ঢাকা, সোমবার   ০৬ জুলাই ২০২৬

এক সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে চীনের চিকিৎসক দল

এক সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে চীনের চিকিৎসক দল

আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় সফররত চীনা চিকিৎসক দলের সুপারিশ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। আজ রোববার বিকালে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানে ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান এ তথ্য নিশ্চিত করেন।

০৯:১৬ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে নিখোঁজের একদিন পর বাড়ীর পাশের পুকুর থেকে জুলফিকার হাসান জয় (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

০৯:০৬ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

সিআরআর কমল আর্থিক প্রতিষ্ঠানে

সিআরআর কমল আর্থিক প্রতিষ্ঠানে

তারল্য সরবরাহ বাড়াতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নগদ অর্থ জমার হার (সিআরআর) পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে গড়ে দৈনিক সিআরআর বিদ্যমান আড়াই শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করা হয়েছে, যা গত ১ জুন থেকে কার্যকর ধরা হবে। তবে কোনো দিনই এ সংরক্ষণের হার ১ শতাংশের কম হবে না।

০৯:০০ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি যুবক উদ্ধার

বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি যুবক উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে রাজু (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারের পর তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

০৮:৩৫ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

এবার ট্রাম্প করোনার নতুন নাম দিলেন ‘কুং ফ্লু!’

এবার ট্রাম্প করোনার নতুন নাম দিলেন ‘কুং ফ্লু!’

আরও একবার বেইজিংকে নিশানা করলেন ট্রাম্প। আগেই করোনাকে "চীনা ভাইরাস" বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার করোনার নতুন নাম দিলেন "কুং ফ্লু।"। আমেরিকায় সামনেই নির্বাচন। পুরোদমে মাঠে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম নির্বাচনী প্রচার থেকেই একহাত নিলেন চীনকে।

০৮:২৯ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

বাদল দিনের কদম ফুল

বাদল দিনের কদম ফুল

কদম বাংলার চির চেনা একটি ফুলের নাম। গোলাকার সাদা হলুদ র‌ঙে মি‌শ্রিত ফুল‌টি দেখতে যেন ভোরের উষা। রুপসী তরুর অন্যতম হলো কদম ফুল। আজ প্রকৃ‌তি যেন কানের দুলে সেজেছে কদম ফুল দিয়ে। বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে কদম ফুল। কদমের মি‌ষ্টি হা‌সি আমাদের মনে ক‌রিয়ে এ বু‌ঝি বর্ষা এলো।

০৮:১৯ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

০৮:০২ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

চুয়াডাঙ্গায় ৫ জুয়াড়ি গ্রেফতার

চুয়াডাঙ্গায় ৫ জুয়াড়ি গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। রোববার (২১ জুন) উপজেলার পীরপুরকুল্লা গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

০৮:০০ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

আমার বাবা ‘লেহা ভাই’

আমার বাবা ‘লেহা ভাই’

বাবা একটি মধুর নাম। কত কষ্ট করে তিনি আমাদের লালন-পালন করেন। আদর করেন, ভালোবাসেন। আমাদের আহার অন্বেষণ করেন। সারাদিন কাজ শেষে ফিরে পরিবারে সময় দেন। শত কষ্টের পরও কাউকে বুঝতে দেন না তার কষ্ট। গোপনেই থেকে যায় সেই কষ্ট। সেই বাবাকে স্মরণ করেই আজকের এই দিনে পালন করা হয় ‘বিশ্ব বাবা দিবস’।

০৭:৫৮ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন মার্কিন ব্লগার সিনথিয়া রিচি। রিচির অভিযোগ, ২০১১ সালে রেহমান মালিক তাকে ধর্ষণ করেন। খবর ডয়চে ভেলে’র। 

০৭:৪৩ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

লিবিয়া হত্যাকাণ্ডে আদালতে তিনজনের জবানবন্দি রেকর্ড

লিবিয়া হত্যাকাণ্ডে আদালতে তিনজনের জবানবন্দি রেকর্ড

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিন মানবপাচারকারী আদালতে আজ স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়া তিন জন হলেন-জাহাঙ্গীর হোসেন,বাদশা ফকির ও কবির হোসেন।

০৭:৩৫ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

কুমিল্লায় আরও ৭৯ জন আক্রান্ত

কুমিল্লায় আরও ৭৯ জন আক্রান্ত

০৭:০৭ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

আর ৪৫ এমপি’র নমুনা সংগ্রহ

আর ৪৫ এমপি’র নমুনা সংগ্রহ

করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য আরও ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ রোববার সংসদের মেডিকেল সেন্টারে এই নমুনা সংগ্রহ করা হয়। এর আগে শনিবার সংগ্রহ করা ২০ জন সংসদ সদস্যের সবারই কোভিড-১৯ ফলাফল নেগেটিভ এসেছে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে। 

০৭:০৪ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

মহাখালিতে হচ্ছে ১০০০ শয্যার আইসোলেশন সেন্টার

মহাখালিতে হচ্ছে ১০০০ শয্যার আইসোলেশন সেন্টার

সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় ঢাকার মহাখালিতে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার হতে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে ৫ তলা পর্যন্ত আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে।

০৬:৫২ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

সন্দ্বীপে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

সন্দ্বীপে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

সন্দ্বীপে মুছাপুর ইউনিয়নের চান্দের গো এলাকার (৬ নং ওয়ার্ড) মঞ্জুরুল আলমের শিশুকন্যা (৯) মুছাপুর দক্ষিণ-পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। ধর্ষণচেষ্টাকারীও একই ওয়ার্ডের মো. জামসেদ (৪৫)। পেশায় সে কাঠমিস্ত্রি।

০৬:৪৪ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

লাদাখ সংঘর্ষে ৫০ চীনা সেনা নিহতের দাবি

লাদাখ সংঘর্ষে ৫০ চীনা সেনা নিহতের দাবি

গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় ও চীনা সেনাদের মুখোমুখী সংঘর্ষে ভারতের ২০ জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চীন হতাহতের কথা স্পষ্টভাবে স্বীকার না করলেও ওই সংঘর্ষে কমপক্ষে ৪০-৫০ চীনা সেনার মৃত্যু হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ওই দিন টানা ৪ ঘণ্টা দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল- এমনটাই দাবি তাদের। 

০৬:২৪ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

সীমান্তে সংঘাতের নিয়মে পরিবর্তন আনছে ভারত

সীমান্তে সংঘাতের নিয়মে পরিবর্তন আনছে ভারত

গালওয়ান উপত্যকায় চীনের সৈন্যদের সাথে হওয়া সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা মারা যাওয়ার পর ভারতের সেনাবাহিনী লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) নিয়োগপ্রাপ্ত কমান্ডারদের যে কোনো ধরণের ‘পদক্ষেপ নেয়ার পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ঐ খবর অনুযায়ী, এখন ভারতীয় সেনাবাহিনীর কমান্ডারদের ওপর অস্ত্র ব্যবহার করায় কোনো নিষেধাজ্ঞা থাকবে না এবং তারা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবেন। খবর বিবিসি’র। 

০৬:১২ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ সানজিদা আক্তার প্রিয়সী (২৫) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন মন্ত্রী বাড়ির আনোয়ার হোসেন’র স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিল।

০৬:০১ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

করোনাক্রান্ত ২১ বিচারক ও ৬২ কর্মচারী

করোনাক্রান্ত ২১ বিচারক ও ৬২ কর্মচারী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের অধস্তন আদালতের ২১ জন বিচারক। একই সঙ্গে এতে ৬২ জন কর্মচারীও আক্রান্ত হয়েছেন। রোববার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আইন মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্কের রিপোর্ট পর্যবেক্ষণ করে আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

০৫:৫৬ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

বাবার ভালোবাসা

বাবার ভালোবাসা

আমরা তিন বোন, পাঁচ ভাই। তিন বোন (ভাইয়েরাও) খুব টক খাই। কারণ আমাদের আব্বা খুব টকজাতীয় ফল খেতে পছন্দ করেন। আর আমাদের আম্মা পছন্দ করেন মিষ্টি। আব্বা সবসময় বাজার থেকে খুঁজে খুঁজে যত রকম টক ফল পাওয়া যায় সব আনতেন। এ জন্য আম্মার অনেক বকা শুনেছেন তিনি। এখনও ডাল-এ টক জাতীয় কিছু না কিছু না দিলে রাগ করে ডাল খান না আব্বা! আমরা বোনেরা প্রতিযোগিতা করে টক ফল খাইতাম। একবার আমার বোন ২৮টা আস্ত জলপাই খেয়েছিল। আমি ১৫টা। আমার ভাইয়েরা কাঁঠাল খেত খুব। একবার বড়ভাই (আমার ছোট) এক বসায় ৬৫টা বড় কোয়া খেয়েছিল! 

০৫:৪০ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

দোহার স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ১২

দোহার স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ১২

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও ১২ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। রবিবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।

০৫:৩৬ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রেমিকা রিয়ার বিরুদ্ধে মামলা

সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রেমিকা রিয়ার বিরুদ্ধে মামলা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের মামলা দায়ের হয়েছে। আরো জানা যাচ্ছে, মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা এই মামলা দায়ের করেছেন। মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ জুন।

০৫:২৭ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

ব্যাংকের নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধের সুযোগ

ব্যাংকের নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধের সুযোগ

বৈদেশিক মুদ্রার লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। এতদিন শুধুমাত্র অফশোর ব্যাংকিং ইউনিট থেকে এই বিল পরিশোধের সুযোগ ছিল।

০৫:২২ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি