ফকিরহাটে ট্রাকের ধাক্কায় অটোর ৬ যাত্রী নিহত
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
০৯:৫১ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
মুশফিকের বিষয়ে অস্ট্রেলিয়ার ‘না’
জিম্বাবুয়ে সিরিজে না খেলেই ফিরে এসেছেন, জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের খেলা হচ্ছে না আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও! কারণ, তাকে জৈব সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে শর্ত শিথিলের অনুরোধ করা হলেও তা নাকচ করে দিয়েছে সিএ।
০৯:৩০ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ কার্যকর করতে আজ শুক্রবার সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
০৯:০৪ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
শনিবার জাপান থেকে আসবে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা
টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় আগামী শনিবার জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০টি টিকা আসবে দেশে। পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় দেশে আরও টিকা আসতে থাকবে বলেও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
০৮:৪৬ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
করোনায় মৃত্যু ছাড়ালো সাড়ে ৪১ লাখ
মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফিরতি তাণ্ডব কিছুটা স্তিমিত হওয়ার পর গত তিন দিনে তা আবারও বেড়েছে। টিকা কার্যক্রম চললেও থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ৮ হাজার ৭৭২ প্রাণ। যার মধ্যে সর্বোচ্চ ১৪৪৯ জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়, আর ব্রাজিলে মৃত্যু ১৪৪৪। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৬৩ হাজার ৬২৮ জন।
০৮:৩৫ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ শুরু
ঈদুল আজহা উপলক্ষ্যে কঠোর লকডাউন শিথিল করা হলেও আজ শুক্রবার থেকে আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণ মোকাবিলায় এই লকডাউনের কোনো পরিবর্তন নেই। এমনটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
০৮:৩৫ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নব নিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় ফেডারেল ডেমোক্রাটিক রিপাবলিক নেপালের নতুন প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার পঞ্চমবারের মতো উচ্চ পদে ফিরে আসা এবং নেপালের সংসদ কতৃর্ক ১৮ জুলাই ২০২১ তারিখে আপনাকে প্রদত্ত নিরঙ্কুশ সমর্থন তা আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং নেপালের রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তারই প্রমাণ।’
০৭:৪৯ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
রাজশাহীতে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
রাজশাহীতে চার দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় ছতর মুর্মু নামের ৮০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি জেলার পবা উপজেলার কৈকুড়ি গ্রামে।
০৭:৩৭ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
কক্সবাজারে চান্দেরগাড়ী খাদে পড়ে নিহত ২, আহত ৫
কক্সবাজারের চকরিয়ায় যাত্রাবাহী বাসের ধাক্কায় চান্দেরগাড়ীর (জীপ) খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল ঝনঝইন্যা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
০৭:১৯ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তাই আগামী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
০৯:২৮ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে সরঞ্জাম পাঠানো শুরু
বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে তিনটি রিসার্কুলেশন প্লান্ট এটোমস্ত্রয় এক্সপোর্ট কোম্পানীকে পাঠিয়েছে ইজেভেস্ক ইলেক্ট্রোকেমিকাল প্লান্ট । স্বল্প সময়ের মধ্যে বৃহৎ এই কাজের প্রথম অংশের কাজ বাস্তবায়িত হবে।
০৯:১৩ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারে সাংবাদিকরা: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকরা ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারে, যে অব্যক্তদের পক্ষে আমাদের কথা বলা দরকার, সাংবাদিকরাই পারে তাদের কথা ব্যক্ত করতে, সমাজ যেদিকে তাকায়না সেদিকে দৃষ্টি নিবন্ধ করতে।
০৯:০৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
জিম্বাবুয়েকে উড়িয়ে শততম ম্যাচ জিতল বাংলাদেশ
তিন ফরম্যাটেই শততম ম্যাচে জয় পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে শততম ওয়ানডে আর শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়ের পর আজ শততম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে ৮ উইকেটে। একাদশে ছিল তরুণদের প্রাধান্য। এক সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ ছাড়া আর কোনো সিনিয়র নেই। মাঠে পারফর্মও করেছেন জুনিয়ররাই। তামিমের অনুপস্থিতিতে রেকর্ড ওপেনিং জুটি উপহার দিয়েছেন সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈম। তরুণদের হাত ধরেই সিরিজের শুরুটা দারুণ হলো টাইগারদের।
০৮:২৬ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কঠোর লকডাউনে খোলা থাকবে ব্যাংক
আগামীকাল শুক্রবার থেকে আবার ১৪ দিনের 'শাটডাউনে' যাচ্ছে দেশ। এবার গণপরিবহনের সঙ্গে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিসসহ কল-কারখানা। তবে জরুরি পরিসেবা বিবেচনায় খোলা থাকবে ব্যাংক।
০৭:৩৬ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সৌম্য-নাঈমের রেকর্ড জুটি
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ওপেনিং জুটি উপহার দিলেন সৌম্য সরকার এবং মোহাম্মদ নাঈম। তাদের জুটি ইতোমধ্যেই তিন অংক ছুঁয়েছে। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ৯২। গত বছর ঢাকায় এই জিম্বাবুয়ের বিপক্ষেই ওই জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস।
০৭:৩০ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ভাষা সৈনিক সমেলা রহমানের ইন্তেকাল
করোনায় থেমে গেলো ভাষা সৈনিক সমেলা রহমানের (৮৩) জীবন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাাহি...রাজিউন)।
০৬:৫৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ঠাকুরগাঁয়ের হরিপুরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে। মৃত দুই বোন ওই গ্রামের সাহা আলমের কন্যা।
০৬:৪৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশকে ১৫৩ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগারদের। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে।
০৬:৩১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
করোনায় গেল আরও ১৮৭ প্রাণ
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারাদেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৮৫ জনে।
০৬:১৮ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কাল থেকে ৫ আগস্ট পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬ টা থেকে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।
০৬:১১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কাল থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ
আগামীকাল ২৩ জুলাই সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
০৬:০৪ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কাল শুরু হচ্ছে অলিম্পিক গেমস
শেষ হচ্ছে অপেক্ষার পালা। আগামীকাল জাপানের টোকিওতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। তাই আসরের নাম করণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠছে ২৩ জুলাই। এ পর্দা নামবে ৮ আগস্ট। ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে।
০৫:৫৪ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
মৌলভীবাজারে দেড় সহস্রাধিক পরিবারের নিজের বাড়িতে প্রথম ঈদ
মৌলভীবাজারে স্বপ্নের বাড়িতে প্রথম ঈদ। আগে যেখানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর মাংস চেয়ে আনতেন এবার বঙ্গবন্ধুর নামে তারাই সম্মিলিত কুরবানী দিয়ে মাংস ভাগাভাগী করে নিয়েছেন। নিজের ঘরে প্রথম ঈদ। আহ্ কি আনন্দ। কথা হয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারে ঠিকানা পাওয়া শ্রীমঙ্গল মোহাজেরাবাদ আশ্রায়নের বীরঙ্গনা মায়া খাতুনের সাথে।
০৫:৩১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সংস্কৃতি প্রতিমন্ত্রীর ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগতভাবে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
০৪:৫৯ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
- হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে গণপিটুনিতে হত্যা
- জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আমার আস্থা: প্রধানমন্ত্রী
- অডিট থেকে অব্যাহতির নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর
- আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে: চিফ প্রসিকিউটর
- থাইল্যান্ডের বিউটি শেলফে এখন বাংলাদেশি ব্র্যান্ড
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























