সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের পাশে অবস্থান শিক্ষার্থীদের
প্রকাশিত : ১৮:৩৫, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:১৪, ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে এবার সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের দিকে গিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে মানিক মিয়া এভিনিউতে শতাধিক শিক্ষার্থীকে অবস্থান নিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
এর আগে আজ মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন, এরপর তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে যান এবং সেখান থেকে ফিরে আবারও সায়েন্সল্যাবে অবস্থান নেন।
এতে করে সায়েন্সল্যাব মোড়ের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’ স্লোগানও দেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।
আরও পড়ুন










