আবারও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প
০৯:১৯ এএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
আর্সেনালের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি
প্রথম লেগে ঘরের মাঠে হেরেও ফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। আর সেই স্বপ্ন নিয়ে প্যারিসে উড়ে এসেছিল গানাররা। কিন্তু পার্ক দে প্রিন্সেসে এক রোমাঞ্চকর রাতের পর হতাশা ছাড়া কিছুই মিললো না মিকেল আর্তেতার দলেল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সব আশায় জল ঢেলে দেয় ফরাসি জায়ান্টরা। দোনারুম্মার দুর্দান্ত গোলকিপিং, রুইজ-হাকিমির জোড়া আঘাত আর সাকার জবাবও যথেষ্ট হয়নি। দ্বিতীয় লেগে ২-১ গোলের পরাজয়, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বিদায় নিল আর্সেনাল। আর পিএসজি এখন ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের।
০৯:১০ এএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
সীমান্ত দিয়ে ১১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ
কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। ইতোমধ্যে দুই দেশের সামরিক বাহিনী পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। আছে হতাহতের ঘটনাও। প্রতিবেশী দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ শতাধিক মানুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙা এবং পানছড়ি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ৬৬ জনকে ‘পুশইন’ করা হয়েছে। গতকাল বুধবার ভোর থেকে তাদের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত হয়ে ৩৬ জনকে এবং মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করার তথ্য পাওয়া গেছে। তিন জেলায় সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১১৭ জন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হেফাজতে রয়েছে।
০৮:৫২ এএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৩১, আহত ৫৭: আইএসপিআর
ভারতের আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শহরে ভারতীয় হামলায় কমপক্ষে ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।
০৮:৩০ এএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, যা জানা গেল
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভূপাতিত এসব যুদ্ধবিমানের ৩টিই ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট। বুধবার (৭ মে) রাত ১টার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়।
১১:৫৭ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারত যদি উত্তেজনা বাড়াতেই থাকে, তাহলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে।
১০:৩৬ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত-পাকিস্তান যুদ্ধ : সত্যি হচ্ছে কি ভবিষ্যৎ বাণী?
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত-পাকিস্তান উত্তেজনা অবশেষে রূপ নেয় সরাসরি সামরিক সংঘাতে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারত পাকিস্তানের ভূখণ্ডে নয়টি স্থানে বিমান হামলা চালায়। যার কোডনেম ছিল ‘অপারেশন সিন্দুর’। জবাবে পাকিস্তানও দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হয় বলে দাবি করেছে ইসলামাবাদ।
১০:০৩ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
০৯:৫৯ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত-পাকিস্তান যুদ্ধ: উপমহাদেশের সামনে অশনি সংকেত
ভারত ও পাকিস্তান—দুটি প্রতিবেশী দেশ হলেও তাদের ইতিহাস বৈরিতা, অবিশ্বাস ও সংঘাতের দীর্ঘ ছায়ায় আচ্ছন্ন। ১৯৪৭ সালের বিভাজনের পর থেকে দুই দেশের মধ্যে চারটি বড় যুদ্ধ হয়েছে: ১৯৪৭-৪৮, ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ। আজও এ দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশেই পরমাণু অস্ত্রের মালিক হওয়ায় উত্তেজনা আরও বিপজ্জনক পিরিস্থিতিতে রূপ নিয়েছে।
০৯:৫১ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি
কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার অবশেষে গতকাল মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে । ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামক বিমান অভিযানে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার জবাবে দ্রুতই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এই পাল্টাপাল্টি হামলা দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই বলে বিবেচিত হচ্ছে।
০৯:৩৮ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত-পাকিস্তান উত্তেজনা: বিশ্বনেতাদের ‘শান্তির আহ্বান’
কাশ্মীরে গত মাসে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামক সামরিক অভিযান চালিয়েছে ভারত। ৬ মে রাতের এই হামলায় শিশুসহ ৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান, যদিও ভারত দাবি করেছে এতে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান এ হামলাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
০৯:৩৩ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানালো জনতা পার্টি
ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ। এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ বলেন, ভারতের পাকিস্তানের উপর হামলার মাধ্যমে যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে, তা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।
০৯:২৯ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত-পাকিস্তান যুদ্ধ: সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সন্ধ্যায় দেওয়া পোষ্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
০৯:০৩ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
মাতারবাড়ী প্রকল্প : ৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে গায়েব সাবেক পিডি
কক্সবাজারের মাতারবাড়ী ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে ৬ হাজার ৫৭১ কোটি টাকার ব্যয়ের কোনও হিসাব না দিয়েই সাবেক প্রকল্প পরিচালক (পিডি) দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
০৮:৫৯ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
গ্লোবাল নেটওয়ার্কে পপ ফাইভ
বাংলাদেশি ক্রিয়েটিভ বিজ্ঞাপনী সংস্থা ‘পপ ফাইভ’ যুক্ত হলো গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ নেটওয়ার্ক ‘বাই দ্যা নেটওয়ার্ক’ (bTN)-এর সঙ্গে। ২৭টি দেশের ৭৫০ জনের বেশি ট্যালেন্ট নিয়ে গঠিত এই নেটওয়ার্কে পপ ফাইভ-এর যোগদান দেশের বিজ্ঞাপন শিল্পের জন্য বড় অর্জন।
০৮:৫১ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
পাকিস্তানে হামলা: ভারতের রাজনীতিবিদরা যা বলছেন
পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ ঘিরে ভারতজুড়ে রাজনীতিকদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। শাসক দল বিজেপি থেকে শুরু করে বিরোধী কংগ্রেস—সব পক্ষই সেনাবাহিনীর এই পদক্ষেপকে সামনে রেখে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী ঐকমত্যের কথা বলছে।
০৮:৩৫ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বাংলাদেশের বিমান
পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে ভারত। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে। খবর বিবিসি বাংলার
০৭:৪৩ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ফরিদপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের সালথায় ইতি আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি বিয়ের প্রলোভনে নিহত ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছিল।
০৭:২৮ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
০৭:২২ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত থেকে বাংলাদেশে পুশইন: যা বললেন নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ (পুশইন) করানোর বিষয়টি ‘গ্রহণযোগ্য’ নয় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
০৬:৫৮ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারতের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কে এই সোফিয়া?
গত ২২ এপ্রিল পহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয় প্রায় ২৭ জন। সেই হামলা, তারই বদলা নিতে গতকাল মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ভারত 'অপারেশন সিন্দুর' চালায়। আর এই অভিযানের সামরিক ব্যাখ্যা দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেশটির তিন বিশেষ প্রতিনিধি—পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি, উইং কমান্ডার ভ্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি।
০৬:৫৩ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ির ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) করিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ।
০৬:৪৪ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৪১: বিবিসি
কাশ্মীর ইস্যু ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এখন প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের কাশ্মীর অংশে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন। এ ছাড়া দুই দেশের আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক।
০৬:২২ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
সীমান্তবর্তী জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ
ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেইসঙ্গে কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদেরকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
০৬:১৮ পিএম, ৭ মে ২০২৫ বুধবার
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত
- নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
- মেস থেকে পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিল সরকার
- ফরিদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
- তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























