জাতিসংঘ উদ্যোগ নিলে সবার সঙ্গে কথা বলে ‘মানবিক করিডোর’র সিদ্ধান্ত
মিয়ানমার সীমান্তে সম্ভাব্য মানবিক করিডোর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। করিডোর হতে হবে জাতিসংঘের সংশ্লিষ্টতায়। আমরা বলেছি যে, মানবিক করিডোরে আমরা ইচ্ছুক, যদি জাতিসংঘ কোনো উদ্যোগ নেয়। তাছাড়া এ ধরনের বিষয়ে দুটি দেশের সাথে কথা বলতে হয়। জাতিসংঘ যদি উদ্যোগ নেয় আর মিয়ানমার যদি রাজি থাকে, তখন বাংলাদেশ থেকে সিদ্ধান্তটা আসবে। এ বিষয় চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলা হবে।
১১:৩০ এএম, ৩ মে ২০২৫ শনিবার
সোহরাওয়ার্দীতে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল
চার দফা দাবিতে রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তা ও সবকটি প্রবেশ পথে নেতাকর্মীদের ঢল নেমেছে।
১১:১৫ এএম, ৩ মে ২০২৫ শনিবার
বিমানের প্রস্তাব নাকচ, সাধারণ ফ্লাইটেই ফিরছেন খালেদা জিয়া
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরছেন। দেশে ফেরার এই আয়োজনে বিমানের বাড়তি ব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন তিনি। বিমানের সাধারণ ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে জানিয়ে দেন।
১০:৫০ এএম, ৩ মে ২০২৫ শনিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০:৩৬ এএম, ৩ মে ২০২৫ শনিবার
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
১০:১৭ এএম, ৩ মে ২০২৫ শনিবার
সৌদিতে পৌঁছলেন আরও ১৭৬৯৪ হজযাত্রী
এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৪৩টি ফ্লাইটে তারা সৌদিতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ হজযাত্রী রয়েছেন।
১০:১২ এএম, ৩ মে ২০২৫ শনিবার
ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী
যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে ‘তীব্র ও প্রতিশোধমূলক’ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার জেরে দুই দেশের উত্তেজনার মধ্যে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান।
০৯:৫৭ এএম, ৩ মে ২০২৫ শনিবার
কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, জানালেন পিনাকী ভট্টাচার্য
লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য অনেক বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তবে কেন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এমন এক প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন।
০৮:৫৪ এএম, ৩ মে ২০২৫ শনিবার
টিকটককে ৬০০ মিলিয়ন ডলার জরিমানা
ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। ডেটা সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় আয়ারল্যান্ড কর্তৃপক্ষ জনপ্রিয় অ্যাপটিকে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে।
০৮:৩৯ এএম, ৩ মে ২০২৫ শনিবার
মুক্ত গণমাধ্যম সূচকে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ, উন্নতি ১৬ ধাপ
বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এক্ষেত্রে পেছনে ফেললো ভারত-পাকিস্তানকে। প্রতিবেশি দেশটির চেয়ে ২ ধাপ এগিয়ে আছে বাংলাদেশ।
০৮:৩২ এএম, ৩ মে ২০২৫ শনিবার
বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট চলাচল
বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ রাখা হয়েছে।
০৮:১৪ এএম, ৩ মে ২০২৫ শনিবার
দুই বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিনিময়ে ভারতীয় ২ জনকে ছেড়ে দিল বিজিবি
দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
১০:০৪ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
গাজামুখী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জন্য মানবিক ত্রাণ ও কর্মীবাহী একটি জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে। মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এ হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিকল হয়ে পড়ে। এই হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছেন জাহাজ যাত্রার আয়োজকরা।
০৯:৪২ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
যে কারণে বিশ্ববাজারে কমলো সোনার দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। তিন মাসের জন্য ট্রাম্পের শুল্ক স্থগিতের পর বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। খবর এফএক্সস্ট্রিট
০৯:০৭ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
যেসব জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস
রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলামূহে রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
০৮:৫১ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
যেখানে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশ ১৬ ধাপ এগিয়েছে। এমনকি এই বছর সূচকে বাংলাদেশ পেছনে ফেলেছে ভারত ও পাকিস্তানকেও। তবে, অগ্রগতির এই চিত্রের মাঝেও স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এখনও ‘বেশ গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
০৮:৩৮ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
নৌকা মার্কাকে নিশ্চিহ্ন করে দিতে হবে: নাহিদ ইসলাম
বাংলাদেশ থেকে নৌকা মার্কাকে নিশ্চিহ্ন করে দিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে জনতার আদালতেই আওয়ামী লীগের বিচার হবে।
০৮:১০ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশে খেলতে আসছে না ভারত!
আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা রয়েছে ভারতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিরিজের সময়সূচি ঘোষণা করলেও, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে সেই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি নির্ধারিত সময়ে নাও হতে পারে।
০৬:২৬ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
ফজলুর রহমানের মন্তব্যের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
সাম্প্রতিক সাবেক মেজর জেনারেল আ. ল. ম. ফজলুর রহমানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম হয়েছে। সেখানে তিনি মন্তব্য করেন, ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার বলছে, ফজলুর রহমানের বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
০৬:০৫ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
সীমান্তে যুদ্ধের শঙ্কা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের এলাকার বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) কর্তৃপক্ষ। দুই দেশের সামরিক সংঘাতের আশঙ্কা মাথায় রেখে সীমান্তের কাছের বাসিন্দাদের গুরুত্ব দিয়ে এ আদেশ পালনের জোর তাগিদ দেওয়া হয়েছে।
০৫:৪৩ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
বাংলাদেশি শ্রমিকদের অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী
ফিজির রাজধানী সুভায় অবস্থিত একটি সুপারমার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিক তাদের কর্মস্থলে বিভিন্ন ধরনের শোষণ ও অনিয়মের অভিযোগ নিয়ে সরাসরি হাজির হন দেশটির প্রধানমন্ত্রী স্টিভেনি রাবুকার কাছে। দেশটির প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
০৫:০৮ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে আসছেন পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর আগামী ৫ মে সকালেই তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
০৪:৫৪ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর বায়তুল মোকাররম গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ চলছে।
০৪:৪১ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
গুপ্তকক্ষ থেকে বেরিয়ে এলেন নারীসহ এক বৃদ্ধ, চক্রের হোতা আটক
মুক্তিপণের অর্থ ও জমি লিখে নেয়ার জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সোনারামপুরে দীর্ঘদিন ধরে আটকে রাখা এক বৃদ্ধ ও আরেক নারী উদ্ধার হয়েছেন। মাটির নিচের গুপ্তকক্ষ থেকে ৪ মাস পর নিজেরাই কৌশলে বের হয়ে আসেন।
০৪:১৮ পিএম, ২ মে ২০২৫ শুক্রবার
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত
- নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
- মেস থেকে পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিল সরকার
- ফরিদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
- তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























