কোহলিকে নিয়ে সিডনি সিক্সার্সের ‘এপ্রিল ফুল’, ভক্তরা বিভ্রান্ত!
সকাল সকাল ক্রিকেটবিশ্বে বড় এক চমক! ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়! সিডনি সিক্সার্স হঠাৎ ঘোষণা দিল, বিরাট কোহলি নাকি তাদের দলে যোগ দিচ্ছেন! দুই মৌসুমের জন্য সিক্সার্সের হয়ে খেলবেন এই ভারতীয় তারকা— এমনটাই জানানো হয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে।
০১:৫৭ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ঈদের নামাজও পড়তে দেওয়া হয়নি ইমরান খানকে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবারও ঈদের নামাজ পড়তে পারেননি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকায় এবং কঠোর নিরাপত্তার কারণে তাকে ঈদের নামাজে অংশ নিতে দেওয়া হয়নি।
০১:৩৭ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের জন্য দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
০১:২৪ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ঋণের শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল
বাংলাদেশ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২৩৯ কোটি ডলার কিস্তির অর্থ পাবে। তবে, অর্থছাড়ের প্রক্রিয়া শুরু করার আগে আইএমএফ একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে চলতি এপ্রিল মাসে। এই সফরের মূল উদ্দেশ্য হবে, ঋণ কার্যক্রমের আওতায় নির্ধারিত শর্তগুলো পর্যালোচনা করা। এই তহবিলের সাহায্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
০১:১৩ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ
ইসরায়েলের অতি-ডানপন্থি সরকারের অভ্যন্তরীণ বিভাজন এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে জোটগত বিরোধের মধ্যেই নিজের পদ ছাড়লেন তিনি। যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক উত্তেজনাপূর্ণ মোড় তৈরি করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
১২:৪৯ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
জুলাই কন্যাদের জন্য মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র
গত বছরের জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীরা এবার সম্মানজনক মার্কিন পুরস্কার “ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড” পেয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের “আন্তর্জাতিক সাহসী নারী” পুরস্কারের একটি বিশেষ মর্যাদা। বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়েছে।
১২:৩৫ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ সুবিধা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের জন্য নানা ধরনের বিশেষ সুবিধা ঘোষণা করেছে কারা কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে কয়েদিরা কারাগারের বিশেষ খাবারের পাশাপাশি পাচ্ছেন তাদের পরিবার থেকে রান্না করা খাবার। পাচ্ছেন তাদের প্রিয়জনদের সাথে সাক্ষাতের সুযোগও।
১২:১৫ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
গণপিটুনিতে দুই ভাই নিহত, আহত বাবা-মা
নরসিংদীর পলাশে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ও মা।
১১:৫৬ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সন্ধ্যার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ওই দুই অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
১১:৩৮ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। সোমবার দেশটির সামরিক সরকার জানায়, এখন পর্যন্ত ২০৫৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় ৩৯০০ জন। নিখোঁজ রয়েছেন আরও ২৭০ জন। খবর- বিবিসি
১০:৩৫ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ঈদের ছুটি কাটিয়ে ফিরলো মেট্রো
ঈদের দিন বন্ধ ছিল রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল। ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে আবারও চলতে শুরু করেছে মেট্রো।
১০:০৬ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ঈদের ছুটিতে কর্মব্যস্ত ঢাকার বিরল প্রশান্তি
ঈদ এলেই কর্মব্যস্ত ঢাকা হয়ে যায় ফাঁকা, আর এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে হাজারো মানুষ প্রিয়জনের টানে গ্রামে ছুটে গেছেন, ফলে রাজধানী পরিণত হয়েছে এক নীরব নগরীতে। এই ফাঁকা ঢাকায় ঈদের প্রশান্তি যেন এক চেনা-অচেনা আবেশ। নগরীর ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা যানজট, ফুটপাতে নেই পথচারীদের ভিড়। কর্মব্যস্ত নগরী যেন বিশ্রামে গেছে।
০৯:৪৭ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
বংশালে ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
রাজধানীর বংশাল থানাধীন পাকিস্তান মাঠ এলাকায় একটি ভ্রাম্যমাণ ফাস্টফুড দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।
০৯:০৯ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে নরেন্দ্র মোদির চিঠি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
০৮:৫১ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত
গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলা আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে।
০৮:৪৭ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
‘নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হবে’
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অস্থিতিশীলতা এবং “জনগণের মধ্যে তীব্র ক্ষোভ” তৈরি হবে বলে সতর্ক করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি।
০৯:৫৪ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
ইমামের অনুরোধেই ঈদ জামাতে সামনে আসেন আসিফ মাহমুদ
রাজধানীর পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
০৯:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
ঈদের দিন পাঁচ জেলার সড়কে ঝরল ১২ প্রাণ
ঈদের দিনে দেশের পাঁচ জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এর মধ্যে বেশি মানুষের মৃত্যু হয়েছে চট্টগ্রামের লোহাগড়ায়। সেখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ মানুষের প্রাণহানি হয়েছে বগুড়ায়। সেখানে পৃথক তিনটি দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত হয়েছেন তিনজন। এছাড়া গাজীপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন এবং নওগাঁ ও পিরোজপুরে একজন করে মারা গেছেন।
০৯:৪১ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম
আগামী এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম নতুন করে নির্ধারণ করা হচ্ছে না। মার্চে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের যে দাম ছিল এপ্রিলেও তাই থাকছে। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
০৯:১৭ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা দ্বিগুণের বেশি
দেশে ধর্ষণের সংখ্যা গত ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসে দ্বিগুণের বেশি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ধর্ষণ ও হত্যা। মার্চ মাসে যৌন নিপীড়ন, ধর্ষণচেষ্টাসহ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৪২৮টি। আগের মাসে মোট নারী নির্যাতনের ঘটনার এ সংখ্যা অনেকটাই বেশি।
০৮:৫৭ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
সব সংকটে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
০৮:১৪ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির, মুসল্লিদের ওপর হিন্দুদের ফুলবর্ষণ
পবিত্র ঈদুল ফিতর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। সোমবার (১ এপ্রিল) দেশটির রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
০৭:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
ঈদের মিলনে দূরত্ব ঘুচুক, গড়ে উঠুক শান্তির সমাজ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ঈদের বাণী হলো পরস্পরের দূরত্ব ঘুচিয়ে সমঝোতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া। এই দিনটি আমাদের জন্য মহান আল্লাহর বিশেষ আশীর্বাদ।
০৭:২৭ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
ঈদের দিন তুচ্ছ ঘটনাকে করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
০৬:৪০ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার
- নারীসহ কয়েকজনকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
- বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে
- দুর্নীতি করলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রত্যয়
- ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























