ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

৭ বছর পর লন্ডনে মা-ছেলের দেখা, আবেগঘন মুহূর্তের সৃষ্টি

৭ বছর পর লন্ডনে মা-ছেলের দেখা, আবেগঘন মুহূর্তের সৃষ্টি

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। এসময় মা-ছেলের এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

০৪:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

আদালতে পুলিশের ওপর ক্ষোভ ঝাড়লেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল 

আদালতে পুলিশের ওপর ক্ষোভ ঝাড়লেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল 

রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের এজলাসে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটানোকে কেন্দ্র করে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

০৪:২৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

০৪:২৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

গেটম্যান ঘুমে, ট্রেনের ধাক্কায় খণ্ড-বিখণ্ড ট্রাক

গেটম্যান ঘুমে, ট্রেনের ধাক্কায় খণ্ড-বিখণ্ড ট্রাক

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাকটি খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন খাদে পড়ে যায়।

০৪:০৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

গত বছর ২৯১৯টি ভুল তথ্যে সরগরম ছিল বাংলাদেশ
রিউমর স্ক্যানারের বিশ্লেষণ

গত বছর ২৯১৯টি ভুল তথ্যে সরগরম ছিল বাংলাদেশ

শুরুটা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে। এরপর সময়ের সাথে নানা ইস্যু যেমন ছিল, ছিল নিয়মিত অপতথ্যের প্রবাহও। এরপর এলো ঐতিহাসিক দুই মাস জুলাই-আগস্ট। কোটা আন্দোলনের পথ ধরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের সমাপ্তির পর রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতার পালাবদলের পর থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ নিয়ে একের পর এক সাম্প্রদায়িক প্রোপাগাণ্ডা ছড়ানো হয়। এমন নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ২০২৪ বিদায় নিল। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার গেল বছর এমন সব ঘটনায় ভুল আর অপতথ্যের প্রবাহ নিয়ে নিরলস কাজ করেছে, শনাক্ত করেছে রেকর্ড ২৯১৯টি ভুল তথ্য।

 

 


 

০৩:৫৭ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

লন্ডনে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

০৩:৪১ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

যাদের সহায়তায় ওবায়দুল কাদেরের পলায়ন, প্রকাশ করলেন বিএনপি বহিষ্কৃত নেতা

যাদের সহায়তায় ওবায়দুল কাদেরের পলায়ন, প্রকাশ করলেন বিএনপি বহিষ্কৃত নেতা

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আত্মগোপনে  চলে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা। তবে সম্প্রতি প্রকাশ হয়েছে যে ওবায়দুল কাদের দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন। এবার তাকে পালাতে যারা সহযোগিতা করেছেন তাদের নাম প্রকাশ করেছেন বিএনপির এক বহিষ্কৃত নেতা।

০৩:৩০ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সেই মাহেন্দ্রক্ষণ

আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সেই মাহেন্দ্রক্ষণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কাতারের দোহা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৮টা ২৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

০২:৫৯ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

‘আমার মতো পরিণতি হয়েছে সাকিবের’

‘আমার মতো পরিণতি হয়েছে সাকিবের’

আমার মতো পরিণতি হয়েছে সাকিব আল হাসানের বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেটের ধূমকেতুখ্যাত সাঈদ আজমল। বুধবার (৮ জানুয়ারি) দেশের শীর্ষ একটি অনলাইন পোর্টালে দেয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি। 

০২:৪৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

০২:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগে আটকে দিল পুলিশ

বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগে আটকে দিল পুলিশ

বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। 

০২:২৪ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

টিউলিপের বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হুমকির অভিযোগ

টিউলিপের বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হুমকির অভিযোগ

শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমের (ব্যারিস্টার আরমান নামে পরিচিত) স্ত্রীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। 

০১:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

মামলার আসামি শার্শার ওসি আমির আব্বাসকে প্রত্যাহার

মামলার আসামি শার্শার ওসি আমির আব্বাসকে প্রত্যাহার

যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাসকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

০১:১০ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত পাঁচজন নারায়ণগঞ্জের একই পরিবারের

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত পাঁচজন নারায়ণগঞ্জের একই পরিবারের

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়াপাড়া এলাকায়। নিহতরা সবাই একই পরিবারের।

০১:০২ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

সচিবালয়ের গেটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সচিবালয়ের গেটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

১২:৩২ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ। এ সময় বিজিবির ৫৯ ব্যাটেলিয়ান বাধা প্রদান করে। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

১২:০৯ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

চতুর্থ সংসারও ভাঙল জেনিফার লোপেজের

চতুর্থ সংসারও ভাঙল জেনিফার লোপেজের

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক হলিউড তারকা দম্পতির সংসার ভেঙে গেছে। কোর্টের মাধ্যমে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। বিচ্ছেদ প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে হওয়ায় দুজনের কাউকেই ভরণপোষণের জন্য অর্থ দিতে হবে না।

১১:৪৬ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিল সরকার

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিল সরকার

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে নতুন সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মতো প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস পাবেন। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বাড়ানো হয়েছে।

১১:২১ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যেই ২৯০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

১১:০৮ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা। এর মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে দিল্লি।

১০:৪২ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬

চীনের তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৮৮ জন। অঞ্চলটির হাজার হাজার গ্রামীণ বাড়িঘর ধসে পড়েছে।

১০:১৬ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জেলাভিত্তিক জনসংযোগ কর্মসূচি আজ থেকে শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচি ৭ দিন ধরে চলবে বিভিন্ন জেলায়।

১০:০১ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে দেশ

মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে দেশ

গত দু’দিন ধরে সূর্যের দেখা মেলায় তাপমাত্রাও বেড়েছিল। তবে আজ মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে উত্তরাঞ্চলসহ দেশের অনেক এলাকা। 

০৮:৫৮ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

খালেদা জিয়া লন্ডন পৌঁছাবেন বিকালে

খালেদা জিয়া লন্ডন পৌঁছাবেন বিকালে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি নেত্রীকে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। খালেদা জিয়ার আজ বিকালে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 

০৮:৪৯ এএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি