ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রেম ও দ্রোহের কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ। কানাডার প্রবাসী এই কবি গত ২৫ আগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে কানাডার ক্যানগেরির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে দুইদিন চিকিৎসা সেবা দেওয়ার পর তাকে কেবিনে প্রেরণ করা হয়েছে।
কবির স্ত্রী নীলা সাহা জানিয়েছেন, কবি মহাদেব সাহা ফুসফুসে সমস্যা ও হার্টের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার সোডিয়াম লেভেল কমে যাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেছেন

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি