আজ থেকে ৪ দিন টিকা কার্যক্রম বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনা টিকা কার্যক্রম।
১২:৪০ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
রামেক ও খুলনার পাঁচ হাসপাতালে মৃত্যু আরও ৩৩ জনের
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২০ জন ও খুলনার পাঁচ হাসপাতালে ১৩ জনসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
১২:৩৬ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
এবার ‘দ্বি-শতক’র অপেক্ষায় মাহমুদউল্লাহ
গত প্রায় দেড় দশক ধরে বহুবার দলের বিপদে ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডবও তিনি। লাল-সবুজের জার্সিতে অন্যতম পরিচিত মুখ ময়মনসিংহের এই অভিজ্ঞ ক্রিকেটার এবার ওয়ানডেতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়।
১২:০৬ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
মিশন এবার টানা ১৯ জয় ও হোয়াইটওয়াশ
জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জিতে দলটিকে আরেকবার হোয়াইটওয়াশ করার মিশন নিয়ে আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে একদিনের সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম ইকবালে দল।
১১:৪৮ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরছেন তামিম!
ইনজুরির কারণে খেলেননি একমাত্র টেস্ট ম্যাচে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে এবার আরও একটি টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসবেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। এমন গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এখনও।
১১:২২ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
কোরবানির প্রাণীর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ পদ্ধতি
জবাই’র পূর্বে কোরবানির প্রাণীকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং জবাই’র স্থান সমতল ও পরিষ্কার হতে হবে।
১১:০৯ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
আজ টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা
স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ (২০ জুলাই) মাঠে নামছে দুই দল। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। যে কারণে আজ হোয়াইটওয়াশ এড়ানোসহ কমপক্ষে ১০টি পয়েন্ট যোগাড়ের লক্ষ্যে নামবে জিম্বাবুয়ে।
১১:০২ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ইচ্ছেমত অ্যাপ রাখুন এই চার ফোনে
খুব দ্রুত কোথাও যাওয়া প্রয়োজন, অসময়ে ক্ষুধা পেয়ে গেলো কিংবা যেকোনো সময়ই অফিসের জরুরি মেইল করা প্রয়োজন। এমন সময়ে হাতে থাকা স্মার্টফোনটির যোগাযোগ অ্যাপগুলোই শেষ ভরসা। আর এভাবে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে দ্রুত যোগাযোগের জন্যে মানুষ এখন একইসঙ্গে একইসময়ে অনেক অ্যাপ ব্যবহার করে। কিন্তু স্মার্টফোনেই যদি জায়গা না থাকে, তখন এতো অ্যাপ রাখা হয়ে পড়ে মুশকিল। তাই স্মার্টফোন কেনায় মানুষের অন্যতম চাহিদার জায়গাটি হয় স্টোরেজ সুবিধা ও ব্যাটারি পাওয়ার। আর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোন কোম্পানিগুলোও এখন বাজারে আনছে বিভিন্ন ক্রয়সীমার মধ্যে বড় স্টোরেজের বিভিন্ন স্মার্টফোন।
১০:৫৪ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালন
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালন করছে প্রবাসী বাংলাদেশিসহ ওইসব দেশের নাগরিকরা। আজ মঙ্গলবার (২০ জুলাই) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে অন্যান্য বছরের মতো এবার খোলা মাঠে কোনও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
১০:৪৫ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
পৌরভবনে আটকে রেখে অ্যাম্বুলেন্স চালককে নির্যাতন
নোয়াখালীর বসুরহাট পৌরসভা ভবনে আটক রেখে মো. শহিদ উল্যাহ্ নামে এক অ্যাম্বুলেন্স চালককে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জুলাই) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত আটক রেখে স্থানীয় মেয়র আবদুল কাদের মির্জার নির্দেশে তার লোকজন ওই চালককে নির্যাতন করে বলে অভিযোগ।
১০:৩৩ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
করোনাকালে কোরবানি কেমন হবে?
নবম শতকের এক হজ মৌসুম। উটের কাফেলায় চড়ে হজে রওনা হয়েছেন বিখ্যাত বুজুর্গ রাবি ইবনে সোলায়মান। পথে বিশ্রামের জন্যে এক শহরের বাজারে থামলে দেখা পান এক নারীর। ভাগাড়ে পড়ে থাকা মৃত একটি খচ্চরের দেহ থেকে ছুরি দিয়ে মাংস কাটছে নারী। রাবি ইবনে সোলায়মান ভাবলেন, এ বোধ হয় এই মাংস বাজারে বিক্রি করবে।
১০:৩২ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
এবার পাকিস্তানের রেকর্ড ছোঁয়ার মিশনে নামছে ভারত
কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে একটানা সবথেকে বেশি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের। চির প্রতিদ্বন্দ্বীদের সেই রেকর্ড ছোঁয়ার মিশনে এবার নাম লেখাতে চলেছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ৯টি ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে শিখর ধাওয়ানের দল।
১০:১৩ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
দেশে টিকার আওতায় এসেছে ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ মানুষ
দেশের ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭১ লাখ ৮৯ হাজার ৩৩৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১ হাজার ৪০৫ জন।
১০:১২ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
করোনা টিকা প্রদানের বয়সসীমা ৩০ বছর নির্ধারণ
১০:০০ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
শামসি দেখালেন, কেন তিনি এক নম্বর!
বিশ্বের এক নম্বর টি-২০ বোলারের মুকুটটি আইসিসি যে অকারণে তুলে দেয়নি শামসির মাথায়, সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বাঁহাতি এই স্পিনারের দুরন্ত বোলিংয়েই স্বস্তির জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
০৯:৩০ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জন
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পাংশা উপজেলার কলেজমোড় এলাকাস্থ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
০৯:১৭ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
মৌলভীবাজারে ঈদের নামায আদায়
সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদ উল আযহার নামায আদায় করলেন জেলার অর্ধ শতাধিক মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয়।
০৯:০৭ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
কাল পবিত্র ঈদুল আজহা
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বুধবার, ২১ জুলাই। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই গতবারের মতো এবারও ঈদ উদযাপন করবেন মুসলমানরা। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে বৈশ্বিক অতিমারী করোনাভাইরাস (কোভিড ১৯)।
০৯:০৪ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ঈদের দিন কাটতে পারে রোদ-বৃষ্টিতে
এবার ঈদুল আজহার দিন আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকতে পারে। সকালের দিকে রোদ থাকলেও দিনের বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
০৮:৫৫ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
কমরেড হেনা দাসের প্রয়াণ দিবস আজ
কমিউনিস্ট আন্দোলনের নেত্রী কমরেড হেনা দাসের দ্বাদশ প্রয়াণবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন তিনি।
০৮:৩৬ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
আজ চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ
চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবে সোমবার হজ সম্পন্ন হওয়ায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন।
০৮:৩২ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে আরও ৩০ লাখ ডোজ টিকা
কোভ্যাক্সের আওতায় ওয়াশিংটনের উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা সোমবার বাংলাদেশ গ্রহণ করেছে।
০৮:২৬ এএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
সেই অসহায় বাবার ঘরে খুশির বন্যা
টাকার অভাবে ১০ মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া খাতুনের মাতৃত্বকালীন সমস্যা নিয়ে চিন্তার শেষ ছিল না পিতা ফজলুর রহমানের। যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ফজলুর রহমানের সংসার সব সময় চলে টান পোড়েনের মধ্য দিয়ে। তার মধ্যে মেজো মেয়ে সোনিয়া ১০ মাসের অন্তঃসত্ত্বা। এক ডাক্তার বলেছেন নরমাল ডেলিভারি হবে না। সিজার করতে হবে। ১২ হাজার টাকা লাগবে। বাড়িতে নেই এক টাকাও। তাই মাথায় হাত দিয়ে বসে ছিলেন অসহায় এই পরিবারটি। চিন্তার ছাপ অসহায় বাবা ফজলুর রহমানের চোখে মুখে।
১০:১০ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার
নিউইয়র্কে ধ্রুবতারা সম্মাননা প্রদান
ধ্রুবতারা-মানে আকাশের উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্রের মত পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয়। তাঁদের প্রতিভা, জ্ঞান ও কর্ম মানব সমাজে অবিস্মরণীয় করে তোলে। তাঁদের মূল্যায়ন করতেই নিউইয়র্কে চালু হলো ‘ধ্রুবতারা সম্মাননা’ প্রদান। প্রথম বছর এই সম্মাননা লাভ করেছেন পাঁচজন। তারা হলেন একুশে পদক প্রাপ্ত সুর সম্রাট শেখ সাদী খান এবং বরেণ্য কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শহীদ হাসান, চিকিৎসক মোহাম্মদ মেরাজুল হক সোহাগ এবং বাংলাদেশ সোসাইটি অফ নিউইয়র্ক।
১০:০৬ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার
- ব্যবসায়ীর শরীরের সংবেদনশীল অংশ চেপে ধরে চেক সই, গ্রেপ্তার ২
- ফরিদপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
- প্রধানমন্ত্রীর নির্দেশে চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
- থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার
- তুরাগে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
- চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস
- পুলিশের ৬ ডিআইজিকে বদলি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























