রেকর্ড সংক্রমণে ব্রাজিলে আক্রান্ত ১২ লাখ ছুঁই ছুঁই
প্রাণঘাতি করোনা পুরনো রূপে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। গত একদিনের ব্যবধানে দেশটিতে আবারও সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে করে সংক্রমণ ১২ লাখ হতে চলেছে। নতুন করে হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ফলে, মৃতের সংখ্যা এখন ৫৪ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে সাড়ে ৬ লাখের মতো রোগী সুস্থ হয়েছেন।
০৮:৫০ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
ঢাবি’র নতুন উপ-উপাচার্য হচ্ছেন মাকসুদ কামাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
০৮:৪৫ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
উদ্ধার হয়েছে সোয়া কোটি টাকা দামের ঘড়ি
রাজধানীর এক ব্যবসায়ীর বারিধারার বাসা থেকে তিনটি দামি ঘড়ি চুরি হয়েছিল। এর মধ্যে একটি ঘড়ির দাম সোয়া কোটি টাকা, আরেকটি ৫০ লাখ টাকা দামের। তৃতীয় ঘড়িটি ছিল স্বর্ণ দিয়ে মোড়ানো। সেই ঘড়িটি গলিয়ে এক লাখ তিন হাজার টাকায় বিক্রি করে চোরচক্র। তবে মালামালসহ পেশাদার চোর দলকে গ্রেফতার করেছে পুলিশ।
০৮:৪০ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনায় আক্রান্ত এমপি এনামুল হক
রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ও এনা প্রপার্টিজের মালিক প্রকৌশলী এনামুল হক করোনা ভাইরাসে আক্রান্ত। বুধবার (২৩ জুন) তার নমুনা পরীক্ষার পর ভাইরাসটি ধরা পড়ে। তিনি বর্তমানে ঢাকার আদাবর ৩নং রোডের বাসায় অবস্থান করছেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিবেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী জিল্লুর রহমান।
০৮:৩৮ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজ
০৮:২৪ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ লিবিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি সংঘাতে জড়িত দু’পক্ষকেই অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান।
০৮:১০ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনায় সৌদিতে হুমকির মুখে ১ লাখ বাংলাদেশি শ্রমিক
করোনা ভাইরাস মহামারির কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে গত তিন মাসে অন্তত এক লাখের বেশি মানুষের যাওয়া আটকে গেছে। এদের অর্ধেকের বেশি ছুটি কাটাতে দেশে এসে ফিরতে পারেননি। অন্যদিকে মহামারি পরিস্থিতি ঠিক হবার আগ পর্যন্ত সৌদি আরব নতুন করে আর বিদেশী শ্রমিক নেবে না বলে খবর দিচ্ছে দেশটির গণমাধ্যম। খবর বিবিসি’র।
১২:০৫ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
লাদাখ সীমান্ত সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করল চীন
লাদাখ সীমান্তে সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ভারতের উস্কানির কারণে দুই দেশের মধ্যকার সমঝোতা বানচাল হয়েছে এবং ১৫ জুনের ঐ সংঘর্ষ হয়। খবর গ্লোবাল টাইমস
১১:৫৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
বিদ্যুৎ সাশ্রয় করবে স্যামসাংয়ের ৮-পোল ডিজিটাল ইনভার্টার এসি
দেশে ইতিমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়েছে; তবে প্রকৃতিতে গ্রীষ্মের তাপদাহ এখনো বিরাজ করছে। এ অস্বাভাবিক পরিস্থিতি জনজীবনকে করে তুলেছে অতিষ্ঠ। এছাড়াও, বর্তমান মহামারী সৃষ্ট পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষকে বাসার ভেতরে থাকতে হচ্ছে এবং বাসা থেকেই তারা অফিস ও দূর শিক্ষণ প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। এর ফলে, স্বাভাবিকভাবেই অনেকে বাইরে যেয়ে নির্মল বাতাস গ্রহণ করতে পারছে না। এ প্রেক্ষাপটে, স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্স বাংলাদেশ ক্রেতাদের জন্য একটি সময়োপযোগী সমাধান নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল ইনভার্টার এয়ার কন্ডিশনার ক্রয়ে ক্রেতাদের দিচ্ছে মূল্যছাড় ও বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা।
১১:৫৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
আষাঢ়ে শাকসবজির যত্ন
এ সময়ে উৎপাদিত শাকসবজির মধ্যে রয়েছে পুঁইশাক, চিচিঙ্গা, ডাঁটা, গিমাকলমি, ধুন্দুল, ঝিঙা, শসা, ঢেঁড়স, বেগুন। আষাঢ়ে এসব সবজির গোড়ায় জন্মানো আগাছা ভালো ভাবে এবং যত্ন সহকারে পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে অল্প পরিমানে মাটি ও তুলে দিতে হবে। কোন ভাবেই সবজি ক্ষেতে পানি জমতে দেয়া যাবে না। পানি জমে গেলে দ্রুত পানি সরানোর ব্যবস্থা নিতে হবে।
১১:৫০ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হলেন গবি শিক্ষক
বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা ‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক সরোজ মেহেদী। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির অনুদান ও অর্থবিষয়ক পরিচালক কনরাড কলকেট এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।
১১:৪৬ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ইউএনপিএস পদক লাভ করায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
বাংলাদেশ ‘ডেভেলপিং ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল পাবলিক ইনস্টিটিউশনস’ ক্যাটাগরিতে সম্মানসূচক ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ (ইউএনপিএসএ ২০২০) অর্জন করায় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে।
১১:৪১ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ইডিএক্স অনলাইন ক্যাম্পাসের সাথে যুক্ত হলো হাবিপ্রবি
হার্ভাড এবং এমআইটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত “Edx Online Campus” এ সম্প্রতি যুক্ত হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় কোর্সটি কিংবা মাইক্রোসফটের এক্সেলের উপর সবচেয়ে সেরা কোর্সটি উত্তরবঙ্গের কোন এক প্রান্তে বসেই ফ্রিতে করতে পারবে হাবিপ্রবির শিক্ষার্থীরা।
১১:৩৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
নবাবগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে।
১১:৩৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
মোরেলগঞ্জে জালে আটকা পড়া শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে জেলের জালে আটকা পড়েছে এক শিশুর মরদেহ উদ্ধার । জিউধরা গ্রামের এমদাদুল হাওলাদারের ছেলে মাহিম ইসলাম আবীর(৫) এর মরদেহ বুধবার বেলা ১২টার দিকে উমাজুড়ি খালে জালে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রথমিকের ছাত্র ছিল। মা-বাবার মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় উমাজুড়ি গ্রামের ভ্যান শ্রমিক নানা লাল মিয়া তালুকদারের বাড়িতে সে থাকতো।
১১:২৯ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
জলবায়ু পরিবর্তন ইস্যুতে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিশ্বব্যাপী বিভিন্ন দেশের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার লক্ষ্যে প্যারিস জলবায়ু চুক্তি (কপ২১) বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিতে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছেন।
১১:২৭ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
কোম্পানীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ডেইলি অবজারভার, আনন্দ টিভি, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাব কোম্পানীগঞ্জ’র সভাপতি হাসান ইমাম রাসেল’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার রটানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১:১৮ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
জেমসের গান নোবেলের চ্যানেল থেকে সরালো ইউটিউব
জেমসের গাওয়া ‘পাগলা হাওয়া’ গানটি কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলেছে ইউটিউব কর্তৃপক্ষ। ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী নোবেল দেশের কিংবদন্তি শিল্পীদের গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেলেও নিজের গান দিয়ে শ্রোতাদের ভালোবাসা এখনও তেমন একটা পাননি।
১১:১৬ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
ই-ক্যাব সদস্যদের জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক
দেশের ই-কমার্স খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক এবং ই-কমার্স অ্যাসোসয়িশেন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
১০:৩৮ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
কারাবাসে থেকেই প্রাচীন গণিত সমস্যার সমাধান
যুক্তরাষ্ট্রে খুনের দায়ে কারাদণ্ডাদেশ পাওয়অ এক আসামি কারাগারেই উচ্চতর গণিতের দীক্ষা নিয়েছেন। শুধু তাই নয়, প্রাচীন জটিল এক গাণিতিক সমস্যারও সমাধান করে ফেলেছেন তিনি। যা প্রকাশ হয়েছে গণিত বিষয়ক একটি গবেষণা জার্নালেও। খবর ডয়চে ভেলে’র।
১০:৩৬ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
করোনাক্রান্ত হয়ে লালমনিরহাট জেলা জজের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ (৫৮)। বুধবার রাত ৮ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
১০:৩৪ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
চাষের কাজে ব্যস্ত নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজউদ্দিন সিদ্দিকির পরনে এক্কেবারে সাধারণ একটা টি-শার্ট ও প্যান্ট, মাথায় বাঁধা সাদা পট্টি। কোদাল নিয়ে নিজ হাতে মাটি কুপিয়ে চাষের কাজ করছেন তিনি। নিজের দেশের বাড়ি উত্তরপ্রদেশের বুধানায় গিয়ে অনেকটা সময় এভাবেই চাষাবাদ করে কাটছে বলিউড অভিনেতার।
১০:১৪ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
সড়ক উন্নয়নে ৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশের পশ্চিমাঞ্চলে সড়ক ও ডিজিটাল যোগাযোগ উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনে অবস্থিত বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় এই ঋণ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ঋণদাতা সংস্থাটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
১০:০৫ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
মোহাম্মদ নাসিম স্মরণে জেলা যুবলীগের দোয়া মাহফিল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্বরণে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৯:৫২ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার
- সংস্কারের পক্ষে দেওয়া রায় অস্বীকার করার সুযোগ নেই: নাহিদ
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- প্রাথমিক বিদ্যালয়ে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ে কমিটি গঠন
- রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ
- পাঠদান নজরে রাখতে ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা বসবে: শিক্ষামন্ত্রী
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক























