ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডের মুখে সড়ক ছাড়ল শ্রমিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫০, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৩, ১২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকালে  শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে এক ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মৌচাক ও তেলিরঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈরের মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় যান৷ তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন। 

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়৷ 

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে এক ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

শ্রমিক বিক্ষোভের এ ঘটনায় মৌচাকের আশপাশে বেশ কিছু কারখানায় আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে, বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি