করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে শনাক্তের ১৩৩তম দিনে আক্রান্ত মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ১৭ হাজার ৬৭৪ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ২ হাজার ৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ।
০৪:২৬ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
ফি আরোপে করোনা পরীক্ষার সংখ্যাও কমেছে (ভিডিও)
বাংলাদেশ এখন করোনা সংক্রমণের চতুর্থ পর্বের প্রথম ঢেউ অতিক্রম করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের। গত কয়েকদিনে শনাক্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা বাড়ছে। তবে কিটের সংকট এবং ফি আরোপে পরীক্ষার সংখ্যাও কমেছে বলে জানান বিশেষজ্ঞরা।
০৪:২৪ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে মালবোঝাই ট্রাকের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৩ জন। ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক ও সহকারিকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
০৪:২১ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
দাবাড়ুকে হারিয়ে চীনকে ভারতের জবাব!
চীন-ভারতের উত্তেজনার মধ্যে সুখবর নিয়ে এসেছে ভারতের দাবারু। তারকা দাবারু কোনেরু হাম্পি অনলাইন স্পিড চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন। বিশ্বের দুনম্বর হাম্পি হারিয়েছেন চীনের হোউ ইফানকে। ইনি এখন বিশ্বের এক নম্বর মহিলা দাবারু। হাম্পির কাছে তিনি হেরেছেন ৬-৫-এ। আর এতে খুশির জোয়ার বইছে ভারতে।
০৪:০৫ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ছে না: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এবার ঈদে মানুষ যাতে বাড়ি না ফিরে নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করেই ঈদ উদযাপন করেন। যে কারণে এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না।
০৩:৫৭ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও মধ্যাঞ্চলে বাড়ছে (ভিডিও)
উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমছে। বাড়ছে মধ্যাঞ্চলে। বিভিন্ন স্থানে পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। কোথাও আবার তীব্র হয়েছে ভাঙন।
০৩:৫৩ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৬ বিদ্রোহী মারা গেছেন ৷ আজ শনিবারের এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা ৷ খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও দ্যা হিন্দু’র।
০৩:৫১ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
রোববার থেকে বসবেন ভার্চ্যুয়াল আপিল বিভাগ
করোনা ভাইরাস মহামারিতে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আগামী রোববার (১৯ জুলাই) থেকে সপ্তাহের সব কার্যদিবসে ভার্চ্যুয়ালি বিচার কাজ চলবে। এর আগে গত ১২ মার্চের পর ১৩ জুলাই মহামারির মধ্যে প্রথমবার ভার্চ্যুয়াল আপিল বিভাগ বসেছিল। তখন সিদ্ধান্ত ছিল সপ্তাহে শুধুমাত্র দু’দিন বসবে। এরমধ্যে গত ১৪ জুলাই সিদ্ধান্ত আসে সপ্তাহে সব কার্যদিবস অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিচার কাজ পরিচালনা করার।
০৩:৪৯ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
করোনার গুজবে পোল্ট্রি ব্যবসায় ধস (ভিডিও)
করোনা সাথে বিশ্ববাসীর লড়াই। বিশ্বজুড়ে আতংকের পরিবেশ। করোনা মহামারীর কঠিন সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়েই রটছে গুজব। মুরগি থেকে করোনা ছড়ায়- কয়েকদিন ধরেই গুজবটি ফেসবুকের নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মুরগি থেকে করোনা ছড়ায় না। করোনার এই সময়ে মাংস ও ডিম খাওয়ারই পরামর্শ দিয়েছেন তারা। আর গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রানিসম্পদ মন্ত্রী।
০৩:৪৪ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
ফেনীতে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু ঘটেছে এবং ওপর একজন আহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন।
০৩:৩৭ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
‘বিএনপির আমলে দেশ ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য’
সরকার অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে-এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, দেশ ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য।’
০৩:২৩ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
তিন বার পিছিয়ে অবশেষে বিয়ে করলেন ড্যানিশ প্রধানমন্ত্রী
করোনা মহামারীর কারণে বিয়ের তারিখ তিনবার পিছিয়ে দিয়েছিলেন। অবশেষে দীর্ঘদিনের বন্ধু থেকে প্রেমিক বো টেংবার্গকে বিয়ে করলেন ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। অন্যান্য দেশে মতো ডেনমার্কেও কোভিড-১৯ এর আক্রমণে বিপর্যস্ত। দেশটিতে সামাজিক অনুষ্ঠানের নিষেধাজ্ঞার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর বিয়ে করা সম্ভব ছিল না। একই সঙ্গে দাপ্তরিক কাজের চাপের জন্য বিয়ের তারিখ পিছিয়ে দেন ড্যানিশ প্রধানমন্ত্রী। খবর রয়টার্স ও টাটলার’র।
০৩:১৮ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স উইনিভার্সিটির এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
০৩:১৭ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ যেসব ব্যায়াম
দেশে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থাই মূলত এর জন্য দায়ী। এই রোগের রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে। তা নিয়ন্ত্রণে রাখতে ডায়েট ও ওষুধের সঙ্গে সমান জরুরি নিয়মিত ব্যায়াম। কিন্তু যে কোনও সময়ে নয়। তার নির্দিষ্ট নিয়ম আছে।
০৩:০৮ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষিকে কেন্দ্র করেই দেশের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। সে লক্ষ্যেই বন্যা পরিস্থিতিতে কৃষিতে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
০৩:০৫ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
আঙ্গরে কেউ দ্যাহে না...
‘১০/১২ দিন ধইরা পানিতে ভাইসত্যাছি, কাম-কাইজ কিছু নাই। ঘরে দুই ফুইট পানি ইউঠ্যা গ্যাছে। কোনো রহমে চহি উচা কইরা থাইকত্যাছি। এহেনে খ্যায়া না খ্যায়া দিন কাটাইত্যাছি। কেউ আঙ্গরে খবর নিবার নিগা আইসেনা। কেউ দ্যাহেনা।’ বন্যায় নিজের দুর্ভোগের কথা এভাবেই বলছিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম উমারপুর ইউনিয়নের হাপানিয়া চরের ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জব্বারের স্ত্রী মেহের উন নেছা (৬২)।
০৩:০২ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
সিরিয়ায় ড্রোন হামলায় রাশিয়ার ৩ সেনা আহত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে ড্রোন হামলায় রাশিয়ার অন্তত ৩ সেনা আহত হয়েছে। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আন-নূর জানিয়েছে, রাশিয়ার একটি সেনা পোস্টের ওপর ড্রোন থেকে হামলা চালালে ওই তিন সেনা আহত হয়। খবর সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা’র।
০২:৪০ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াল (ভিডিও)
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮১ জন।
০২:৩৮ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
করোনার ধাক্কা লেগেছে প্রকাশনা শিল্পে (ভিডিও)
করোনার এই ক্রান্তি কালে বেশ জোরেশোরেই ধাক্কা লেগেছে প্রকাশনা শিল্পে। নতুন বই প্রকাশ বন্ধ, ছাপাখানার খট খট আওয়াজও নেই। ঘরভাড়া ও শ্রমিক কর্মচারিদের বেতন দিতে না পেরে বন্ধের পথে অনেক প্রকাশনা সংস্থা এবং ছাপাখানা। কষ্টের দিন যাচ্ছে এই শিল্পের শ্রমিক কর্মচারিদেরও।
০২:৩৫ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
বিয়ের আধা ঘণ্টার মধ্যেই আত্মঘাতী নবদম্পতি!
ভালোবেসেছিলেন গোপনে, প্রেমিকা বিধবা হওয়ায় সেই ভালোবাসাকে লুকিয়ে রেখেছিলেন সকলের আড়ালে, বিয়েও করেছিলেন। কিন্তু তাদের ভালোবাসার ওপর যাতে কেউ বাঁকা চাহনি দিতে না পেরে তাই বিয়ের পরই চরম সিদ্ধান্ত নিলেন নবদম্পতি।
০২:৩১ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
করোনায় বেড়েছে হ্যাক
মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বের অধিকাংশ মানুষ এখন নিজ বাড়িতেই অবস্থান করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেই তাদের বেশিরভাগ সময় কাটছে। এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরাও। ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করছে তারা। টেক জায়ান্ট গুগলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাকালীন এই সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকিং ও ফিশিং প্রচেষ্টা বেড়েছে বহুগুণ। এ বিষয়ে মনিটরিং বাড়িয়ে কঠোর ব্যবস্থা না নিলে ‘লকডাউনে’ হ্যাকিংয়ের মতো অপরাধ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
০২:৩০ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
করোনামুক্ত হলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
০২:১৬ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
করোনায় মারা গেলেন হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বনামধন্য এই হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
০২:০৫ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
বিএনপির সাবেক এমপি আশরাফ আর নেই
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক হুইপ মো. আশরাফ হোসেন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
০১:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
- খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী
- সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- আগারগাঁওয়ে তিন দিনব্যাপী হাউজবোট মেলা শুরু
- মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন প্রকৌশলী
- শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর
- পশ্চিমবঙ্গে গীর্জায় হামলা-নির্যাতনের নিন্দা বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের
- যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























