ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

‘থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে’

‘থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে’

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ ও ইংরেজি নববর্ষ ‘থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।

০৯:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

মে-জুনের মধ্যে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ করোনা ভ্যাকসিন পাবে

মে-জুনের মধ্যে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ করোনা ভ্যাকসিন পাবে

আগামী মে-জুন মাসের মধ্যে দেশের প্রায় সাড়ে ৪ কোটি মানুষ করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন পাবে। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে আজ বিকেলে সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান।

০৮:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

বাংলাদেশকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে আমরা সারা বিশ্বের মধ্যে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, বঙ্গবন্ধু সবসময় শান্তির ওপর গুরুত্বারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণও সবসময় শান্তিপ্রিয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন এই বিষয়টিও আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই।

০৭:২৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

জনগনের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

জনগনের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘সীমান্ত হত্যার কথা বলে কালো ব্যাজ ধারণ পরিহার করে মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুন।’ 

০৬:৩৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

আভিভা ফাইন্যান্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আভিভা ফাইন্যান্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আভিভা ফাইন্যান্স লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু আজ থেকে যা আগে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড নামে পরিচিত ছিল।

০৬:২৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ভুয়া ডাক্তারের যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টে রিট

ভুয়া ডাক্তারের যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টে রিট

ভুয়া ডাক্তারের সাজা যাবজ্জীবন ও মৃত্যুদন্ডের বিধান চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন পিটিশনার হয়ে জনস্বার্থে আজ সোমবার এ রিট পিটিশনটি দায়ের করেন।

০৫:৫৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫টি ইসলামিক ব্যাংকিং উপশাখার উদ্বোধন

এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫টি ইসলামিক ব্যাংকিং উপশাখার উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২১ ডিসেম্বর, ২০২০ ঢাকার রানাভোলায়, চাঁদপুরের কালিয়াপাড়ায়, চট্টগ্রামের চন্দনাইশে, আনোয়ারার মালঘরে এবং রাংগুনিয়ার মরিয়ম নগরে এনআরবি গ্লোবাল ব্যাংকের ৫টি ইসলামিক ব্যাংকিং উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

০৫:৩৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

বিএফআইইউ’র সঙ্গে ‘নগদ’র কমপ্লায়েন্স মিট অনুষ্ঠিত

বিএফআইইউ’র সঙ্গে ‘নগদ’র কমপ্লায়েন্স মিট অনুষ্ঠিত

দ্রুতবর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতের টেকসই উন্নয়নে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

০৫:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

‘ব্রিটেনে নতুন প্রজাতির ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে’

‘ব্রিটেনে নতুন প্রজাতির ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে’

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে ছড়িয়ে পড়া নতুন প্রজাতির করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই প্রজাতির ব্যাপারে তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কঠোরভাবে মনে চলে।

০৫:২৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

কোন জেনারেলের বাঁশির হুইসেলে মুক্তিযুদ্ধ হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

কোন জেনারেলের বাঁশির হুইসেলে মুক্তিযুদ্ধ হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, কোন জেনারেলের বাঁশির হুইসেলে আচমকা জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। মুক্তিযুদ্ধ ছিলো দীর্ঘ শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে জনগণকে ধীরে ধীরে সংগঠিত করার চুড়ান্ত ফসল। যা করেছেন, বাঙালির স্বপ্ন সারথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

০৫:১২ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯ম বিশেষ সাধারণ সভা  

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯ম বিশেষ সাধারণ সভা  

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৯ম বিশেষ সাধারণ সভা ২১ ডিসেম্বর, ২০২০ অনুষ্ঠিত হয়েছে। 

০৫:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

যানবাহনের থার্ড পার্টি ইনস্যুরেন্স বাতিল

যানবাহনের থার্ড পার্টি ইনস্যুরেন্স বাতিল

বাংলাদেশে সড়ক পরিবহন আইন ২০১৮-তে যানবাহনের ক্ষেত্রে থার্ড পার্টি বীমা করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি। বাংলাদেশে যানবাহনের ক্ষেত্রে তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা বা থার্ড পার্টি ইনস্যুরেন্স বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

০৪:৫৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

‘জাতির পিতাকে অবমাননা মানে রাষ্ট্রকে অবমাননা’

‘জাতির পিতাকে অবমাননা মানে রাষ্ট্রকে অবমাননা’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং তাঁকে অবমাননার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেছেন, জাতির পিতাকে অবমাননা মানে রাষ্ট্রকে অবমাননা।

০৪:৩৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ভেঙ্গে দেয়া হলো নেপালের পার্লামেন্ট

ভেঙ্গে দেয়া হলো নেপালের পার্লামেন্ট

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশে নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’ ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা দেন তিনি।

০৪:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

হল না খুলেই রাবিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

হল না খুলেই রাবিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ জানুয়ারী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯ সালের স্নাতক ৪র্থ বর্ষের ও স্নাতকোত্তর (অসমাপ্ত) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

০৪:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

দ্বৈত নাগরিক ও দুই পাসপোর্টধারীদের তালিকা চান হাইকোর্ট

দ্বৈত নাগরিক ও দুই পাসপোর্টধারীদের তালিকা চান হাইকোর্ট

দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করে বিদেশে সম্পদ গড়া বাংলাদেশী পাসপোর্টধারী যারা দ্বৈত নাগরিক তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।

০৩:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছন্ন হওয়ায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

০৩:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ব্রিটেনের পর ইতালিতেও মিলল করোনার নতুন প্রজাতি

ব্রিটেনের পর ইতালিতেও মিলল করোনার নতুন প্রজাতি

ব্রিটেনের পর এবার ইতালিতেও দু’জনের দেহে মিলল ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। রোববার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

০৩:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

নির্যাতিত তরুণীকে বিয়ে করে জামিন (ভিডিও)

নির্যাতিত তরুণীকে বিয়ে করে জামিন (ভিডিও)

০৩:৩৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

‘বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে’

‘বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।’

০৩:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

চিকিৎসা নিয়ে ফেরার পথে ধর্ষক গ্রেফতার

চিকিৎসা নিয়ে ফেরার পথে ধর্ষক গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে বাকপ্রতিবন্ধী এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বামী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং ২৮, তারিখ ২০-১২-২০ ইং)। অভিযোগের প্রেক্ষিতে মো. দুলাল হোসেন (৪০) নামে আহত ওই ধর্ষককে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

০৩:২৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩২ মৃত্যু

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩২ মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জনে। মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ২ জন। 

০৩:২৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

সিরাজগঞ্জে খাস জমি বিক্রির অভিযোগ (ভিডিও)

সিরাজগঞ্জে খাস জমি বিক্রির অভিযোগ (ভিডিও)

সিরাজগঞ্জের সয়দাবাদে অর্থের বিনিময়ে ধনী ব্যক্তিদের ভূমিহীন বানিয়ে খাস জমি বন্দোবস্ত দেয়ার অভিযোগ উঠেছে। কেউ কেউ আবার জমি বরাদ্দ নিয়ে বিক্রিও করে দিয়েছেন। আর ভূমিহীনরা বলছেন, ঘুষ দিয়েও জমি পায়নি তারা।

০৩:০৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭.৬ ডিগ্রী

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৭.৬ ডিগ্রী

হঠাৎ করেই শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে। মৌলভীবাজারের চা সমৃদ্ধ এই উপজেলাটিতে আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ৭.৬ ডিগ্রীতে। বেড়ে গছে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি। 

০৩:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি