হাবিপ্রবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার
বৃহস্পতিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ।
১১:৩৮ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
নোবিপ্রবি`র শূন্য আসনের ভর্তি সাক্ষাতকার ১৫ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির শূন্য আসনের ভর্তি সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
১১:৩৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
রাজধানীর মিরপুরে দুই নারী হত্যায় গ্রেফতার দুই
মিরপুরে দুই নারীকে শ্বাসরোধে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রমজান (২২) ও ইউসুফ (২৩) নামে দুই তরুণকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিরপুরে জোড়া খুনের মামলায় বৃদ্ধার পালিত পুত্রকে জিজ্ঞাসাবাদ করার পর বুধবার রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দু’জনকে গ্রেফতার করা হয়।
১১:১১ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
বাংলাদেশি হজযাত্রীদের ১০ হাজার কোটা বাড়িয়েছে সৌদি
বাংলাদেশী হজযাত্রীদের জন্য ১০ হাজার হজ কোটা বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এতে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯১ জন হজ পালন করার সুযোগ পাবেন।
১০:৪৭ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
রীতিমত ছেলেখেলা করল বাংলাদেশ-শ্রীলঙ্কা
এসএ গেমস-২০১৯ শুরু হয়েছে গত ১ ডিসেম্বর থেকে। তবে এর অন্যতম জনপ্রিয় ইভেন্ট ক্রিকেট শুরু হয় দুদিন পর। যেখানে বাংলাদেশের মেয়েরা দুটি ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে দুটিতেই। আর ছেলেরাও জয় পেয়েছে তাদের প্রথম খেলায়। তবে বুধবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত চারটি ম্যাচে যা হয়েছে, তা প্রতিপক্ষকে নিয়ে রীতিমত ছেলেখেলাই বলা যায়।
১০:৪২ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষের কাউন্টডাউন ১০ জানুয়ারি শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন আগামী ১০ জানুয়ারিতে সারাদেশে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে কাউন্টডাউন উদ্বোধন করবেন। প্রতিটি জেলা এবং উপজেলা ও সকল পাবলিক প্লেসে একই সঙ্গে কাউন্টডাউন শুরু হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউটে আজ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করা হয়।
১০:২৭ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
শেরপুরে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক
শেরপুরের শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রারকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সহকারি পরিচালক আতিকুল আলম পরিচালিত অভিযানে তাকে নিজ কার্যালয় থেকে আটক করা হয়। এ সময় সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার কাছে ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
১০:২৭ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
পোশাক রফতানিতে ডলারে ৫টাকা ভর্তুকি চায় বাণিজ্য মন্ত্রণালয়
তৈরি পোশাক খাতে বড় ধরনের ধসের ইঙ্গিত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক মাসগুলোতে তৈরি পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি ক্রমেই হ্রাস পাচ্ছে। এ ধস ঠেকাতে কারেন্সি রিয়ালাইজেশন প্রোগ্রাম গ্রহণ করতে অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রণালয়কে চিঠি দিয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে অর্থমন্ত্রণালয় থেকে এব্যাপারে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
১০:২৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছাড়পত্র পেয়েছে ‘মায়া দ্য লস্ট মাদার’
মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’ মুক্তির জন্য প্রস্তুত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি অনুদান প্রাপ্ত এ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়া এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।
১০:২২ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
ঢাবিতে ভিপি নুরের কুশপুত্তলিকা দাহ
প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে ১৩ কোটি টাকা লেনদেনের একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় দুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরের কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে তারা নুর-এর কুশপুত্তলিকা দাহ করে।
০৯:৪৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
শিক্ষার্থীদের রঙ-তুলিতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ
সামিয়া জাহান ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলায় বই পড়ে জেনেছেন ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধের কথা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন আর স্বাধীন বাংলাদেশের জন্য বাঙালির আত্মত্যাগের কথা শুনেছেন তার পরিবারের কাছ থেকে। এসব শুনে তার কল্পনায় ভেসে উঠেছে বাঙালির আত্মত্যাগের চিত্র। এবার সেই চিত্র স্কুলের দেয়ালে ফুটে উঠছে সামিয়ার রঙ-তুলির আঁচড়ে।
০৯:৩৪ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
বড় জয় দিয়ে বাংলাদেশের শুরু
সাউথ এশিয়ান (এসএ) গেমসে বড় জয় দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ ক্রিকেট দল। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের বোলিং নৈপুন্যে নেপালে চলমান গেমসে টি-২০ ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে মালদ্বীপকে। বল হাতে তানভীর ১৯ রানে ৫ উইকেট নেন।
০৯:২৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
মসজিদ থেকে জুতো চুরি, চোর ধরতে লাখ টাকা ঘোষণা
মসজিদ বা অন্য কোন জন সমাগমের স্থান থেকে জুতো চুরির ঘটনা আজ নতুন নয়। তবে পাকিস্তানের লাহোরে ঘটেছে এমন এক ঘটনা। একটি মসজিদ থেকে একটি জুতো চুরি হওয়ায় পুলিশ চিরুনি অভিযানে নেমেছে। খবর জিনিউজ
০৯:০৪ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
মালয়েশিয়ায় কনসার্ট মাতাবে একঝাক বাংলাদেশি তারকা
চায়নিজ নিউ ইয়ার মানেই মালয়েশিয়ায় লম্বা ছুটি, ঘুরাঘুরি আর আনন্দ। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবারের চায়নিজ নিউ ইয়ারে মিডিয়া রিফ্রেকশন্স ও টিউলিপ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশি কনসার্ট ও মিট দ্যা এনআরবি'।
০৯:০৩ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা
শুরু হচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। আগামী ১০ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে তিন দিন ব্যাপী শুরু হচেছ এ ইজতেমা।
০৮:৫৩ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
বিজিএমইএ`র প্রতিনিধি দলের ওয়াটারবাস সার্ভিস পরিদর্শন
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস্ এ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ)’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সহ-সভাপতি এ.এম চৌধুরী সেলিম কর্নফুলি নদীতে শীতাতপ নিয়ন্ত্রিত দ্রুতগতি সম্পন্ন ওয়াটারবাস সার্ভিস পরিদর্শন করেন।
০৮:৪৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
নবাবগঞ্জে স্বর্ণালংকার ও টাকা নিয়ে গৃহবধূ উধাও
ঢাকার নবাবগঞ্জে স্বর্ণালংকার ও টাকা নিয়ে এক গৃহবধূ পালিয়ে গেছে। উপজেলা তেলেঙ্গা গ্রামের প্রবাসী মো. রাজিবের স্ত্রী হাফিজা বেগম (২৩) গত ২ ডিসেম্বর সোমবার দুপুরে পালিয়ে যায়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ করেছেন রাজিবের মা মমতাজ বেগম।
০৮:৪৩ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
সমাপ্ত হলো বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়’র (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শুরু হওয়া আন্দোলন প্রায় দুই মাস ধরে চলার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
০৮:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
যশোরের বেনাপোল-শার্শায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
‘যশোরের যশ খেজুরের রস’ এই প্রবাদে যশোরের বেনাপোলসহ শার্শা উপজেলার প্রতিটি গ্রামের ঘরে ঘরে শুরু হবে গুড়-পাটালী তৈরির উৎসব। এক সময় দিগন্ত জুড়ে মাঠ কিংবা সড়কের দু'পাশে সারি সারি অসংখ্য খেজুর গাছ চোখে পড়তো। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে খেজুর গাছ। শীত মৌসুমের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্য খেজুর গাছের রস (যা খেজুরের রস নামে পরিচিত) সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
০৮:০৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
০৭:৪৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
লুটেরা ও আগুন সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি, আগুন সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও এতিমের টাকা লুটকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
০৭:৪৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
আমেরিকায় পুলিশ সার্জেন্ট পদে বাংলাদেশি আরমান এর পদোন্নতি
যুক্তরাষ্ট্রের নিউজার্সি আটলান্টিক সিটির পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি আমেরিকান মো. আরমান কায়সার। গত দুই ডিসেম্বর, সোমবার আটলান্টিক সিটির কনভেনশন সেন্টারে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০৭:৪৪ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
কবি নজরুল কলেজের আবাসন সংকট নিরসনের আশ্বাস শিক্ষামন্ত্রীর
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পরিবহন, শিক্ষক, একাডেমিক ভবন নির্মাণ এবং আবাসন সংকটসহ সব সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বেলা ১১টায় কলেজে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভাস্কর্য ‘মুক্তি সোপান’ উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।
০৭:২৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
আশুলিয়ায় ৪ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে নেওয়া অন্তত চার হাজার পরিবারে ব্যবহৃত আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
০৭:২৭ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
- সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য: জুবাইদা রহমান
- ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান
- সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ
- নারায়ণগঞ্জে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত
- নির্বাচনি দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- সব খবর »
- র্যাগিংয়ের অভিযোগে গবির ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
- জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার আসামি গৃহকর্মীর পরিচয় শনাক্ত
- হাতে ব্যান্ডেজ নিয়ে শ্বশুর বাড়িতে আত্মগোপনে যান গৃহকর্মী আয়েশা
- হাদির জানাজায় উপস্থিতির সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে
- চার জেলায় প্রতিনিধি নিয়োগ দিবে একুশে টেলিভিশন
- সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ
- ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
- কথিত জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী গ্রেপ্তার
- সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করে প্রজ্ঞাপন জারি
- বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- নরসিংদীতে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, পুড়ল তুলা ও সুতা
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট
- বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ময়মনসিংহ-ঢাকা যোগাযোগ বন্ধ
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮
- আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা, ৩ জনের মরদেহ উদ্ধার
- গাজীপুরে প্রবাস ফেরত জাসাস নেতাকে কুপিয়ে হত্যা
- নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
- টাঙ্গাইল-৬ আসনের জামায়াত ইসলামীর প্রার্থীর পক্ষে সুধী সমাবেশ
- ১১ মাস পর মিরান হত্যার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেপ্তার
- ১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
- নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস























