ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন, মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁও থানার তারাবাগ ২ নম্বর গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা চালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ওই নারী প্রথমে তার শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি নিজেই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি