প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ আর নেই
না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার দিনগত রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
০৯:২৪ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
বিশ্বের ১০ মুসলিম যুবক পাচ্ছেন বঙ্গবন্ধু পদক
‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০’ এর ওয়েবসাইট উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী আয়োজনের সঙ্গে মিলিয়ে এবারের ওআইসি ইয়ুথ ক্যাপিটালের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।
০৯:১৬ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
করোনা ভাইরাসের কারণে চীনে যেভাবে দূষণ কমেছে
চীনে দূষণের মাত্রা নাটকীয়ভাবে কমে এসেছে। করোনা ভাইরাসের কারণে অর্থনীতির গতি কমে আসার বিষয়টি আংশিকভাবে হলেও এতে প্রভাব বিস্তার করেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। নাসার মানচিত্রে দেখানো হয়েছে, চলতি বছর নাইট্রোজেন ডাই-অক্সাইডের মাত্রা কমেছে। খবর বিবিসি’র।
০৯:০৩ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল
নিয়ন্ত্রিত চিকিৎসায় গত দুই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। যেখানে ধুকছে উৎপত্তিস্থল চীনসহ বিশ্বের অন্তত অর্ধশতাধিক দেশ।
০৯:০৩ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
প্রধানমন্ত্রীর হাতে জয় বাংলা কনসার্টের মগ, টি-শার্ট ও পোস্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হলো ‘জয় বাংলা কনসার্ট ২০২০’-এর টি-শার্ট, মগ ও পোস্টার। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত বছরগুলোর মতো এবারও ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। মুজিববর্ষ উপলক্ষে এবারের কনসার্ট পাবে ভিন্নমাত্রা।
০৮:৫৮ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
আজকের দিনেই প্রথম জাতীয় পতাকা উড্ডয়ন
আজ ২ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা প্রথম উত্তোলন করা হয়।
০৮:৪৫ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা আজ ঢাকা আসছেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ সোমবার ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।
০৮:২৯ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে
সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
০৮:২৮ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
স্পিকারের ভারত সফর স্থগিত
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারত সফর স্থগিত করেছেন। ভারতের লোকসভা ও রাজ্যসভার স্পিকারের আমন্ত্রণে আজ সোমবার (২ মার্চ) দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল তার।
০৮:১৭ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
নাবালিকা ধর্ষণে যাজক বহিষ্কার
অপ্রাপ্তবয়স্ক শিশুকে যৌন হেনস্থার দায়ে দোষী প্রমাণিত হওয়ায় এক যাজককে বহিষ্কার করেছে পোপ। এর আগে পোপ পোপ ফ্রান্সিস বলেছিলেন, কোনও ক্যাথলিক ধর্মযাজককে প্রশ্রয় দেবে না ভ্যাটিক্যান।
১২:০১ এএম, ২ মার্চ ২০২০ সোমবার
দেড় কোটি টাকা নিয়ে রূপান্তরকামীদের পাশে অক্ষয়
বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবার রূপান্তরকামীদের পাশে দাঁড়ালেন। চেন্নাইতে কিছু রূপান্তরকামী মানুষকে বাড়ি তৈরির জন্য দেড় কোটি টাকা দান করলেন আক্কি। অক্ষয়ের এই পদক্ষেপের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক রাঘব লরেন্স।
১১:৩২ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে আমেরিকা
আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ১৪ মাসের মধ্যে আমেরিকা ও তার মিত্ররা সব সৈন্য সরিয়ে নেবে।
১১:১৬ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
ঠাকুরগাঁওয়ে জাতীয় বীমা দিবস পালিত
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনা ও যথাযোগ্য মর্যাদায় রবিবার ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১১:১৫ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
নোবিপ্রবিডিএসের নবীন বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নবীন বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অগ্নিবীণা ( অর্থনীতি বিভাগ ) বনাম মিথোট্রেক্সেট ( ফার্মেসি বিভাগ) বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।
১১:১৩ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
জবির নতুন ৩ সহকারী প্রক্টর নিয়োগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ কথা জানানো হয়।
১১:১১ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
নিখোঁজের দু’দিন পর বাড়ি ফিরেছে হাবিপ্রবি শিক্ষার্থী সেতু
নিখোঁজের দুদিন পরে বাড়ি ফিরেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের লেভেল-১ সেমিস্টার-১এর শিক্ষার্থী মো.তরিকুল ইসলাম সেতু।
১১:০৯ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
নরেন্দ্র মোদিকে ঢাকায় সর্বোচ্চ সম্মান দেয়া হবে: মোমেন
মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।
১০:৪৪ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
দিল্লিতে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
দিল্লির সংঘর্ষে অনেকেই প্রাণ হারিয়েছে। সর্বশেষ আরও তিনজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দিল্লিতে মৃতের সংখ্যা পৌঁছাল ৪৬। এদিন গোকুলপুরিতে একটি ক্যানালে একজনের দেহ উদ্ধার হয় এবং ভাগিরথি বিহার ক্যানেল থেকে আরও দুজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ। খবর এনডিটিভির
১০:১৭ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
জিম্বাবুয়কে হারিয়ে ইতিহাস সৃস্টি করলো বাংলাদেশ। ৩৯.১ ওভারে ১৫২ রানে আফ্রিকান প্রতিপক্ষকে অলআউট করে রেকর্ড ১৬৯ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে তারা সর্বোচ্চ ১৬৩ রানে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে ঢাকায়।
০৯:২২ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
পুলিশ-সাধারণ মানুষ সকলেই আইনের কাছে সমান: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক সকলেই আইনের কাছে সমান। তাই পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।
০৯:০৫ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
কর্তব্যে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। এই দিনে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ জেলা পুলিশ।
০৮:২৮ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
শিক্ষকদের অনাগ্রহে বন্ধ হচ্ছে না সান্ধ্যকালীন কোর্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কালীন কোর্স নিয়ে কোন সিন্ধান্তেই পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা। তুমুল তর্ক-বির্তকের মধ্য দিয়ে শেষ হয় সভা। সান্ধ্য কোর্স'র বিপক্ষে কথা বলা শিক্ষকদেরও এসময় হেনস্তার শিকার হতে হয়। প্রভাবশালী শিক্ষকদের সিংহভাগ সান্ধ্যকোর্স রাখার পক্ষে।
০৮:১৯ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
সোনার বাংলা গড়তে দরকার ত্যাগী মানুষ
`জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে দরকার ত্যাগী মানুষ। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদাতারা হলেন এমনই ত্যাগী মানুষ।
০৭:৪৮ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া ট্রাকচাপায় আরিফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আরিফ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
০৭:৩৩ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
- প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলায় পদ হারালেন সরকারি কর্মকর্তা
- প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১৮৩ আসনে জয়, রিপাবলিকান ১০৯
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- বন্ধুর সঙ্গে মিলে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোয় কারাগারে স্বামী
- মাঝনদীতে যমজ সন্তানের জন্ম, ছেলে-মেয়ে পেয়ে খুশি পরিবার
- আন্দোলনের ভিডিও করায় মারধর, আহত তরুণের মৃত্যু
- নতুন দায়িত্বে ইশরাক হোসেন
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি























