ঢাকা, বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬

ব্রাজিলের খেলা নিয়ে আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বিশ্বকাপে ব্রাজিল-জাপানের খেলা নিয়ে রাজধানীর আদাবরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সালিশ বৈঠক শেষে আবুল বাসার বাদশাকে (৩০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ইউনিট-বিএনপির সভাপতি সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আদাবাদ থানার নবোদয় কাচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় মারা যান তিনি।

নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে। বর্তমানে আদাবর থানার নবোদয় হাউজিংয়ের বি ব্লকে থাকতেন। তিনি নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

জানা যায়, গত ২৯ জুলাই রাতে (ব্রাজিল বনাম জাপান) ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে হাবিব (স্থানীয় বিএনপি নেতা), নবোদয় বাজারের সবজি বিক্রেতা মজনুর ছেলে নীরব (১২)কে  থাপ্পর মারে। এতে নিরব হাবিবের উপর ক্ষীপ্ত হয়ে মারার জন্য তেরে আসে ও গালিগালাজ করে। পরবর্তীতে (স্থানীয় বিএনপি নেতা) মনোয়ার হোসেন জীবন এসে নিরবকে হাবিবের কাছে মাপ চাওয়ায়। 

এর পরেরদিন সন্ধ্যায় একই স্থানে নিরবের ভাই রিপন ও ইউনিট বিএনপি সভাপতি সাদ্দাম হোসেনের মুখোমুখি হয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সাদ্দাম হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় বিএনপি নেতা বাদল ভূঁইয়া ও হাবিবসহ উভয়পক্ষকে নিয়ে অদ্য বুধবার রাতে মীমাংসার উদ্দেশ্যে সালিশের জন্য বসে। 
মীমাংসার শেষের দিকে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে ঘটনাস্থল নবোদয় কাঁচাবাজার ডি ব্লক ১নং রোডের সামনে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাদ্দাম হোসেন ও বাদশা গুরতর জখম হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়।

সেখানে তাদের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মৃত্যুবরণ করেন।

ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে এবং আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন। বর্তমানে থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি