নতুন দুটি দিবস ঘোষণা
নতুন দুটি দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।
০৮:৫৪ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
অপতথ্য মোকাবেলায় মেটাকে আরও কার্যকর উপায় খুঁজতে আহ্বান
ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্যের মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
০৮:৩৭ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
এইচএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১২ লাখ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
০৮:২৮ এএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐকমত্য তৈরি হয়নি: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। বুধবার (২৫ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
০৯:১০ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারনেই দুর্নীতি থামছে না : গ্রীন ফোর্স বাংলাদেশ
রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই দেশে দুর্নীতি থামছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’।
০৮:৫৩ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল রিমার্ক
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পুরস্কার হিসেবে শিল্প খাতের অন্যতম সম্মাননা ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছে দেশসেরা কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
০৮:৪৮ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
ফেয়ার ইলেকট্রনিক্স অর্জন করল ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’
বাংলাদেশে হাইসেন্স এবং স্যামসাং মোবাইল ও কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের গর্বিত প্রস্তুতকারক ফেয়ার ইলেকট্রনিক্স ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। এই সম্মানজনক পুরস্কার প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান ‘ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ইন্ডাস্ট্রি’ বিভাগে ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন।
০৮:৪৫ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
শান্তিপূর্ণ রথযাত্রা উৎসব করার ঘোষণা ইসকনের
আগামী ২৭ জুন, শুক্রবার হিন্দ্র সম্প্রদায়েরর দেশব্যাপী রথযাত্রা উৎসব মহাসমারোহে আয়োজন করা হবে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব আয়োজন ও নিরাপত্তা চিত্র তুলে ধরে ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।
০৮:৪২ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য মৌসুমি ফল পাঠালেন খালেদা জিয়া
কাতারের আমির ও দেশটির প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের মৌসুমি ফল পাঠানো হয়েছে।
০৮:৩২ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
আবারও ইরানে হামলার হুমকি ট্রাম্পের
ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।
০৮:২৮ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
মেট্রো স্টেশনে আগুন নয়, মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর উত্তরা, বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে অগ্নিনির্বাপণ উদ্ধার মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ব্যবহারকারী আগুন লাগছে বলে ভুল তথ্য ছড়িয়েছেন। যা অনেকটা ভাইরাল হয়ে যায়।
০৮:১১ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলের কর্মচারী আটক
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এই ঘটনা ঘটে।
০৮:০৯ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
জুলাই আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক তারেক রহমান : রিজভী
জুলাই আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক তারেক রহমান বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৫ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
০৭:৫৬ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
করোনায় সংক্রমণ প্রতিদিনই বাড়ছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন ২১ জন।
০৭:৪০ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২২০
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি ভুলে যেতে চাইবে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ব্যাট করতে নেমে একাধিক ব্যাটার শুরুর আভাস দিলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান।
০৭:২৮ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
চলতি মাসেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ফিরতি সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল।
০৭:১৭ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
ইশরাককে ‘ট্র্যাপে ফেলা হয়েছে’: আসিফ মাহমুদ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ট্রাপে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমনটা বলেন আসিফ মাহমুদ।
০৭:০০ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৬
মঙ্গলাবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৬ জন।
০৭:০০ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
ইরানি হামলায় ক্ষতিপূরণ চেয়েছে ৩৯ হাজার ইসরায়েলি
ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরায়েলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এ জন্য প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার (২৪ জুন) এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
০৬:৪৭ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, সুপারিশ মেনে নিচ্ছে বিএনপি
দশ বছরের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলটি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মতো প্রতিষ্ঠান গঠনের বিষয়ে দ্বিমত জানিয়েছেন। এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা।
০৬:৩৯ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র নিয়ে ফের বিতর্ক, কিন্তু কেন?
১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়ে দেশের ডানপন্থি রাজনৈতিক দলগুলো এই দুই মূলনীতি সংশোধনের দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে এসব শব্দ থাকা উচিত নয়। অন্যদিকে, বাম দলগুলো এই দাবিকে ‘মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত’ হিসেবে অভিহিত করে বলছে, ৭২ সালের সংবিধানই হলো রাষ্ট্রের মৌলিক ভিত্তি।
০৬:২৫ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
আলোচনা প্রত্যাখান, রোববার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা
অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
০৫:৪৭ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হচ্ছেন জোহরান
নিউইয়র্ক সিটির চারশ বছরের ইতিহাসে এবারই প্রথম ডেমক্র্যাটিক পার্টির একজন মুসলমান মেয়র প্রার্থী হবার সুযোগ পেলেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে জোহরান মামদানি (৩৩) বিপুল ভোটের ব্যবধানে ধরাশায়ী করেছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্ণর এ্যান্ড্রু ক্যুমোকে।
০৪:২৫ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
উপদেষ্টা আসিফকে ক্ষমা চাইতে হবে: ইশরাক হোসেন
আপত্তিকর বক্তব্যের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ক্ষম চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২৫ জুন) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।
০৪:২১ পিএম, ২৫ জুন ২০২৫ বুধবার
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- ইবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
- অনলাইন জুয়ায় সর্বোচ্চ ১০ বছরের জেল, নতুন আইন পাস
- বিএনপি-জামায়াত সংঘর্ষের জেরে পলাশবাড়ীতে ১৪৪ ধারা
- শ্মশান থেকে উদ্ধার অন্ধ ঘোড়ার খাবারের দায়িত্ব নিলেন হুইপ বকুল
- জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য
- বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























