ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬

ভিডিও নিয়ে নতুন নির্দেশনা ফেসবুকের

ভিডিও নিয়ে নতুন নির্দেশনা ফেসবুকের

ভিডিও কনটেন্ট থেকে আয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। জানা গেছে, এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না- সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

০৬:৪৩ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

এটা মব না, প্রেসার গ্রুপ : প্রেস সচিব

এটা মব না, প্রেসার গ্রুপ : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। 

০৬:৩১ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

শেখ মুজিব-হাসিনা ও ডামি নির্বাচন নিয়ে আদালতে যা বললেন সাবেক সিইসি

শেখ মুজিব-হাসিনা ও ডামি নির্বাচন নিয়ে আদালতে যা বললেন সাবেক সিইসি

ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি বলে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন।

০৬:১৩ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার 

বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার 

হঠাৎ করেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম‍্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুরুল কবীর ভুঁইয়াকে প্রত‍্যাহার করা হয়েছে।

০৫:৫৬ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

এবারও এমএলএসে সর্বোচ্চ আয় মেসির

এবারও এমএলএসে সর্বোচ্চ আয় মেসির

২০২৩ সালের জুলাইয়ে  যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।  আর এর মধ্যে দিয়ে এমএলএসে সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন তিনি। এবার এমএলএসে টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হতে যাচ্ছেন লিওনেল মেসি। তার বেতন এমএলএসে ২১ দলের খেলোয়াড়দের চেয়েও বেশি। 

০৫:৪০ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে ইরানের বিজয় দাবি খোমেনির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে ইরানের বিজয় দাবি খোমেনির

অবশেষে নীরবতা ভাঙে সামনে আসলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। বৃহস্পতিবার (২৬ জুন) যুদ্ধবিরতির ২ দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন তিনি।

০৫:০৬ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

মাদক বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদক বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারকে একটি বহুমাত্রিক সমস্যা হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমেই এর সমাধান সম্ভব নয়, মাদক বিরোধী সামাজিক আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।

০৪:১৪ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন উত্তীর্ণ হয়েছেন।

০৩:৪৫ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

দেশের সব সরকারি ভবনের ছাদে বসছে সোলার প্যানেল 

দেশের সব সরকারি ভবনের ছাদে বসছে সোলার প্যানেল 

সৌরবিদ্যুৎ উৎপাদনে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দিয়েছেন।

০৩:৩৩ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিলেন নীলা

তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিলেন নীলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক (স্থগিত) সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য নীলা ইসরাফিল। এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে তা আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

০৩:২৫ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

০৩:০৭ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে, নেতানিয়াহুকেও বাঁচাবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে, নেতানিয়াহুকেও বাঁচাবে: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র বেঞ্জামিন নেতানিয়াহুর কয়েক বছর ধরে চলমান দুর্নীতির বিচার বন্ধের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন  ‘যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে, আর এখন নেতানিয়াহুকেও বাঁচাবে যুক্তরাষ্ট্র।’

০২:০৭ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সমস্যার কথা শোনা যায়নি। সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা।

০১:৫৬ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

চার ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ঢাকা থেকে শিক্ষক গ্রেপ্তার 

চার ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ঢাকা থেকে শিক্ষক গ্রেপ্তার 

দরিদ্র পরিবারের চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধারাবাহিক ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

০১:০৪ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস আজ

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস আজ

আজ  ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে।

১২:৪৫ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’: সিআইএ প্রধান

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’: সিআইএ প্রধান

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ করেছে এবং বছরের পর বছর পিছিয়ে দিয়েছে।

১২:২৯ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা: তদন্ত প্রতিবেদন

আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা: তদন্ত প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেয়েছেন প্রসিকিউশন। তদন্তে এ হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে।

১২:০৭ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

পবিত্র আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

পবিত্র আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

আজ ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা ডাকা হয়েছে।

১১:৫৭ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

আড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

আড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। 

১১:৪৫ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

গাংনী বিএনপি অফিসে বোমাসদৃশ্য বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট

গাংনী বিএনপি অফিসে বোমাসদৃশ্য বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

১১:৩৭ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা 

সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা 

সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। 

১০:৪৯ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিলেন যে বাঙালি পাইলট

ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিলেন যে বাঙালি পাইলট

সময়টা ১৯৬৭ সালের পাঁচই জুন। ওইদিন তপ্ত বিকেলে ইসরায়েলের চারটে ফাইটার জেট জর্ডানের মাফরাক বিমানঘাঁটিতে আক্রমণ করে। উদ্দেশ্য ছিল, ওই ছোট্ট দেশের বিমানবাহিনীকে শেষ করে দেওয়া। তবে বাঙালি এক পাইলটের দক্ষতায় ইসরায়েলের সে উদ্দেশ্য সফল হয়নি।

১০:৪২ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

১৩ বছর আগের ভিডিও ভাইরাল, থানা ছেড়ে পালালেন ওসি

১৩ বছর আগের ভিডিও ভাইরাল, থানা ছেড়ে পালালেন ওসি

সময়ের ঘূর্ণিতে হারিয়ে যাওয়া এক ভয়াবহ ঘটনার চিত্র আবারও নড়ে চড়ে উঠলো, তাও ১৩ বছর পর। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশের বেপরোয়া লাঠিচার্জ। এর নেতৃত্বে যিনি ছিলেন, তিনিই আজকের ওসি হাশমত আলী। ঘটনাচক্রে, এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তিনি হঠাৎ জয়পুরহাটের ক্ষেতলাল থানা ছেড়ে চলে যান আর ফিরে আসেননি।

১০:২২ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

নেটো প্রধানের ‘ড্যাডি’ ডাক নিয়ে যা বললেন ট্রাম্প

নেটো প্রধানের ‘ড্যাডি’ ডাক নিয়ে যা বললেন ট্রাম্প

নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে ‘ড্যাডি’ হিসেবে উল্লেখ করেছিলেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি সস্নেহে এটি করেছেন।

০৯:২১ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি