ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬

চিকিৎসায় নোবেলজয়ীদের নাম ঘোষণা 

চিকিৎসায় নোবেলজয়ীদের নাম ঘোষণা 

বিশ্বের সবচেয়ে সম্মানের পুরস্কার নোবেল পুরস্কার। এ বছর চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ৩ জনকে নোবেল পুরস্কার দেওয়া হবে। আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি-২০২০ এ নাম ঘোষণা করে। খবর ইউরো নিউজ ও এপি’র। 

০৩:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩৭৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭০ হাজার ১৩২ জনে।

০৩:৪৫ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

হারিকেনের তাপ ও তুষে উৎপাদন হচ্ছে হাঁসের ছানা (ভিডিও)

হারিকেনের তাপ ও তুষে উৎপাদন হচ্ছে হাঁসের ছানা (ভিডিও)

নেত্রকোণার মদন উপজেলার কোটুরীকোণা গ্রামের প্রতিটা বাড়িতে হারিকেনের তাপে ও তুষের মাধ্যমে ফুটছে হাঁসের ছানা। খরচ কম হওয়ায় এই পদ্ধতি ব্যবহার করে সফলতার মুখ দেখছে পুরো গ্রামের মানুষ।

০৩:৩১ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজপথ

ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজপথ

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। 

০৩:২৪ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

পশ্চিমবঙ্গে ফের খুন বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে ফের খুন বিজেপি নেতা

ভারতের পশ্চিমবঙ্গে আরও এক ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) নেতা খুন হয়েছে। ঘটনাটি ঘিরে রাজ্য জুড়ে রীতিমতো উত্তেজনা শুরু হয়েছে। গতকাল রোববার প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় তাকে। খবর ডয়চে ভেলে ও আনন্দবাজার পত্রিকা’র। 

০৩:১১ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

সৌদি প্রবাসী যাত্রীদের জন্য আসন বৃদ্ধি

সৌদি প্রবাসী যাত্রীদের জন্য আসন বৃদ্ধি

সৌদি আরব প্রবাসীদের জন্য সে দেশে যাওয়ার সুবিধার্থে ফ্লাইটের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

০২:৫৫ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

প্রণোদনার দাবি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (ভিডিও)

প্রণোদনার দাবি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (ভিডিও)

করোনাকালে ক্ষতির মুখে পড়ে ফুল চাষ ছেড়েছেন যশোরের গদখালী ও সাভারের বিরুলিয়ার ফুল চাষীরা। ফুল বাগানে এখন সবজিসহ অন্য ফসলের চাষ করছে তারা। নতুন করে আর ফুল চাষে সাহস পাচ্ছেন না চাষীরা। এ অবস্থায় প্রণোদনার দাবি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির। 

০২:৪৫ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা

শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা

আজ সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বিকালে চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর কে বা কারা নোবেল পাচ্ছেন সেই নাম ঘোষণা করা হবে।

০২:৪২ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

সাবেক এমপি আউয়াল দম্পতির আগাম জামিন মঞ্জুর

সাবেক এমপি আউয়াল দম্পতির আগাম জামিন মঞ্জুর

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) একেএম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন দম্পতিকে দুদকের মামলায় চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

০২:২০ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

স্কুলে ঝরে পড়া বন্ধে ফিডিংয়ের ব‌্যবস্থা করেছি : প্রধানমন্ত্রী

স্কুলে ঝরে পড়া বন্ধে ফিডিংয়ের ব‌্যবস্থা করেছি : প্রধানমন্ত্রী

ঝরে পড়া রোধে স্কুলে ফিডিংয়ের ব‌্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খাদ‌্য নিরাপত্তার পাশাপাশি শিশুর পুষ্টি চাহিদা পূরণের দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। খাদ‌্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং স্কুলে ঝরে পড়া বন্ধে ফিডিংয়ের ব‌্যবস্থা করেছি। যাতে তারা স্কুলে থাকে।’

০১:২৬ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

নভেম্বর থেকেই উন্মুক্ত হচ্ছে মক্কা

নভেম্বর থেকেই উন্মুক্ত হচ্ছে মক্কা

চলতি বছরের ১ নভেম্বর থেকে সব দেশের মুসলিমদের জন্য পবিত্র নগরী মক্কা খুলে দেওয়া হবে। আপাতত শুধু মাত্র সৌদি মুসলিমদের জন্য ইসলামের প্রধানতম মসজিদ মসজিদ আল হারাম খুলে দেওয়া হয়েছে। খবর ডয়চে ভেলে’র।

০১:১২ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

তরমুজের নতুন জাত উদ্ভাবন (ভিডিও)

তরমুজের নতুন জাত উদ্ভাবন (ভিডিও)

এবার দুটি নতুন তরমুজের জাত উদ্ভাবন করলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। একটি তরমুজের ভেতরটা হলুদ আর অন্যটা লাল রঙের। দেশের আবহাওয়ায় সারাবছরই এই দুই জাতের তরমুজের চাষ করা যাবে বলে জানিয়েছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। মাঠ পর্যায়ে চাষাবাদের জন্য দ্রুতই বীজ সরবরাহের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

০১:১১ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

গৃহবধূকে নির্যাতনের ভিডিও সরিয়ে নেয়ার নির্দেশ হাইকোর্টের

গৃহবধূকে নির্যাতনের ভিডিও সরিয়ে নেয়ার নির্দেশ হাইকোর্টের

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

০১:০৭ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

যে কারণে নাগর্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ

যে কারণে নাগর্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ

গত ২৭ সেপ্টেম্বর থেকে রাশিয়ার মিত্র আর্মেনিয়া ও তুরস্কের মিত্র আজারবাইজানের মধ্যে সংঘাত চলছে। এর কারণ নাগর্নো-কারাবাখ অঞ্চল। শুরু হওয়া সংঘাতে তুরস্ক ও রাশিয়ার মতো আঞ্চলিক শক্তি জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে তুরস্ক সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছে। গত এক সপ্তাহে যুদ্ধে আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিক। খবর ডয়চে ভেলে, এএফপি, রয়টার্স, মিডিল ইস্ট মনিটর’র। 

১২:৪৯ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

কম সময়ে বেশি আইপিও অনুমোদন (ভিডিও)

কম সময়ে বেশি আইপিও অনুমোদন (ভিডিও)

গেল চার মাসে ১১টি আইপিও অনুমোদন করেছে পুনগর্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে কম সময়ে এত বেশি আইপিও অনুমোদন দেয়ায় চাহিদার বিপরীতে শেয়ারের সরবরাহ বেড়ে যাচ্ছে কিনা, এমন প্রশ্ন তুলছেন বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন, যৌক্তিক দামে ভাল আইপিও বাজারে এলে উদ্বেগের কোনো কারণ নেই।

১২:৩২ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

কলারোয়ায় ইউপি উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

কলারোয়ায় ইউপি উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

১২:০৮ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

তীব্র হচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধ
নাগর্নো-কারাবাখ

তীব্র হচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধ

যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান। বাড়ছে হতাহতের সংখ্যা। হামলা নিয়ে দুই পক্ষের পাল্টা দাবিতে সংকট আরও বাড়ছে। সপ্তাহ পেরিয়ে গেলেও বিতর্কিত নাগর্নো-কারাবাখের নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এর মধ্যে আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। খবর ডয়চে ভেলে’র। 

১২:০৪ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১:৪০ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

২৭ বছরে নাঈম-শাবনাজ জুটি

২৭ বছরে নাঈম-শাবনাজ জুটি

নাঈম-শাবনাজ। ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় জুটি। রঙিন পর্দার এই জুটি ব্যক্তিজীবনেও জুটি বেঁধে পথ চলছেন। ১৯৯৪ সালের আজকের এই দিনে অর্থাৎ ৫ অক্টোবর তাদের চার হাত এক হয়। সেই হিসেবে আজ নাঈম-শাবনাজ জুটির ২৭ বছর।

১১:৩৫ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

এক দিনে ৩৪ হাজার মার্কিনি করোনায় আক্রান্ত

এক দিনে ৩৪ হাজার মার্কিনি করোনায় আক্রান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে কোনভাবেই থামছে না প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত একদিনেও সাড়ে ৩শ মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে আগের মতোই ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ হার। দেশটিতে মোট ৭৬ লাখ মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থতার সংখ্যা কিছুটা বেড়েছে।

১১:৩১ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, আটক ৪

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, আটক ৪

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে যৌন নির্যাতন মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১০:৪৮ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ব্রাজিলে করোনার সংক্রমণ স্থিতিশীল, মৃত্যু ১ লাখ ৪৬ হাজার

ব্রাজিলে করোনার সংক্রমণ স্থিতিশীল, মৃত্যু ১ লাখ ৪৬ হাজার

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কমানো যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। করোনার আঘাতে প্রতিদিনই এখনও শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন সেখানে। গত একদিনেও সাড়ে ৩ শ’ নাগরিকের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ লাখের বেশি ব্রাজিলিয়ান। অন্যদিকে আরও কমেছে সুস্থতার হার। অবস্থার উন্নতি নেই এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও। 

১০:৩৪ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২২ আসামিকে আদালতে আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার বাদী ও নিহত আবরারের বাবা বরকত উল্লাহর সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

১০:৩০ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সা

ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সা

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রোনাল্ড কোম্যানের দল। গেল মৌসুমেও এই সেভিয়ার মাঠে গোল শূন্য ড্র করেছিল বার্সা।

১০:১১ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি