ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জনাব আহসান হাবিব ও মহাসচিব জনাব সৈয়দ মহিদুল হাসানের নেতৃত্বে কমিটির সদস্যগণ শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের মাজারে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ তাঁদের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি