ঢাকা, বুধবার   ০৮ জুলাই ২০২৬

আবারও বাড়ল সোনার দাম

আবারও বাড়ল সোনার দাম

চলতি মাসে তৃতীয় বারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

০৯:৩২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে: সালাহউদ্দিন আহমেদ

সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে: সালাহউদ্দিন আহমেদ

বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে প্রয়োজনে আবারও রাস্তায় আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

০৯:১২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

‘পিলখানার হত্যাকারীরা জেল থেকে বের হচ্ছে দেখে অবাক হচ্ছি’

‘পিলখানার হত্যাকারীরা জেল থেকে বের হচ্ছে দেখে অবাক হচ্ছি’

পিলখানা হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যায় জড়িত ‘অপরাধী-অভিযুক্ত’ সৈনিকদের মুক্তির তীব্র সমালোচনা করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবার ও বেঁচে ফেরা সেনা অফিসাররা। এ সময় শহীদ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজমের স্ত্রী মুনমুন আক্তার আক্ষেপ করে বলেন, ‘আজকে দুঃখ হয়, ভাবতে কষ্ট হয়, যারা অপরাধী, অভিযুক্ত তারা মুক্তি পেয়ে পরিবারে ফিরছে, সন্তানদের কোলে নিচ্ছে, কোলাকুলি-গলাগলি করছে। সেটা দেখে এখন আমার মনে হচ্ছে, টাইম মেশিনের মতো হলেও যদি শহীদ বাবারা ফিরে আসতো? তাহলে কতই না খুশি হতো সন্তানেরা।

০৯:০৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

যে কোনো মূল্যে মানুষের আস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান

যে কোনো মূল্যে মানুষের আস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান

যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদের ধরে রাখতে হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের জোহান ড্রিম ভেলি পার্কের মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পদস্থ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০৮:৫৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

রিটার্ন জমার সময় বাড়ছে আরও ১৫ দিন

রিটার্ন জমার সময় বাড়ছে আরও ১৫ দিন

জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় আয়কর রিটার্ন জমার যে আশা করা হয়েছিল সরকারের তরফে, তা এখন পর্যন্ত না হওয়ায় ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়াচ্ছে সরকার। ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

০৮:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

ভারতের কুম্ভমেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ 

ভারতের কুম্ভমেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ 

ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

০৮:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

ড. ইউনূসকে মোদির চিঠি, কূটনীতির নতুন ঈঙ্গিত

ড. ইউনূসকে মোদির চিঠি, কূটনীতির নতুন ঈঙ্গিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ দিন পর অন্তবর্তীকালীন সরকার ড.ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে এই দীর্ঘ সময় পর শুভেচ্ছা জানানোর পিছনে কী কারণ থাকতে পারে? 

০৮:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

রোগী মৃত্যুর দায়ে ডা. স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ

রোগী মৃত্যুর দায়ে ডা. স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিএমডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরকে এ চিঠি দেয়। গতকাল মঙ্গলবার আফসার আহমেদের পরিবারের হাতে চিঠির কপি আসে।

০৭:৪৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

স্ত্রী হত্যার দায়ে খুলনায় পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে খুলনায় পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রী হত্যার দায়ে এক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. কেরামত আলী এ রায় ঘোষণা করেন।

০৭:৩৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

ফেসবুক লাইভে এসে থানার ওসিকে পেটানোর হুমকি

ফেসবুক লাইভে এসে থানার ওসিকে পেটানোর হুমকি

চট্টগ্রামে থানার বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দিলেন সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে  সাজ্জাদ হোসেন নিজের ফেসবুকে লাইভে এ হুমকি দেন।

০৭:২২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।

০৬:৫৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার আ’লীগ নেতা

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার আ’লীগ নেতা

দেশ ছেড়ে পালানোর সময় জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক গ্রেফতার হয়েছেন।

০৬:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

আ`লীগের কর্মসূচি নিয়ে যা বললেন সারজিস আলম

আ`লীগের কর্মসূচি নিয়ে যা বললেন সারজিস আলম

ফেব্রুয়ারিতে হরতালসহ ৫ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। সরকার পতন ও এত মানুষ হত্যার পর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম।

০৫:৪৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

‘ভারতকে কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না’

‘ভারতকে কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না’

সীমান্তসহ ভারতকে কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।

০৫:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

মশিউজ্জামানের গণঅধিকার এখন ‘আমজনতার দল’

মশিউজ্জামানের গণঅধিকার এখন ‘আমজনতার দল’

আগ্রাসন বিরোধী লড়াইকে শক্তিশালী করতে করতে‘আমজনতার দল’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) পুরানা পল্টন জামান মার্কেটের ৬ষ্ট তলায় তাদের কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান এ দলের ঘোষণা দেন। 

০৫:২১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ 

৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ। আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা বহাল থাকবে এ বছরের ৩০ অক্টোবর পর্যন্ত।

০৫:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক

ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেয়ার যে আদেশ দিয়েছিলেন সেটি কার্যকর হওয়ার আগ মুহুর্তে সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন দেশটির একজন বিচারক।

০৪:৫৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

সন্দ্বীপের জনপ্রিয় ডাক্তার সাখাওয়াত উল্লাহ আর নেই

সন্দ্বীপের জনপ্রিয় ডাক্তার সাখাওয়াত উল্লাহ আর নেই

সন্দ্বীপের জনপ্রিয় একজন মানুষ ডাক্তার সাখাওয়াত উল্লাহ। তিনি শুধু দ্বীপবাসীর ডাক্তারই ছিলেন না, ছিলেন একজন পেশাদারিত্ব ও মানবিকতার এক অনন্য উদাহরণ। উপজেলার চিকিৎসা সেবার মাধ্যমে তিনি দ্বীপবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

০৪:২৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

ব্যবসা-বাণিজ্যে স্বস্তি আনার মতো পদক্ষেপ নেই সরকারের: সিপিডি

ব্যবসা-বাণিজ্যে স্বস্তি আনার মতো পদক্ষেপ নেই সরকারের: সিপিডি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস পেরিয়ে গেলেও জনজীবন এবং ব্যবসা-বাণিজ্যে স্বস্তি আনার মতো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

০৪:২৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

শিশু আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি ৫ মার্চ

শিশু আয়ানের মৃত্যু: ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি ৫ মার্চ

রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার অস্ত্রোপচারের পর শিশু আয়ান আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে জারি করা রুলের শুনানি হবে আগামী ৫ মার্চ। 

০৩:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীর কারাদণ্ড

ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীর কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের ২ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

০৩:৪৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

আ.লীগ কী কর্মসূচি পালন করতে পারবে? যা জানালেন প্রেসসচিব

আ.লীগ কী কর্মসূচি পালন করতে পারবে? যা জানালেন প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে। তবে, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, গণহত্যা, হত্যাকাণ্ড এবং দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করতে দেওয়া হবে না। 

০৩:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

রাজনীতির ‘অক্টোবর সিনড্রোম’ ফিরছে ফেব্রুয়ারিতে? 

রাজনীতির ‘অক্টোবর সিনড্রোম’ ফিরছে ফেব্রুয়ারিতে? 

দেশের রাজনৈতিক মাঠে আবারও উত্তাপের আভাস পাওয়া যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কর্মসূচিতে সরগরম হয়ে ওঠার ঈঙ্গিত দিচ্ছে রাজনৈতিকদলগুলোর কর্মসূচি। বিএনপিও  সমমনা দলগুলো শিগগিরই তাদের কর্মসূচি ঘোষণা করবে বরে জানা গেছে। এছাড়া ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়মী লীগও তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে হরতাল-অবরোধের কঠোর কর্মসূচি ঘোষণা করেছে। পিছিয়ে নেই বাম ও ইসলামী ঘরানার দলগুলোও। তারাও নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করছেন। তবে আওয়ামী লীগের কর্মসূচি কতটা পালিত হবে তা নিয়ে সংশয় থাকলেও এই মুহুর্তে আগামী ফেব্রুয়ারি এখন টক অব দ্য কান্ট্রি। 

০৩:৩৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

৫ আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করবে সরকার

৫ আগস্টকে জাতীয় দিবস ঘোষণা করবে সরকার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হতন হয় শেখ হাসিনা সরকারের। দিনটিকে জাতীয়ভাবে পালন করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে।

০২:২৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি