এবার সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ!
এবার বাংলাদেশে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একই দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি) এর সর্বশেষ জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।
০৪:২৬ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
‘ডিসেম্বর না জুন - বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন’
জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন।
০৪:১৬ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬৫ লাখ
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যানবাহন পারাপার হয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
০৩:৪৮ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
বাড়ি ফিরেছেন তামিম ইকবাল
ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির একজন চিকিৎসক ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, "তামিম বর্তমানে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তাকে বাড়িতে পাঠানো হয়েছে। পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে।"
০৩:৩৫ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
মেয়র ঘোষণা নিয়ে সমালোচনার জবাবে দিলেন ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করার পর বিভিন্ন মহলে বিতর্ক উঠেছে। সামাজিক মাধ্যমগুলোতেও বয়ে যায় সমালোচনার ঝড়। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে তিনি পরাজিত হননি, বরং তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে।
০৩:২৬ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
ঢাকা-বেইজিংয়ের ঐতিহাসিক সমঝোতা: ১ চুক্তি ও ৮ এমওইউ স্বাক্ষর
বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগতিক সহযোগিতার নতুন অধ্যায় সূচনা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাত সম্পর্কিত সহযোগিতা।
০২:৫০ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূসের আহ্বান
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। শুক্রবার বেইজিংয়ের 'দ্য প্রেসিডেন্সিয়াল'-এ চীনা ব্যবসায়ী নেতাদের সাথে এক বিশেষ বিনিয়োগ সংলাপে তিনি বাংলাদেশের বিশাল অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন।
০২:৪১ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শাক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর জেরে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।
০১:২৭ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে 'জুলাই অভ্যুত্থান অধিদপ্তর' নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। এই অধিদপ্তরের মূল কাজ হবে গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি সহায়তা প্রদান করা। স্নিগ্ধ উল্লেখ করেন যে এই অধিদপ্তর ইতোমধ্যেই তার কার্যক্রম শুরু করেছে।
১২:৫৫ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
উঠানে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান
বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সালিসে ব্যস্ত ৯ সন্তান। সালিস শেষে ১৬ ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, মেম্বর ও এলাকাবাসীর হস্তক্ষেপে মরদেহের দাফন করা হয়। বুধবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে মৃত্যু হলেও এদিন রাত ১০টা পর্যন্ত বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধ বাবার মরদেহ।
১১:২১ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ২
গাজীপুরের হোতাপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১১:১৯ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
মিলেনি বেতন-বোনাস, ৭,২২৪ কারখানার শ্রমিকদের ঘরে হাহাকার
ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিয়ে তৈরি হয়েছে তীব্র সংকট। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দেশের ৯,৬৯৫টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৭,২২৪টি কারখানা এখনও মার্চ মাসের বেতন পরিশোধ করেনি। এছাড়া ৭২৩টি পোশাক কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দিতে ব্যর্থ হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ১২২টি কারখানায় ফেব্রুয়ারি মাসের এবং ৩০টি কারখানায় জানুয়ারি মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের অসন্তোষ চরমে পৌঁছেছে।
১১:০৯ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের বড় ভূমিকা চান ড. ইউনূস
বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরও বৃহত্তর ভূমিকা পালনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।
১০:৩৯ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল, টোল প্লাজায় ১ কিলোমিটার গাড়ীর জট
ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে পদ্মা সেতুতে মোটরসাইকেল আরোহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বেয়ে অসংখ্য মোটরসাইকেল পদ্মা সেতুর দিকে এগিয়ে আসতে দেখা গেছে। টোল প্লাজা এলাকায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হওয়ায় প্রায় এক কিলোমিটার জটের সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বাড়ি ফেরার এই ঢলে সাধারণ যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
০৯:৫৯ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা
এবারের ঈদুল ফিতরের ছুটিতে টানা নয় দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি। দীর্ঘ এই ছুটিতে রাজধানীর বেশিরভাগ বাসিন্দাই নাড়ির টানে স্বজনদের কাছে চলে যাবেন। এতে ঢাকা প্রায় জনশূন্য হয়ে পড়বে, ফাঁকা থাকবে অধিকাংশ ভবন ও এলাকা। তবে এই সুযোগেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
০৯:৪৪ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
ঈদ আনন্দে ঘরমুখো মানুষ, গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোর থেকেই যাত্রীদের ঢল নেমেছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। এতে দুই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ।
০৯:৩৪ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
ট্রাম্পের চিঠির জবাবে পরোক্ষ আলোচনার বার্তা ইরানের
পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি পাঠিয়েছিলেন, তার আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। ওমানের মাধ্যমে ইরান এই প্রতিক্রিয়া জানায় বলে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।
০৯:১৮ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই নেতা বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
০৯:১৫ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
০৯:১১ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় বসছে ৭০০ চেকপোস্ট
ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শুরু হতে যাচ্ছে শুক্রবার (২৮ মার্চ ) থেকে। ইতিমধ্যেই রাজধানী ফাঁকা হতে শুরু করেছে, আর এই সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির আশঙ্কা বাড়ছে। বিশেষ করে, ঘরমুখো মানুষ প্রতারণার শিকার হতে পারে। সাম্প্রতিক ধানমন্ডির ডাকাতির ঘটনা এই শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী এবার ঈদের ছুটিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
০৯:০৯ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
নৃশংস হামলায় কাঁদছে গাজা ও লেবানন, ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৪৫
গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (২৯ মার্চ) আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার ফলে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। একইসঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে ৬ লেবাননবাসী প্রাণ হারিয়েছেন।
০৮:৫০ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
আজ শুক্রবার (২৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অংশগ্রহণ করবেন ড. ইউনূস।
০৮:৩৭ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
২৬ দিনেই রেমিট্যান্স এলো রেকর্ড ২৯৪ কোটি ডলার
দেশের পট পরিবর্তনের পর পরই চাঙ্গা হয়ে উঠেছে প্রবাসী আয়ের গতিপথ। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি মার্চের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪ শতাংশ বেশি।
১০:০৫ পিএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
সেনাপ্রধানের ইমামতি নিয়ে আলোচনা: সমালোচকদের কড়া জবাব বন্ধুর
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন। এ ঘটনার ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসেন সেনাপ্রধান। অনেকেই সেনাপ্রধানের নামাজে ইমামতি করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও, কিছুজন তির্যক মন্তব্য করতে ছাড়েননি। তবে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মো. শহিদুল ইসলাম।
০৯:৪৫ পিএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
- নারীসহ কয়েকজনকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
- বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে
- দুর্নীতি করলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রত্যয়
- ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























