আজ ৭ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সাতটি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ বিদ্যুৎকেন্দ্রগুলোর উদ্বোধন করবেন।
০৮:৫৯ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
সেলুনে ঘাড় ফুটানোতে বিপদ আছে!
সেলুনে চুল কাটা কিংবা দাড়ি-গোঁফ ছাঁটা শেষ হলে ঘাড়-মাথা মাসাজ করিয়ে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। এই আরামের লোভ থেকে হতে পারে স্ট্রোক! রয়েছে প্রাণের ঝুঁকিও! পাড়া-মহল্লায় নতুন নতুন সেলুন গড়ে উঠছে, আর এতে যারা কাজ করছেন তাদের শরীর সম্পর্কে কোন ধারণা নেই। তাই এদের কাছে মাসাজ বা ঘাড়ের আরাম নিতে গেলে বিপদ আছে!
০৮:৫৮ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
দেশ ছাড়লেন বলিভিয়ার প্রেসিডেন্ট
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস মেক্সিকো চলে গেছেন। মঙ্গলবার এক টুইটে মোরালেস লিখেছেন, তিনি এখন দেশ ছাড়ছেন, তবে খুব শিগগিরই আরও বেশি শক্তি ও ক্ষমতা নিয়ে ফিরে আসবেন। খবর পার্সটুডে’র।
০৮:২৪ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সিকৃবি কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও কর্মচারীদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ-নাত, কুইজ, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১২:১২ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
‘বুলবুল’ পরবর্তী সহায়তা ও উদ্ধার কার্যক্রমে ববি শিক্ষার্থী
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী সহায়তা ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর প্রায় শতাধিক শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় নগরীর বিভিন্ন নদী পার্শ্ববর্তী এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে এ দায়িত্ব পালন করেন তারা৷
১২:০৮ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন আজ
জনপ্রিয় কথাসাহিত্যিক, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের আজ ৭১তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা জেলার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১২:০৮ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরায় দুই জেলে আটক
বন বিভাগের অনুমতি ও রাজস্ব ফাঁকি দিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির নীল বাড়িয়া খাল থেকে তাদের আটক করা হয়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
১২:০৬ এএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
অবশেষে মিলল ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিচয়
অবশেষে মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশন এলাকার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের নাম-পরিচয়। মঙ্গলবার (১২ নভেম্বর) সারাদিন অনেক যাচাই-বাছাই শেষে রাত ১০টার দিকে নিহতদের শনাক্তকৃত এ তথ্য জানায় জেলা প্রশাসন।
১১:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
রাঙ্গা হারাতে পারেন মহাসচিব পদ (ভিডিও)
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার নূর হোসেনকে নিয়ে মন্তব্যের জেরে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। নিজ দল জাতীয় পার্টি থেকেও তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাঙ্গা। তার মহাসচিবের পদও হারাতে পারেন।
১১:২৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
কুড়িগ্রামে দেড়কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
কুড়িগ্রামে ২২-বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মালিকবিহীন প্রায় দেড়কোটি টাকারও অধিক মূল্যমানের বিভিন্ন প্রকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধব্বংস করা হয়েছে।
১১:০২ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
জাবি ভিসির এখনই পদত্যাগ করা উচিত: ভিপি নুর
দুর্নীতির দায় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের এখনই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সংহতি সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।
১০:৫৯ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
বেতিল স্কুলে এসএসসির ফরম পূরণে দ্বিগুন টাকা আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জের এনায়েতপুরের মেধাবী বিদ্যাপিঠ বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসির ফরম পূরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কোচিং সহ বিভিন্ন খাতে টাকা দেয়ার নাম করে বোর্ড নির্ধারিত ফির চেয়ে দ্বিগুন টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তবে কোচিং নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে কোচিং করানোর জন্যই অতিরিক্ত ফি নেয়া হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
১০:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
৭ বছর পর ৬ তরুণীকে নিয়ে ফিরলেন ফুয়াদ (ভিডিও)
ক্যানসারকে জয় করে দীর্ঘ সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘নারী শক্তি’ নামের তার এই নয়া অ্যালবামে থাকছে নয়া চমক! আর তা হলো-ছয়জন তরুণী শিল্পীর সমন্বয়।
১০:২৮ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী সরদার (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
১০:১৮ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
বান্দরকে লাই দিলে গাছের মাথায় ওঠে: ফিরোজ রশীদ
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘বান্দরকে লাই দিলে গাছের মাথায় ওঠে। এই লাই আমরা দেইনি। এই সংসদ তাকে লাই দিয়েছে। কী ধরনের ব্যক্তিত্ব; যার অতীত নেই-বর্তমান নেই। কিছুই ছিল না। হঠাৎ তাকে মন্ত্রী বানানো হলো। আমরা তো তাজ্জব হয়ে গেলাম।’
১০:১৪ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
সৌদিতে নারীকর্মী না পাঠানোর দাবিতে সরগরম সংসদ
সৌদি আরবে আর নারীকর্মী না পাঠানোর দাবি উঠেছে সংসদে। নির্যাতনের শিকার হয়ে সম্প্রতি একের পর এক গৃহকর্মীর দেশে ফিরে আসার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ নভেম্বর) সংসদে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ কয়েকজন সংসদ সদস্য এ দাবি তোলেন।
১০:০৩ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে নাটক `ইনডেমনিটি`
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রদর্শিত হলো নাটক 'ইনডেমনিটি'। নাটকটিতে দেখানো হয় কিভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং হত্যার পর “ইনডেমনিটি” বা “দায়মুক্তি” অধ্যাদেশের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আাগস্টের হত্যাকান্ডকে বৈধতা দেওয়া হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই নাটক মঞ্চায়িত হয়।
০৯:৫৮ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনায় ৫ তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়া জেলায় মন্দবাগ রেলওয়ে স্টেশনে রেল দুর্ঘটনার কারণ তদন্তে রেলপথ মন্ত্রণালয়ের দুটিসহ পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । দুর্ঘটনার আট ঘন্টা পর লাইন সংস্কার শেষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।
০৯:৫০ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
সংসদে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল পাস
মিষ্টি জাতীয় ফসলের গবেষণা অব্যাহত রাখতে বিদ্যমান আইন রহিত করে প্রয়োজনীয় বিধান করে সংসদে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯ পাস হয়েছে।
০৯:৩৪ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
নোবিপ্রবিতে ভর্তি শুরু ২৪ নভেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ২৪ তারিখ শুরু হয়ে ভর্তি কার্যক্রম চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।
০৯:২৫ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো আবু তাহের ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
০৯:২৩ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ইবি’র ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল করেন।
০৯:১৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
সারাদেশে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
নাগরিকদের তথ্য সেবা নিশ্চিত করা এবং অবাধ তথ্য প্রবাহের লক্ষে সারা দেশে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
০৮:৫১ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
কেন আশঙ্কায় কাঁপছেন সারা আলি
বাবা নয় নিজের পরিচয়েই এখন ছুটছেন সারা আলি খান। বলিউডে পা রাখার আগেই ক্যামেরার সঙ্গে সখ্যতা তার। কেদারনাথ দিয়ে বলিউড পা রাখার পর রণবীর সিংয়ের সঙ্গে সিম্বাতেও স্ক্রিন শেয়ার করেন সইফ-কন্যা।
০৮:২৭ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
- কাশেফ চৌধুরীর মনোগ্রাফ ‘মেডিটেশন ইন এনট্রপি’ উন্মোচন
- এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
- ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি : প্রেস উইং
- শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
- ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮
- লেভেল প্লেয়িং না হলে জবাব দিতে হবে: ফরিদপুরে মামুনুল হক
- ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় ড্যাব নেতা মনোয়ারুল কাদির বিটু
- সব খবর »
- র্যাগিংয়ের অভিযোগে গবির ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
- জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার আসামি গৃহকর্মীর পরিচয় শনাক্ত
- হাতে ব্যান্ডেজ নিয়ে শ্বশুর বাড়িতে আত্মগোপনে যান গৃহকর্মী আয়েশা
- হাদির জানাজায় উপস্থিতির সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে
- চার জেলায় প্রতিনিধি নিয়োগ দিবে একুশে টেলিভিশন
- সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ
- ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
- কথিত জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী গ্রেপ্তার
- সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করে প্রজ্ঞাপন জারি
- জামিনে কারামুক্ত হলেন ৩৫ সাবেক বিডিআর সদস্য
- বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর ছবি, যুবক গ্রেপ্তার
- নরসিংদীতে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, পুড়ল তুলা ও সুতা
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ময়মনসিংহ-ঢাকা যোগাযোগ বন্ধ
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮
- ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
- আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা, ৩ জনের মরদেহ উদ্ধার
- গাজীপুরে প্রবাস ফেরত জাসাস নেতাকে কুপিয়ে হত্যা
- নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
- ১১ মাস পর মিরান হত্যার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেপ্তার
- নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস























