ভারত ইস্যুতে কাদের ‘নীরব’ থাকা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ নজরুল
রাজনৈতিক পট পরিবর্তনে গত ৫ আগস্টের পর কেটে গেছে চার মাস। এর সময়ের মধ্যে একাধিক ইস্যুতে সরব দেশের মানুষ। বিভিন্ন ইস্যুর পক্ষে-বিপক্ষে মত প্রকাশ করতেও দেখা গেছে সচেতন নাগরিকদের। আলোচনায় এসেছিল দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলাপ কিংবা হালের দিল্লি-ঢাকা সম্পর্কও। এবার এই আঙ্গিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
০৯:৫৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
‘ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে’
সরকার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা সহিংসতার অভিযোগ ভারতীয় মিডিয়ার। তবে, ভারতীয় গণমাধ্যমে ছড়ানো এইসব প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
০৯:৪৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
কলকাতা ও ত্রিপুরা মিশনের দুই কূটনীতিক ফিরছেন ঢাকায়
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ফিরছেন ওই দুই মিশনের প্রধান।
০৯:৩৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
ভারতে বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে বয়কটের ডাক
রোগী ও পর্যটকদের পর বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী একটি সংস্থা।
০৯:২৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
জাবি ভর্তি পরীক্ষায় বাতিল মুক্তিযোদ্ধা ও নাতি-নাতনি কোটা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানা গেছে। ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি এর মধ্যে। তবে এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা।
০৯:১৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
রাজধানীতে শুরু হলো ওয়ালটনের একক শিল্পমেলা
রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়ালটনের একক শিল্প মেলা ‘অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন (এটিএস) এক্সপো-২০২৪’। দ্বিতীয়বারের মতো একক এই বৃহৎ শিল্পমেলায় একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এ উৎপাদিত আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশন প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীটি চলবে আগামী শনিবার পর্যন্ত।
০৮:২৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
যুক্তরাজ্যে শেখ হাসিনার সভাপতিত্বে আ.লীগের সমাবেশ
যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
০৮:০৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০
এডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫১৪ জন। এই ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন । এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৮৮৪ জন ডেঙ্গুরোগী।
০৭:৫২ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
যে কারণে চিন্ময় দাসের জামিন শুনানিতে আইনজীবী ছিলেন না
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গত ২৬শে নভেম্বর চট্টগ্রামের সিএমএম কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে কারাগারে পাঠানোর আদেশ দিলে চিন্ময় দাসের অনুসারীদের বিক্ষোভের মুখে ওইদিন তাকে আদালত থেকে কারাগারে নিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে।
০৭:৪৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
আয়ারল্যান্ডের কাছে হেরে গেলো বাংলাদেশ
দাপট দেখিয়েই ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবল ধোলাই করে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই সেই আয়ারল্যান্ডের কাছেই হেরে গেলো টাইগ্রেসরা
০৭:২৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
অনাস্থা ভোটে পরাজিত হওয়ায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছেন তিনি। এর মধ্যদিয়ে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় সরে যেতে হল তাকে। খবর এএফপির।
০৭:১৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
গ্যাসের অভাবে অনিশ্চয়তার মুখে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র
গ্যাসের অভাবে অনিশ্চয়তার মুখে পড়েছে জাপানভিত্তিক বহুজাতিক কোম্পানি জাপান এনার্জি ফর এ নিউ এরা’র (জেরা) মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র। তবে, একই সময়ে গড়ে ওঠা অন্য দুটি কোম্পানিকে প্রতিদিন চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করলেও জেরার বিদ্যুৎকেন্দ্রটিতে রহস্যজনক কারণে গ্যাস দিচ্ছে না। ফলে গ্যাসের অভাবে হুঁমকির মুখে পড়েছে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র জাপানের বিনিয়োগ।
০৭:০৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
‘ধর্ম আলাদা হলেও আমরা এক পরিবারের সদস্য’
ধর্ম আলাদা হলেও আমরা এক পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবার একটা।
০৬:০৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
জিন্স প্যান্টের জন্যও দিবস?
বর্তমানের প্রজন্মের কাছে সব থেকে চাহিদা সম্পন্ন পোশাক জিন্স প্যান্ট। আধুনিক ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এখন নারী-পুরুষ উভয়ের কাছেই জিন্স প্যান্টের চাহিদা তুঙ্গে। নিয়মিত ব্যবহারের জন্য জিন্সের বিকল্প নেই। সাধারণত টাইট-ফিটিং জিন্স পরতেই সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আরামদায়ক ও সহজে ময়লা হয় না বলে বিশ্বজুড়ে জনপ্রিয় এই পোশাক। তবে, জানেন কী জনপ্রিয় এই পোশাকটির জন্যও একটি দিবস আছে। হ্যাঁ আজ ৫ ডিসেম্বর, বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ব্লু জিন্স দিবস।
০৫:৫৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
গুলি ছুড়ে পালিয়ে গেলেন শীর্ষ সন্ত্রাসী, ২ পুলিশ আহত
চট্টগ্রামে পুলিশের অভিযানের খবর পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।
০৫:৪৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
‘ইসলাম ধর্ম গ্রহণ করছেন রোনালদো!’
বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের মহাতারকা ক্রিশ্চিয়ান রোনালদো। তাকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন সৌদি আরবে আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। তিনি জানান, ‘ইসলাম গ্রহণ’ করতে চান রোনালদো।
০৫:৪০ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
আবারও খোলামেলা পোশাকে আলোচনায় রুনা খান
দেশর জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। খোলামেলা পোশাক, মেকাআপ ছাড়া লুক আর ওজন কমিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত এই অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের সুখবরও দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এরমধ্যে আবার সকল আলোচনাকে ছাপিয়ে গেল তার নতুন পরিচ্ছদের লুক। নতুন আউটফিটে হাজির হয়েছেন তিনি। এরমধ্য দিয়ে খোলামেলা পোশাক পরে আবারও আলোচনায় এলেন রুনা খান।
০৫:৩৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বসছেন ইইউ’র ২৮ রাষ্ট্রদূত
আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতেরা। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।
০৫:৩৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন হাইকমিশন হচ্ছে
নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশন স্থাপন করা হচ্ছে। এ সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
০৫:১২ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
হোয়াটসঅ্যাপের ৫৯ হাজার অ্যাকাউন্ট ব্লক
সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের নতুন ধারা ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতির ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। সন্দেহজনক ১ হাজার ৭০০ স্কাইপ আইডি ও ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।
০৫:১০ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
আ.লীগ সংগঠিত হচ্ছে, কে দায়িত্ব নিয়েছে সব তথ্য আছে: অলি আহমেদ
অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হতে সরকারকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে এর দায়িত্ব নিয়েছে সে তথ্যও তার কাছে আছে বলে মন্তব্য করেছেন তিনি।
০৫:০৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস
চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
০৪:৫৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
ভারতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, নারীসহ আটক ৫শ’
ভারতের চেন্নাইয়ে ‘অনুমতি ছাড়া’ বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় ৫শ’ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। এদের মধ্যে ১শ’ জন নারীও রয়েছেন।
০৪:৪৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল, হবে ‘বিজয় মেলা’
মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ বছর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ হচ্ছে না। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না। এর পরিবর্তে এবার ‘বিজয় মেলা’ আয়োজন করা হচ্ছে।
০৪:২৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
- খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী
- সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- আগারগাঁওয়ে তিন দিনব্যাপী হাউজবোট মেলা শুরু
- মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন প্রকৌশলী
- শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর
- পশ্চিমবঙ্গে গীর্জায় হামলা-নির্যাতনের নিন্দা বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের
- যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























