ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২০ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর। এ দিন রাজধানীতে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঈদের পরদিন থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি