নারায়ণগঞ্জে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
প্রকাশিত : ২১:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এসময় দুলাল হোসেন বলেন, তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে নয়।
নারায়ণগঞ্জ- ১ আসনে ধানের শীষের প্রতিকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়াকে পূর্ন সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার নিয়ে এবং আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতিককে জয়যুক্ত করার লক্ষ্যে এ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এএইচ
আরও পড়ুন










