ভোলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকার বালুর মাঠে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু শফিকুল ইসলাম শফি (৪০) নিহত হয়েছে। এ সময় তার ঘটনাস্থল থেকে ১টি সুটার গান, তাজা গুলি, ৪টি বগি দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১২:৩০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে বদলি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। সোমবার (৮ জুন) এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।
১২:২২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বরিশালে আক্রান্ত আরও ৫৯
বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্ত বেড়ে ৬৭৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (৮ জুন) রাতে জেলা প্রশাসনের কার্যালয়সূত্রে এ তথ্য জানা গেছে।
১২:১৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
নওগাঁয় একাধিক মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নওগাঁর পোরশায় ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন দুখু (৪৪) নামে একাধিক মামলার আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা ফকিরের মোড়ে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
১২:১০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতি বছর ৯ জুনকে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশেও একইভাবে দিবসটি পালিত হয়। তবে এবার করোনার কারণে দিবসটি উদযাপনে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
১২:০৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বিশ্বব্যাপী মৃত্যু ৪ লাখ ৮ হাজার ছাড়িয়েছে
নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাসের প্রকোপ দমনে এখনও আশার আলো নেই। ফলে, প্রতিদিনই রেকর্ড আক্রান্তের সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ৭২ লাখ মানুষের দেহে।
১১:৩৩ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
নতুন গবেষণা: মাত্র ৩০ সেকেন্ডে কর্মক্ষমতা হারাবে করোনা
কোরিয়ান ইউনিভার্সিটি অব মেডিসিন জানাচ্ছে, মাত্র ১০ মিলিলিটার মাউথওয়াশ দিয়ে ৩০ সেকেন্ড কুলকুচি করুন। তাহলেই করোনার সঙ্গে লড়ার জন্য অনেকটাই প্রস্তুত হতে পারবেন আপনি। এই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে লালারসে করোনার জীবাণুর কর্মক্ষমতা অনেকটাই কমবে।
১১:৩১ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
এবার হাঁটু গেড়ে ফ্লয়েডকে সম্মান জানাল ডেমোক্র্যাটরা
পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আমেরিকা। ফ্লয়েডকে যেভাবে হত্যা করা হয়েছে এবার সেই ভঙ্গিমায় তার প্রতি সম্মান জানিয়েছে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
১১:১৬ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ফ্লয়েডকে গুডবাই জানাতে জনতার ঢল
যুক্তরাষ্ট্র পুলিশের হাতে নিহত হওয়া জর্জ ফ্লয়েডের শেষ কৃত্য সম্পন্ন হলো ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে। করোনাভাইরাসের বাধা নিষেধ উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার হিউস্টনে তাকে চির বিদায় জানাতে সমবেত হয়েছিল হাজার হাজার মানুষ। কৃষ্ণাঙ্গ বীরকে ‘গুড বাই’ জানানোর দিনেও মানুষদের কণ্ঠে ছিল প্রতিবাদের ভাষা।
১০:৫৮ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ব্রাজিলে প্রাণহানি ৩৭ হাজার, তথ্য গোপনের অভিযোগ
সংক্রমণ শুরুর তিনমাসে করোনা সর্বোচ্চ দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তবে শুরু থেকেই সরকারের পদক্ষেপ নিয়ে উঠেছে প্রশ্ন।
১০:৫২ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে : ডব্লিউএইচও
বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের এ তথ্য জানান।
১০:৩৭ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনার মধ্যে লাখ লাখ ইঁদুরের হানা লন্ডনে
করোনাভাইরাসের আক্রমণে এমনিতেই কাঁপছে যুক্তরাজ্য। এর মধ্যে আরেকটি বিপদ সামনে এসে হাজির। লন্ডনের বাড়িতে বাড়িতে হঠাৎ করে হানা দিচ্ছে বড় বড় ইঁদুরের দল। মনে করা হচ্ছে, লকডাউনের সময় বিভিন্ন রেস্তোরাঁ ইত্যাদি বন্ধ থাকার কারণে এই সব ইঁদুরের দল এখন আর খাবার পাচ্ছে না। তাই তারা চলে আসছে জনবসতি এলাকায়।
১০:২৭ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
নিউ ইয়র্কেই মৃত্যু সাড়ে ৩০ হাজার, আক্রান্ত ৪ লাখ
১০:১০ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক
বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আনোয়ার হোসেন মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বাড্ডায় এএমজেড হাসপাতালে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
০৯:৪৬ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
চলে গেলেন এনবিআরের ডেপুটি কমিশনার
করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার শুধাংশু কুমার সাহা। ২৭তম বিসিএসে প্রথম হওয়া এ মেধাবী কর্মকর্তা কর অঞ্চল-৩ এ কর্মরত ছিলেন। গত দুই সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।
০৯:৩১ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
সীমিত মুসল্লি নিয়ে হজের পরিকল্পনা সৌদির
সৌদি আরবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে এবার সীমিত মুসল্লি নিয়েই হজের পরিকল্পনা করছে সৌদি সরকার। সোমবার (৮ জুন) হজ পরিকল্পনার সঙ্গে জড়িতে সৌদি সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
০৯:২৬ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
এবার মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবির (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার রাত আড়াইটায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
০৯:২৩ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে
করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রে থামছেই স্বজন হারাদের মিছিল। যাতে এখন পর্যন্ত দেশটির সোয়া ২০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে বেঁচে ফিরতে পারেননি ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ।
০৯:১৬ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
জোনভিত্তিক লকডাউনে প্রধানমন্ত্রীর সায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে রেড, ইয়োলো ও গ্রিন জোন করে লকডাউন ঘোষণাসংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছেন।
০৯:১১ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বুধবার বসছে পদ্মাসেতুর ৩১তম স্প্যান
দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। বহুল প্রত্যাশিত এ সেতুর ৩১তম স্প্যান আইডি-৫ এ পিলারে বসার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে এই স্প্যানটির সকল প্রকার ফিটিংস ও রংয়ের কাজও সম্পন্ন হয়েছে। স্প্যানটি ১৮ জুন পিলারে বসার কথা থাকলেও তা এগিয়ে এনে ১১ জুন বসানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আরও একদিন এগিয়ে তা ১০ জুন অর্থাৎ বুধবার পিলারে বসানোর সিদ্ধান্ত হয়েছে।
০৯:০১ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপির মস্তিষ্কে অস্ত্রোপচারের পর টানা তিন দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি ও অবনতি হয়নি। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি।
০৮:৫২ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ব্রিটেনে দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙ্গে পানিতে নিক্ষেপ! (ভিডিও)
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিক্ষোভের ঢেউ লেগেছে ব্রিটেনেও। রবিবার বিক্ষোভের সময়ে দেশটির ব্রিস্টলে দাস ব্যবসায়ী অ্যাডওয়ার্ড কোলস্টনের মূর্তি ভেঙে পানিতে ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা। অভিযোগ রয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নারী ও শিশুসহ ৮০ হাজার মানুষকে ব্রিটেনে এনে কৃতদাস হিসেবে বিক্রি করতো কোলস্টোন। এই ক্ষোভে কোলস্টোনের মূর্তি ভেঙ্গে পানিতে ভাসিয়ে দেওয়া হয়।
০৮:৩৩ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার
প্রাণঘাতি করোনা এবার হানা দিয়েছে পুলিশের শীর্ষ পর্যায়ে। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের শরীরে মিলেছে ভাইরাসটির সংক্রমণ। সোমবার (৮ জুন) রাতে প্রাপ্ত নমুনার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।
০৭:৩৮ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
এমপি রণজিত রায় করোনায় আক্রান্ত
এবার করোনায় আক্রান্ত হলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়। সোমবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে প্রাপ্ত রিপোর্টে তার করোনার শনাক্ত হয়।
০৭:০৯ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
- নারীসহ কয়েকজনকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
- বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে
- দুর্নীতি করলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রত্যয়
- ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























