ঢাকা, শুক্রবার   ০৩ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকেই পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর উপকূল এলাকায় ছিল পরিবর্তনশীল আবহাওয়া। কোথাও ছিল মেঘাচ্ছন্ন আকাশ, আবার কোথাও দেখা মিলেছে রোদের। সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও পরে থেমে যায়। নদ-নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি