন্ধু তাঁর সারাজীবনের সংগ্রাম আর আদর্শিক চেতনার আলোকে বিশ্বাস করতেন বাংলার মেহনতি জনগণ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন ছিল-এদেশের গণমানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি-যার নিয়ামক ভূমিকায় থাকবে জনগণ। তাই বঙ্গবন্ধুর উন্নয়ন-ভাবনায় আমরা সমবায়ের উজ্জ্বল উপস্থিতি দেখতে পাই।

১০:২১ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

অভিনেত্রী সুমিত্রা দেবীর প্রয়াণ দিবস আজ

অভিনেত্রী সুমিত্রা দেবীর প্রয়াণ দিবস আজ

ভারতীয় অভিনেত্রী সুমিত্রা দেবীর প্রয়াণ দিবস আজ। তিনি ১৯৯০ সালের আজের এই দিনে না ফেরার দেশে চলে যান। ৪০’ ও ৫০’র দশকে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও তার অভিনয় বেশ প্রসংশিত হয়েছে।

১০:০৫ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

শেষ হলো বাংলালিংক’র ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ প্রোগ্রাম

শেষ হলো বাংলালিংক’র ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ প্রোগ্রাম

ইন্টারঅ্যাকটিভ ভার্চুয়াল সেশনের মধ্যদিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলালিংকের ‘লার্ন ফ্রম দ্য স্টার্টআপস’ প্রোগ্রামের এবারের আয়োজন শেষ হয়েছে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে দেশের সেরা স্টার্টআপগুলোর কাছ থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে এই কর্মসূচি পরিচালনা করে আসছে বাংলালিংক।

১০:০১ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

কেদার লেলে ইউনিলিভার বাংলাদেশ’র নতুন চেয়ারম্যান 

কেদার লেলে ইউনিলিভার বাংলাদেশ’র নতুন চেয়ারম্যান 

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বর্তমান সিইও ও এমডি কেদার লেলেকে কোম্পানির নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

০৯:৫০ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

বঙ্গবন্ধুসহ সব শহীদদের হত্যায় জড়িতদের বিচারে কমিশন গঠনের দাবি

বঙ্গবন্ধুসহ সব শহীদদের হত্যায় জড়িতদের বিচারে কমিশন গঠনের দাবি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২৬ আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০ মিনিটে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজন করেছে বিশেষ ভার্চুয়াল ওয়েবিনার ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

০৯:২৭ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্রে আরও ১১শ’ মৃত্যু, অর্ধলক্ষ আক্রান্ত

যুক্তরাষ্ট্রে আরও ১১শ’ মৃত্যু, অর্ধলক্ষ আক্রান্ত

বৈশ্বিক মহামারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির মিছিল। দেশটিতে নতুন করে ১১শ’ মানুষের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত হয়েছেন আরও প্রায় অর্ধলক্ষ মানুষ। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। আর সুস্থতার হার অনেকটা আগের মতোই। 

০৯:১৩ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

জাতিসংঘের রিয়েল লাইফ হিরোর স্বীকৃতি পেল সাবেক ছাত্রলীগ নেতা

জাতিসংঘের রিয়েল লাইফ হিরোর স্বীকৃতি পেল সাবেক ছাত্রলীগ নেতা

জাতিসংঘের ‘বাস্তব জীবনের নায়ক’ (রিয়েল লাইফ হিরো) হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত৷

০৯:০৯ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছুঁই ছুঁই 

ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছুঁই ছুঁই 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে অনেকটা স্থায়ী রূপ নেওয়া করোনায় আরও প্রায় সহস্র মানুষের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছুঁতে চলেছে। দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। যেখানে গত একদিনেও ৪২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। তবে বেড়েছে সুস্থতা। যার সংখ্যা সাড়ে ২৯ লাখ ছুঁই ছুঁই। 

০৮:৫৩ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

কবি শহীদ কাদরীর মৃত্যুবার্ষিকী আজ 

কবি শহীদ কাদরীর মৃত্যুবার্ষিকী আজ 

০৮:৪৭ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

ভাষাবীর এমএ ওয়াদুদের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ

ভাষাবীর এমএ ওয়াদুদের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ

ভাষাবীর এমএ ওয়াদুদের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৮ আগস্ট)। তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও বিভিন্ন আন্দোলনে নেতৃত্বদানকারী ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মাধ্যক্ষ মরহুম এমএ ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুর জেলার রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন।

০৮:৩৯ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

দেশে ‘বিষফোঁড়া’ উপন্যাস নিষিদ্ধ

দেশে ‘বিষফোঁড়া’ উপন্যাস নিষিদ্ধ

সরকার কওমী মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে লেখা উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

০৮:৩৩ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

‘ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে’

‘ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হোয়াইট হাউজের ইরানবিরোধী প্রস্তাব প্রত্যাখ্যান করা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা শিগগিরই পুনর্বহাল হবে।

০৮:২৫ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি