জয়পুরহাটে সাংবাদিকের বাবার উপর হামলা
টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের জয়পুরহাট জেলা প্রতিনিধি শামীম কাদিরের বাবা আবু তাহের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।
১১:৪৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
শিল্পকলায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আয়োজন করা হয় যন্ত্রসংগীত, কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।
১১:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
এলসিতে ০.২০ শতাংশ কমিশন চায় সোনালী ব্যাংক
সরকারের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৯৪ হাজার কোটি টাকার ঋণপত্র খোলার ক্ষেত্রে প্রতি তিন মাসে সোনালী ব্যাংক কমিশন চাচ্ছে শতকরা ২০ পয়সা। বাংলাদেশ পরমানু শক্তি কমিশন সেই কমিশন দিতে গড়িমড়ি করছে। এর আগে সোনালী ব্যাংক রুপপুর পারমাণবিক ঋণপত্র খোলার জন্য প্রতি তিন মাসে শতকরা ৪০ পয়সা চাইলেও শক্তি কমিশন প্রথমে শতকরা ৯ পয়সা ও পরবর্তীতে শতকরা ৫ পয়সা হারে কমিশন দেওয়ার প্রস্তাব করে।
১১:০৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
ঢাকার দ্বিতীয় জয়ে তৃতীয় হার সিলেটের
বিপিএলের শুরুটা ভালো হয়নি ঢাকা প্লাটুনের। প্রতিবারের মতো এবারও বিগ বাজেটের দল গড়া ঢাকা প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৯ উইকেটে হেরেছিল। তবে দ্বিতীয় ম্যাচেই বড় জয় তুলে নেন মাশরাফি-তামিমরা। সেই ফর্মটা অব্যাহত থাকল আজও। সিলেট থান্ডার্সকে ২৪ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয়টিও তুলে নিল সাকেব চ্যাম্পিয়নরা।
১০:৫১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
সুনামগঞ্জে ইয়াকুব হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা
বহুল আলোচিত সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ মসজিদের মোয়াজ্জিন মাওলানা ইয়াকুব আলী হত্যাকান্ডের ঘটনায় সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবীতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় বৃহত্তর গোবিন্দগঞ্জবাসীর আয়োজনে গোবিন্দগঞ্জ নতুনবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
১০:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্যালি, আলোচনা সভা এবং স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০:৪৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
পরকীয়া প্রেমের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরকীয়া প্রেমের অভিযোগে একজন প্রধান শিক্ষক ও অফিস সহকারিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার দুপরে পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
১০:৪৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
রিয়াদে বাংলাদেশ থিয়েটারের আমিনা সুন্দরী নাটক মঞ্চায়ন
'নাটক হোক সুস্থ সমাজের দর্পণ' এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের একমাত্র বাংলাদেশি নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন হয়েছে।
১০:৪০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
‘শাসনকাজে বিচারকদের অন্তর্ভুক্ত করা সমীচীন নয়’
রাষ্ট্রের শাসনকাজে বিচারকদের অন্তর্ভুক্ত করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। একইসঙ্গে তারা বিচারক নিয়োগের ক্ষেত্রে আইন বা নীতিমালা অনতিবিলম্বে প্রণয়ন করতে হবে বলে দাবি তোলেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন।
১০:১২ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা: আব্দুর রহমান
শহীদ বুদ্ধিজীবীরা যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সেই জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা।
১০:০৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
এনআরবি গ্লোবাল ব্যাংক ও ইউনিগ্যাসের চুক্তি
সম্প্রতি এনআরবি গ্লোবাল ব্যাংক দেশের অন্যতম এলপি গ্যাস ব্র্যান্ড ইউনিগ্যাসের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
০৯:৩০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান ১৪ ডিসেম্বর ২০১৯, ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
০৯:২৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
হুমড়ি খেয়ে পড়ে গেলেন মোদী (ভিডিও)
ভারতের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। ঠিক এ সময়ে কানপুরে 'নমামী গঙ্গে' প্রজেক্ট দেখতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
০৮:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বিএনপি অপশক্তিকে উসকানি দিচ্ছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অপশক্তিকে উসকানি দিতে আজ নতুন করে চক্রান্ত শুরু করেছে।
০৮:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
সিলেটকে ১৮৩ রানের চ্যালেঞ্জ ঢাকার
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তামিম-এনামুলের ব্যাটে দুরন্ত সূচনা করে ঢাকা প্লাটুন। চার-ছক্কা হাঁকিয়ে ৯ ওভারেই তুলে ফেলে ৮২ রান। আর পরের এগারো ওভারে একশ রান তুলে সিলেটকে ১৮৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মাশরাফির ঢাকা।
০৮:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
`দখল` সিনেমার মহরত অনুষ্ঠিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দখল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায়, রাজধানীর একটি হোটেলে এই মহরত হয়।
০৮:১৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
রাজাকারদের তালিকা প্রকাশ হবে আজ
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনের পাকিস্তানি বাহিনীকে যারা সহযোগিতা করে ছিল, সেসব রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে রোববার। বিষয়টি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।
০৭:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
অবশেষে ওপেনিং জুটিকে ফেরাল সিলেট
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তামিম-এনামুলের ব্যাটে দুরন্ত সূচনা করে ঢাকা প্লাটুন। চার-ছক্কা হাঁকিয়ে ৯ ওভারেই তুলে ফেলে ৮২ রান। অবশেষে দশম ওভারে গিয়ে উইকেটের দেখা পেল সিলেট। তামিমকে ফিরিয়ে উল্লাসে মাতেন মোসাদ্দেক।
০৭:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
প্রতিষ্ঠার ৯ বছর পর কংক্রিটের শহীদ মিনার পেলো বশেমুরবিপ্রবি
দীর্ঘ নয় বছর পরে অবশেষে কংক্রিটের শহীদ মিনার নির্মাণ হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। এর আগে দীর্ঘ নয় বছর যাবৎ কাঠের একটি অস্থায়ী শহীদ মিনারেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতো বশেমুরবিপ্রবি।
০৭:১৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বশেমুরবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ পালিত হয়েছে। এই উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে একটি স্মরণসভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শাহজাহান।
০৭:১৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
বেরোবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কালোব্যাজ ধারণ এর মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়।
০৭:১১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
তামিম-এনামুলে ঢাকার দুরন্ত সূচনা
টানা তৃতীয় ম্যাচে টস হারলেন মাশরাফি। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তামিম-এনামুলের ব্যাটে দুরন্ত সূচনা করে ঢাকা প্লাটুন। পাওয়ার প্লে'তেই তুলে ফেলে ৪৪ রান।
০৭:০৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
যবিপ্রবিতে নানা কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
যশোর শহরের শংকরপুর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।
০৭:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
টঙ্গীর কলেজ গেইটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৫৩ তম শাখা হিসেবে কলেজ গেইট শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
০৬:৫৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
- গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
- জাতিসংঘে মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার
- উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার
- পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন
- এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহার
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা























