৮ বছরের সাজা থেকে খালাস বাবর
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
০২:২৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
বৃষ্টির পর লড়াইয়ে ফিরল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ছিল বাংলাদেশ দলের। তবে তৃতীয় দিনে এসে মেহেদী হাসান মিরাজ-জাকের আলীর দারুণ এক পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটিতে লিডও পায় বাংলাদেশ। তবে টাইগাররা যখন লিড বড় করছে তখনই নামে বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় খেলা। এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর আবহাওয়া অনুকূলে আসলে ফের লড়াইয়ে নামে দুদল।
০২:১১ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
৭ কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ মোট তিন দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়ার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা।
০২:০০ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
কালো মুখোশ পড়ে ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী।
০১:৫১ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
বিনামূল্য এইচপিভি টিকা পাবেন কুমিল্লার ৩ লাখ ৭৯ হাজার কিশোরী
জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা জেলার ১৭ উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারী উদ্যোগে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।
০১:৪৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১ নভেম্বর থেকে
২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে শুরু হবে ১ নভেম্বর থেকে। এ কার্যক্রম শেষ হবে ৩০ নভেম্বর। এবার শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৯৬ টাকা।
০১:১৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানতে পারবেন।
০১:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পর্যন্ত আন্দোলনের পর আজ বুধবারও থমথমে পরিস্থিতি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে। বঙ্গভবনের প্রধান ফটকের সামনে ব্যারিকেড ছাড়াও আজ দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া।
০১:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন
সাভারে শ্রমিকদের বকেয়া বেতনভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ করে পালিয়েছে একটি তৈরি পোশাক কারখানার মালিক। এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
০১:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
গাজায় যুদ্ধবিরতির শেষ চেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগেই গাজায় যুদ্ধবিরতির শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গতকাল মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজায় যুদ্ধ বিরতির শেষ প্রচেষ্টা হিসেবে মধ্যপ্রাচ্যে ঝটিকা সফরে গেলেন ব্লিঙ্কেন।
১২:৫৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে এবার জামায়াতের রিভিউ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রদত্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১২:৪৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১২:৪২ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক
রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
১২:৩৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ৬ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে এসব জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১২:৩১ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
গাজা ফেরত ইসরাইলি সৈন্যরা আত্মহত্যা করছেন
গাজায় অসহায় মানুষের ওপর অমানবিক নির্যাতনকারী ইসরাইলি সেনাদের মধ্যে কেউ সন্তানের বাবা, কেউ বৃদ্ধ মায়ের শেষ সম্বল, আবার কেউ বোনের আদরের একমাত্র ছোট ভাই। সেই মানুষ গুলো যখন গাজায় নিরীহ নারী-শিশুদের ওপর নির্যাতন চালিয়ে নিজ পরিবারের কাছে ফিরে আসছেন, তখন ভুগছেন মানসিক অবসাদে। গাজায় নেতানিয়াহুর নির্দেশ পালন করতে গিয়ে আহত হয়ে নিজ দেশে ফিরে যাওয়া অনেক আইডিএফ সদস্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
১২:২৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
যৌনকর্মী মিতা হত্যার রহস্য উদঘাটন, খদ্দের ৩ যুবক গ্রেপ্তার
দেশের বৃহত্তর পতিতাপল্লী রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌনকর্মী সুমি ওরফে মিতা (২৫) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। সেইসঙ্গে ঘটনার সাথে জড়িত খদ্দের সেজে আসা ৩ যুবককে গ্রেপ্তার ও নিহত যৌনকর্মীর লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।
১২:১৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথিত চাঁদাবাজির ৪ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।
১২:০৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
১১:৪২ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সরকারি কর্মকর্তাদের ৫ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
বিলম্ব পরিহার করে সরকারি কাজে গতিশীলতা ফেরাতে চায় সরকার। এই লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।
১১:৩৮ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
চাঁদপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩টি প্রাণি
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় গতকাল বিকেল সাড়ে ৪টায়স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ছে বিরল প্রজাতির ৩টি প্রাণি ।
১১:২৪ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
ঘূর্ণিঝড়: বেড়েছে বাতাসের গতি, হুঁশিয়ারি সংকেতে পরিবর্তন
পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। এ কারণে ঘূর্ণিঝড়ে কেন্দ্রে বেড়েছে বাতাসের গতিবেগও। ফলে দেশের চারটি সমুদ্র বন্দরে হুঁশিয়ারি সংকেতও বাড়ানো হয়েছে।
১১:১৭ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
আমদানির পরেও যশোরের বাজারে ডিমের দাম চড়া
ভারত থেকে আমদানির পরেও চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম। যশোরের বাজারে ডিমের দাম কমেনি।
বছর জুড়ে অস্থিতিশীল ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ডিম আমদানি করা হলেও তার কোনো প্রভাব পড়েনি যশোরের বাজারে।
১১:০৯ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর।
১১:০০ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে শিশুর মৃত্যু, ফার্মেসী মালিক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে আয়েশা মনি নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফার্মেসী মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০:৪১ এএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
- বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন
- ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, তেলের দামে বড় পতন
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
- ফেসবুকে পোস্ট, অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
- আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইরানে আটক দুই ফরাসি নাগরিক মুক্ত
- দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত























